২০১৮ সালের কোটা সংস্কার দাবির আন্দোলনের বছরে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তি এবং ওই বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্যের বাসভবন ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় ষড়যন্ত্রমূলক ছিল, বলে দাবি করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক ও ঢাবির সাবেক শিক্ষার্থী মো. রাশেদ খাঁন। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ও অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালসহ ১৩ জনের নামে মামলা করেছেন রাশেদ।রোববার (৪ মে) বিকেলে রাজধানীর শাহবাগ থানায় ওই মামলা দায়ের করেন মো. রাশেদ খাঁন। মামলার এজাহারে থাকা আসামীরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, সাবেক প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানী, আওয়ামীলীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবীর নানক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, ছাত্রলীগের ঢাবি শাখার সাবেক সভাপতি আবিদ আল হাসান।এছাড়া একই সংগঠনের ঢাবি শাখার সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স, নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আল নাহিয়ান খান জয় (পরবর্তীতে কেন্দ্রীয় সভাপতি), নিষিদ্ধ ছাত্রলীগের ঢাকা কলেজ শাখার সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সহ-সভাপতি সাকিব হাসান সুইম, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহেদী হাসান, ঢাবি শিক্ষক সমিতির তৎকালীন সভাপতি অধ্যাপক মাকসুদ কামাল ( পরবর্তী উপাচার্য), ঢাবির সাবেক উপ-উপাচার্য অধ্যাপক মুহাম্মদ আবদুস সামাদ প্রমুখ। এছাড়াও অজ্ঞাতনামা ৫০০ ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধেও মামলায় অভিযোগ আনা হয়েছে।মামলার এজাহারে রাশেদ বলেন, ২০১৮ সালের ৮ এপ্রিল কোটা সংস্কার আন্দোলনের গণপদযাত্রা কর্মসূচি ছিলো। কর্মসূচি শাহবাগে চলাকালীন সময়ে সন্ধ্যা ৬.৩০ টার দিকে পুলিশ অতর্কিত হামলা ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে। এসময় আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ আশপাশে শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। পুলিশের হামলার প্রতিবাদে ঢাবির বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে আসে। নারী শিক্ষার্থীরা হলের গেট ভেঙে এসে আন্দোলনে যোগ দেয়। আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত এই আন্দোলনে ঢাবির সাথে যুক্ত হয়। শিক্ষার্থীদের এই গণবিস্ফোরণ দেখে ভয় পেয়ে যায় শেখ হাসিনা। তখন আন্দোলন থামাতে তারা ষড়যন্ত্রের আশ্রয় নেয়। হঠাৎ ৯ এপ্রিল রাত ১.০০ টার দিকে ঢাকা কলেজ ছাত্রলীগ লেখা টিশার্ট পরিহিত যুবকরা উপাচার্যের বাসভবনের গেট ভেঙে বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। তিনি আরও বলেন, এই ঘটনায় ১০ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা এস এম কামরুল আহসান শাহবাগ থানায় অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে ১ জুলাই শেখ হাসিনাকে কটুক্তির মামলায় আমাকে গ্রেফতারের পরে ৮ জুলাই উপাচার্যের বাসভবন ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় আমাকে গ্রেফতার দেখায় পুলিশ। দুই মামলায় আদালত আমার ১৫ দিনের পুলিশি রিমান্ডে পাঠায়। পুলিশ হেফাজতে ও রিমান্ডে আমাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। কোন অন্যায় না করেও ষড়যন্ত্রমূলক মামলা দুটিতে আমাকে জেল ও রিমান্ড খাটতে হয়েছে।এসময় তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাবিপ্রবিতে ২য় আন্তঃবিশ্ববিদ্যালয় জাতীয় বিতর্ক প্রতিযোগিতা শুরু
পাবিপ্রবিতে ২য় আন্তঃবিশ্ববিদ্যালয় জাতীয় বিতর্ক প্রতিযোগিতা শুরু

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) শুরু হয়েছে দুই দিনব্যাপী জাতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা। ‘পাস্ট ডিবেটিং সোসাইটি’-এর আয়োজনে দ্বিতীয়বারের মতো Read more

ডিসেম্বরে সিরিজ খেলতে ভারত সফরে যাবে বাংলাদেশ
ডিসেম্বরে সিরিজ খেলতে ভারত সফরে যাবে বাংলাদেশ

বাংলাদেশের মাটিতে ভারতীয় ‍পুরুষ দলের সিরিজ খেলতে আসার কথা থাকলেও রাজনৈতিক অস্থিরতার কারণে স্থগিত হয়ে গেছে তা। নতুন সূচি এখনও Read more

বান্দরবানে জীপ খাদে পড়ে যুবক নিহত, শিশুসহ আহত ৩৫
বান্দরবানে জীপ খাদে পড়ে যুবক নিহত, শিশুসহ আহত ৩৫

বান্দরবানে আলীকদম উপজেলায় যাত্রীবাহী একটি জীপ গাড়ি খাদে পড়ে তৈইংয়া মুরুং (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত Read more

ভেজাল দুধ তৈরি করায় সেই কৃষকদল নেতাকে সাময়িক বরখাস্ত
ভেজাল দুধ তৈরি করায় সেই কৃষকদল নেতাকে সাময়িক বরখাস্ত

পাবনার চাটমোহরে কৃষকদল নেতা কর্তৃক ভেজাল দুধ তৈরি করে সরবরাহের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা দেওয়ার পরে এবার Read more

কেন্দুয়ায় বিল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার, নিখোঁজ যুবদল নেতার বলে ধারণা
কেন্দুয়ায় বিল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার, নিখোঁজ যুবদল নেতার বলে ধারণা

নেত্রকোনার কেন্দুয়ায় বিল থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার( ২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার গন্ডা ইউনিয়নের মনকান্দা গ্রামের সামনে Read more

জেন-জিদের বিক্ষোভে উত্তাল ভারতের লাদাখ, কারফিউ জারি
জেন-জিদের বিক্ষোভে উত্তাল ভারতের লাদাখ, কারফিউ জারি

ভারতের লাদাখে রাজ্যের মর্যাদার দাবিতে বিক্ষোভ-আন্দোলন সহিংস হয়ে ওঠায় কারফিউ জারি করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। বুধবারের সহিংসতায় অন্তত ৪ জন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন