রাশিয়া ও ইউক্রেন সংঘাতকে ‘মোদির যুদ্ধ’ বলে অভিহিত করেছেন হোয়াইট হাউসের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো। তিনি বলেন, ভারত রাশিয়ার কাছ থেকে তেল কিনে যে অর্থ প্রদান করছে, মস্কো তা যুদ্ধ চালাতে ব্যবহার করছে।ভারতের ওপর যুক্তরাষ্ট্রের ৫০ শতাংশ শুল্ক কার্যকর হওয়ার ঘণ্টা কয়েকের মধ্যেই এই মন্তব্য করেন পিটার নাভারো। বৃহস্পতিবার (২৮ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।প্রতিবেদনে বলা হয়, ভারতের ওপর যুক্তরাষ্ট্রের ৫০ শতাংশ শুল্ক কার্যকর হওয়ার ঘণ্টা কয়েকের মধ্যেই হোয়াইট হাউসের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে “মোদির যুদ্ধ” বলে অভিহিত করেছেন। তার অভিযোগ, রাশিয়া থেকে ভারতের জ্বালানি কেনাকাটাই মস্কোর সামরিক আগ্রাসনকে উসকে দিচ্ছে।পিটার নাভারো বলেন, রাশিয়ার সঙ্গে বাণিজ্য বন্ধ করলে যুক্তরাষ্ট্র ভারতের ওপর শুল্ক ২৫ শতাংশ কমাতে পারে। ব্লুমবার্গ টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, “আমি একে মোদির যুদ্ধ বলছি, কারণ শান্তির পথে যাওয়ার একটি বড় অংশ দিল্লির মধ্য দিয়েই যায়।”এর আগে বুধবার ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক কার্যকর করে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এটি ভারতের রাশিয়া থেকে তেল কেনার নীতির সঙ্গে সরাসরি সম্পর্কিত। এর আগে চলতি মাসেই যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিল, নতুন সিদ্ধান্তে তা দ্বিগুণ অর্থাৎ ৫০ শতাংশ হলো।নাভারো বলেন, ভারত রাশিয়ার কাছ থেকে ‘ডিসকাউন্টে’ তেল কিনে যে অর্থ প্রদান করছে, মস্কো তা যুদ্ধ চালাতে ব্যবহার করছে। এতে ইউক্রেনকে অস্ত্র ও অর্থ সহায়তা দিয়ে অতিরিক্ত চাপ বহন করতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে।তিনি বলেন, “ভারতের এই কাজের কারণে আমেরিকার সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে— ভোক্তা, ব্যবসায়ী, শ্রমিক। ভারতের উচ্চ শুল্ক আমাদের চাকরি, কারখানা আর মজুরি কেড়ে নিচ্ছে। এরপর আবার করদাতাদের অর্থ দিয়ে আমাদেরকে মোদির যুদ্ধও চালাতে হচ্ছে।”পিটার নাভারো বলেন, “ভারত চাইলে কাল থেকেই ২৫ শতাংশ শুল্ক ছাড় পেতে পারে— শর্ত একটাই, রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে হবে।”ভারতের ওপর আরোপিত ৫০ শতাংশ শুল্ক এশিয়ার কোনো দেশের ওপর যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় পাল্টা শুল্ক। এটি ভারতের যুক্তরাষ্ট্রমুখী মোট রপ্তানির ৫৫ শতাংশের বেশি পণ্যে প্রযোজ্য হবে। যদিও ইলেকট্রনিকস ও ওষুধশিল্পের মতো কিছু পণ্য আপাতত শুল্কমুক্ত থাকছে, তবে পোশাক ও গহনার মতো শিল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।নাভারো আরও বলেন, “আমার কাছে উদ্বেগজনক হলো— ভারত এতটা ঔদ্ধত্যের সঙ্গে বিষয়টি দেখছে। তারা বলছে, আমাদের শুল্ক বেশি নয়, এটা আমাদের সার্বভৌমত্ব, আমরা যার কাছ থেকে চাই তেল কিনব। ভারত, তুমি যদি বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র হও, তাহলে সেই মতোই আচরণ করো।”এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানে সামরিক হামলার পরিকল্পনা, পাল্টা কড়া সতর্কবার্তা রাশিয়ার
ইরানে সামরিক হামলার পরিকল্পনা, পাল্টা কড়া সতর্কবার্তা রাশিয়ার

ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলার হুমকিকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে আখ্যা দিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের এমন অবস্থানের তীব্র Read more

গোপালগঞ্জে আজ রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল
গোপালগঞ্জে আজ রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জে দফায় দফায় হামলা-সংঘর্ষের পর জারি করা কারফিউ আজ শনিবার রাত ৮টা পর্যন্ত Read more

প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগে দুই কর্মচারী আটক, টাকা উদ্ধার
প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগে দুই কর্মচারী আটক, টাকা উদ্ধার

নরসিংদীর শিবপুর উপজেলায় কাবিখা ও টিআর প্রকল্পের বিল জালিয়াতির মাধ্যমে ৫২ লাখ ৭৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার Read more

সীতাকুণ্ডে দুর্বৃত্তদের অস্ত্রের কোপে খুন যুবলীগ নেতা
সীতাকুণ্ডে দুর্বৃত্তদের অস্ত্রের কোপে খুন যুবলীগ নেতা

চট্টগ্রামের সীতাকুণ্ডে দাবিকৃত চাঁদা না দেওয়ায় মুসলিম উদ্দিন (৪৫) নামের এক যুবলীগ নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। Read more

৪৪তম বিসিএসে সুপারিশ পেয়েছেন ৬ কুবিয়ান
৪৪তম বিসিএসে সুপারিশ পেয়েছেন ৬ কুবিয়ান

সম্প্রতি ৪৪তম বিসিএসের ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি), যাতে উত্তীর্ণ হয়েছেন ১ হাজার ৬৯০ জন। এবার কুমিল্লা Read more

ফরিদপুরে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার
ফরিদপুরে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

ফরিদপুরের সালথা উপজেলায় জিহাদ সরদার (১৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার গট্টি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন