বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে আজ বুধবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে শোক পালিত হচ্ছে। এ উপলক্ষে ঢাকায় কয়েকটি নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।নির্দেশনায় বলা হয়, শোক পালনকালীন ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি, পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে উন্মুক্ত স্থানে কোনো ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি, র‍্যালি বা শোভাযাত্রা আয়োজন করা যাবে না।এছাড়া উচ্চশব্দে গাড়ির হর্ন বাজানো বা গণ-উপদ্রব সৃষ্টি করে এমন কোনো কর্মকাণ্ড থেকেও বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা গণবিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা মেনে চলতে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়।বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে জানাজা শেষে রাজধানীর জিয়া উদ্যানে প্রয়াত রাষ্ট্রপতি ও তার স্বামী জিয়াউর রহমানের কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়াকে দাফন করা হয়। খালেদা জিয়ার কবরে সবার আগে নামেন তার বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজ হাতে তিনি তার মাকে কবরে চিরনিদ্রায় শায়িত করেন।এর আগে বুধবার দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্য, বিএনপির শীর্ষ নেতা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, কূটনীতিক, বিশিষ্ট ব্যক্তিসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।জানাজা শেষে মরদেহ দাফনের জন্য নেওয়া হয় জিয়া উদ্যানে। এ সময় সড়কের দুপাশে অসংখ্য মানুষ দাঁড়িয়ে প্রিয় নেত্রীকে শেষ শ্রদ্ধা জানান। সেসময় এলাকাজুড়ে শোক ও নীরবতার আবহ বিরাজ করে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুরাদনগরে ৩ জনকে পিটিয়ে হত্যা: ৬৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২
মুরাদনগরে ৩ জনকে পিটিয়ে হত্যা: ৬৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

কুমিল্লার মুরাদনগরের কড়ইবাড়ি গ্রামে মাদক ব্যবসার অভিযোগ তুলে মা, ছেলে ও মেয়েকে পিটিয়ে হত্যার ঘটনায় অবশেষে থানায় হত্যা মামলা হয়েছে। Read more

রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস আজ
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস আজ

আজ ২২শে শ্রাবণ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৪তম প্রয়াণ দিবস। ১৯৪১ সালের ৬ আগস্ট বাংলা ১৩৪৮ সনের ২২ শ্রাবণ কলকাতার জোড়াসাঁকোর Read more

‘নাচ-গান শেখাতে শিক্ষক নিয়োগ অপ্রয়োজনীয়, অপচয়মূলক ও অযৌক্তিক’
‘নাচ-গান শেখাতে শিক্ষক নিয়োগ অপ্রয়োজনীয়, অপচয়মূলক ও অযৌক্তিক’

দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘সংগীত শিক্ষক’ নিয়োগ দেওয়ার ঘোষণা করেছে সরকার। তবে জামায়াতে ইসলামীসহ ধর্মভিত্তিক ৫টি রাজনৈতিক দল এই সিদ্ধান্তকে Read more

বাঁশখালীতে লবণ মাঠ দখল নিয়ে দু’গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, আহত ৪
বাঁশখালীতে লবণ মাঠ দখল নিয়ে দু’গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, আহত ৪

চট্টগ্রামের বাঁশখালীতে খাসজমি দখল নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় ছররা গুলিতে দুই কিশোরসহ চারজন আহত হয়েছেন। সোমবার Read more

সাইবার স্পেসেও নিষিদ্ধ হলো আ.লীগের কার্যক্রম
সাইবার স্পেসেও নিষিদ্ধ হলো আ.লীগের কার্যক্রম

জুলাই ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হলেও দলটি এতদিন তার Read more

ইসলামী ব্যাংকের চাকরি হারালেন আরও ২০০ জন
ইসলামী ব্যাংকের চাকরি হারালেন আরও ২০০ জন

বাংলাদেশ ইসলামী ব্যাংকে কর্মী ছাঁটাইয়ের ঢেউ আরও তীব্র হলো। চাকরি বিধি লঙ্ঘনের অভিযোগে এবার একসঙ্গে আরও ২০০ কর্মীকে অব্যাহতি দিয়েছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন