রাশিয়া-ইউক্রেন যুদ্ধে এ পর্যন্ত প্রায় ২ হাজার উত্তর কোরীয় সেনা নিহত হয়েছেন। প্রতিবেশী দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন দেশটির এমপি লি সিওং-কিউন।আজ মঙ্গলবার রাজধানী সিউলে এক সংবাদ সম্মেলনে লি সিওং-কিউন বলেন, “গত এপ্রিল পর্যন্ত আমাদের কাছে তথ্য ছিল যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার কমপক্ষে ৬০০ জন সেনা নিহত হয়েছে। পরে বিভিন্ন উৎস থেকে আসা তথ্যের ভিত্তিতে যাচাই করে আমরা জানতে পারি, এই সংখ্যাটি প্রায় ২ হাজার।”উত্তর কোরিয়া রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র রাষ্ট্রগুলোর মধ্যে অন্যতম। ২০২২ সালের ফেব্রুয়ারির শেষ দিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর পরই রাশিয়ার পাশে থাকার গোষণা দেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। এরপর বিভিন্ন সময়ে উত্তর কোরিয়ার কাছ থেকে গোলাবারুদ, ড্রোন কিনেছে রাশিয়া।এর আগে, ২০২৪ সালে রাশিয়ার পক্ষে লড়ার জন্য সেনা পাঠান কিম; কিন্তু কতজন সেনা তিনি পাঠিয়েছেন— তা তখন জানা যায়নি।দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার তথ্য অনুসারে, ২০২৪ সালে রাশিয়ায় ১০ হাজারেরও বেশি সেনা এবং তাদের সঙ্গে যথেষ্ট পরিমাণে গোলাবারুদ, আর্টিলারি শেল, ক্ষেপণাস্ত্র এবং দূরপাল্লার রকেট সিস্টেম পাঠিয়েছিলেন কিম।এই সেনাদের মোতায়েন করা হয়েছিল ইউক্রেনের সীমান্তবর্তী রুশ প্রদেশ ক্রুস্কে। গত বছর ক্রুস্কে ব্যাপক সংঘাত হয়েছে রাশিয়া ও ইউক্রেনের সেনাবাহিনীর মধ্যে। সেই সংঘাতেই প্রাণ হারিয়েছেন এই উত্তর কোরীয় সেনারা। মঙ্গলবারের সংবাদ সম্লেনে লি সিওং-কিউন জানান, রাশিয়ায় আরও সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া।তিনি বলেন, “আমাদের হাতে থাকা গোয়েন্দা তথ্য বলছে, রাশিয়ায় আরও ৬ হাজার সেনা পাঠানোর পরিকল্পনা নিয়েছে পিয়ংইয়ং। তাদের মধ্যে ১ হাজার সেনা ইতোমধ্যে রাশিয়ায় পৌঁছেও গেছে।”প্রসঙ্গত, কয়েক দিন আগে রাশিয়ায় নিহত সেনাদের স্মরণে রাষ্ট্রীয় উদ্যোগে শোক সভার আয়োজন করেছিল উত্তর কোরিয়া। কিম জং উন ছিলেন সেই সভার প্রধান অতিথি।সূত্র : এএফপিএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সখীপুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
সখীপুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

টাঙ্গাইলের  সখীপুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ও দুই শিশু আহত।আজ শুক্রবার (২৩ মে) বিকেল ৪টাযর দিকে উপজেলার কালিদাস তেতুলিয়া Read more

নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় আরেক ট্রাকের ২ জন নিহত
নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় আরেক ট্রাকের ২ জন নিহত

নোয়াখালীর বেগমগঞ্জে সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে আরেকটি ট্রাক ধাক্কায় চালকের দুই সহকারী নিহত হয়েছেন। বুধবার (১৬ এপ্রিল) ভোর চারটার Read more

জামায়াতে ইসলামী প্রতিশোধ নিলে দেশ বধ্যভূমি হতো: শফিকুর রহমান
জামায়াতে ইসলামী প্রতিশোধ নিলে দেশ বধ্যভূমি হতো: শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতিশোধ নিলে দেশ বধ্যভূমি হতো বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে Read more

রোহিঙ্গাদের সহায়তায় ৯৬ মিলিয়ন ডলারের ঘোষণা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের
রোহিঙ্গাদের সহায়তায় ৯৬ মিলিয়ন ডলারের ঘোষণা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের

রোহিঙ্গাদের সহায়তায় নতুন করে ৯৬ মিলিয়ন মার্কিন ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। জাতিসংঘ সদর দফতরে মঙ্গলবার আয়োজিত ‘মিয়ানমারের Read more

ইসরায়েলি সেনাবাহিনীকে গাজার পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার ঘোষণা নেতানিয়াহুর
ইসরায়েলি সেনাবাহিনীকে গাজার পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার ঘোষণা নেতানিয়াহুর

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন, দেশটির সেনাবাহিনী গাজা উপত্যকার সম্পূর্ণ এলাকার নিয়ন্ত্রণ নেবে।টেলিগ্রামে প্রকাশিত ভিডিও বার্তায় তিনি বলেন, ‘লড়াই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন