মুন্সীগঞ্জ শহরের খালইষ্ট এলাকা থেকে আলদী মাঠা খেতে গিয়ে নিখোঁজ হয়েছে এক স্কুল শিক্ষার্থী। নিখোঁজ শিক্ষার্থীর নাম সামিউল ইসলাম শাওন (১৫)। সে গত ১৬ মে সকালে বাসা থেকে বের হওয়ার পর থেকে আর ফেরেনি। এ ঘটনায় তার বাবা বাবুল দেওয়ান ওই দিন রাতেই সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।শাওন মুন্সীগঞ্জ শহরের উত্তর কোটগাঁওয়ের কাজী কমরউদ্দিন ইনস্টিটিউশনের দশম শ্রেণির ছাত্র। তার গ্রামের বাড়ি সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের নতুন আমঘাটা গ্রামে। তারা বর্তমানে শহরের খালইষ্ট এলাকার চাঁন মিয়ার বাড়িতে ভাড়া থাকেন।বাবা বাবুল দেওয়ান জানান, ১৬ মে সকাল ৭টার দিকে তার ছেলে টঙ্গীবাড়ি উপজেলার আলদী বাজারে মাঠা খাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়। সকাল সাড়ে ৮টার দিকে মোবাইল ফোনে ছেলের সঙ্গে সর্বশেষ কথা হয়। এরপর থেকেই তার ছেলের মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়।তিনি আরও জানান, সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও ছেলের কোনো সন্ধান না পাওয়ায় সেদিন রাতেই সদর থানায় সাধারণ ডায়েরি করেন। মঙ্গলবার (২০ মে) পর্যন্তও শাওনের কোনো খোঁজ মেলেনি, যা পরিবারজুড়ে চরম উদ্বেগ ও উৎকণ্ঠার সৃষ্টি করেছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রাকৃতিক যেসব পানীয় কমাবে উচ্চ রক্তচাপ
প্রাকৃতিক যেসব পানীয় কমাবে উচ্চ রক্তচাপ

উচ্চ রক্তচাপ (হাইপারটেনশন) একটি নীরব ঘাতক। সময়মতো নিয়ন্ত্রণ না করলে হার্ট অ্যাটাক, স্ট্রোকসহ নানা জটিল রোগের ঝুঁকি বাড়ে। তাই ওষুধ Read more

ভোলায় সিএনজি চালকদের দেওয়া শর্ত শিথিলের দাবিতে মানববন্ধন
ভোলায় সিএনজি চালকদের দেওয়া শর্ত শিথিলের দাবিতে মানববন্ধন

ভোলায়  সিএনজি চালিত অটোরিকশা মালিক ও চালকদের উপর জেলা প্রশাসনের দেওয়া শর্ত শিথিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জেলা Read more

জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিল মালি
জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিল মালি

জ্বালানি সংকটের কারণে দেশের সব স্কুল ও বিশ্ববিদ্যালয় দুই সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা দিয়েছে মালি। শিক্ষামন্ত্রী আমাদু সি সাভান রোববার Read more

গাজায় ইসরায়েলের হামলা চলমান, লাশ হয়ে ফিরলেন ৪৫ ফিলিস্তিনি
গাজায় ইসরায়েলের হামলা চলমান, লাশ হয়ে ফিরলেন ৪৫ ফিলিস্তিনি

যুদ্ধবিরতির মাঝেও ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। এই হামলায় প্রাণহানির খবরও এসেছে। এ অবস্থায় পাঁচ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে Read more

ইশরাককে শপথ না পড়ানোর রিট খারিজের বিরুদ্ধে আপিল
ইশরাককে শপথ না পড়ানোর রিট খারিজের বিরুদ্ধে আপিল

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর রিট খারিজের বিরুদ্ধে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন