রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) স্বাস্থ্য বিভাগের আয়োজনে এবং ইউনিসেফের কারিগরি সহায়তায় জিআইএস বেইজড ইপিআই অনলাইন মাইক্রোপ্ল্যানিং বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি চলমান রয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) নগর ভবনের সরিৎ দত্তগুপ্ত সভাকক্ষে তৃতীয় ব্যাচের শেষ দিনের কর্মসূচি অনুষ্ঠিত হয়।প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাসিকের প্রশাসক খোন্দকার আজিম আহমেদ, এনডিসি। তিনি তার বক্তব্যে বলেন, “সবার আন্তরিকতা ও দায়িত্বশীলতাই ইপিআই কার্যক্রমকে সফল করতে পারে। গুণগত মান নিশ্চিত করে সময়মতো টিকাদান কার্যক্রম সম্পন্ন করতে হবে।”অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিকের সচিব মোছাঃ রুমানা আফরোজ, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, রাজশাহী বিভাগের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ মোঃ হাবিবুর রহমান, ইউনিসেফের ন্যাশনাল ইপিআই স্পেশালিস্ট ডাঃ রেজাউল রহমান মিল্টন, ইভিএলএমআইএস কনসালটেন্ট মারুফ কবির মৃধা এবং ডাব্লিউএইচও-র ডিসি ডাঃ মোঃ কামরুজ্জামান।অনুষ্ঠানের শুরুতে প্রশিক্ষণ কার্যক্রম সম্পর্কে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফ.এ.এম আঞ্জুমান আরা বেগম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফুড অ্যান্ড স্যানিটেশন অফিসার শেখ আরিফুল হক।প্রশিক্ষণে অংশ নিয়েছেন রাসিকের স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্যকর্মী ও টিম লিডারগণ। এবারের তৃতীয় ব্যাচের দুই দিনব্যাপী প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হয়েছে। চলতি মে মাসেই আরও তিনটি ব্যাচে প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের পরিকল্পনা রয়েছে।উল্লেখ্য, এই অনলাইন মাইক্রোপ্ল্যানিং প্রশিক্ষণের মাধ্যমে টিকাদান কার্যক্রমকে আরও কার্যকর, সুনির্দিষ্ট ও তথ্যভিত্তিক করে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে রাজশাহী সিটি কর্পোরেশন ও ইউনিসেফ।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈদের তৃতীয় দিনও চলবে পরিচ্ছন্নতা কার্যক্রম: উপদেষ্টা আসিফ
ঈদের তৃতীয় দিনও চলবে পরিচ্ছন্নতা কার্যক্রম: উপদেষ্টা আসিফ

ঈদুল আজহার তৃতীয় দিনেও পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। একইসঙ্গে ঈদুল আজহার দ্বিতীয় Read more

চোর, চোর বলে চিৎকার করে একজনকে কুপিয়ে হত্যা
চোর, চোর বলে চিৎকার করে একজনকে কুপিয়ে হত্যা

যশোরের অভয়নগরে মাছ চুরির চেষ্টার অভিযোগে নসিব তালুকদার (৫০) একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের Read more

বকশীগঞ্জ সীমান্ত দিয়ে নারীসহ ৭ জনকে পুশইন করল বিএসএফ
বকশীগঞ্জ সীমান্ত দিয়ে নারীসহ ৭ জনকে পুশইন করল বিএসএফ

জামালপুরের বকশীগঞ্জে ধানুয়া কামালপুর সীমান্ত দিয়ে চার নারীসহ ৭ জনকে পুশইন করার ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার (১০ জুলাই) ভোরে ধানুয়া কামালপুরের ১০৮৩ Read more

ঠাকুরগাঁওয়ে বিএনপি নেতার গোডাউন থেকে ৩৩০ বস্তা সার জব্দ
ঠাকুরগাঁওয়ে বিএনপি নেতার গোডাউন থেকে ৩৩০ বস্তা সার জব্দ

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া এলাকায় অবৈধভাবে সার মজুত করার অভিযোগে অভিযান চালিয়ে ৩৩০ বস্তা সার জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় Read more

কর্ণাটকে বিপর্যয়, তিন বছরে ২৮০০ কৃষকের আত্মহত্যা
কর্ণাটকে বিপর্যয়, তিন বছরে ২৮০০ কৃষকের আত্মহত্যা

গত তিন বছরে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকে মোট ২ হাজার ৮০৯ জন কৃষক আত্মহত্যা করেছেন। এমন তথ্যই সামনে এনেছে রাজ্য Read more

ইসরায়েলি কারাগারে নির্মম নির্যাতনে দৃষ্টি হারান ফিলিস্তিনি যুবক মাহমুদ
ইসরায়েলি কারাগারে নির্মম নির্যাতনে দৃষ্টি হারান ফিলিস্তিনি যুবক মাহমুদ

ইসরায়েলে আট মাস আটক থাকার পর ফিলিস্তিনি যুবক মাহমুদ আবু ফাউল তার মায়ের কণ্ঠস্বর শুনতে পান। কিন্তু মায়ের মুখ দেখতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন