বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত নরসিংদীর প্রথম শহীদ কিশোর তাহমিদ ভূঁইয়াকে নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক টানাটানি। নিজের দলের কর্মী দাবি দুই দলের মধ্যে চলছে প্রকাশ্য রাজনৈতিক প্রতিযোগিতা। তাহমিদ আসলে কোন দলের?সম্প্রতি তাহমিদকে সদস্য দাবি করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখা একটি ব্যানার প্রকাশ করে। ইসলামী ছাত্র আন্দোলন নরসিংদী জেলা শাখার ঐ ব্যানারে উল্লেখ করা হয়েছে ২৪-এর গণঅভ্যুত্থানে নরসিংদী জেলার প্রথম শহীদ ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সদস্য তাহমিদ।ইতিমধ্যে ব্যানারটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। একইসঙ্গে তাদের পক্ষ থেকে তাহমিদের সদস্য ফরমের প্রমাণও প্রকাশ করা হয়েছে। তবে এ দাবিকেও নিছক রাজনৈতিক অপচেষ্টা হিসেবে দেখছেন অনেকে।ব্যানারটি পর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর তীব্র সমালোচনার ঝড় বইছে জেলা জুড়ে। নেটিজেনদের অনেকেই বলছেন, ‘একজন শহীদ কিশোরকে নিজেদের স্বার্থে রাজনীতিতে জড়ানো অমানবিক।’এর আগেই জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্র থেকে তাহমিদকে নিজেদের শহীদ কর্মী দাবি করে ১৪২ জন শহীদ তালিকায় তার নাম প্রকাশ করে। সেখানে বলা হয়, তাহমিদ নরসিংদী জেলা ছাত্রদলের সদস্য ছিলেন এবং পরিবারের পক্ষ থেকে বিএনপির সঙ্গে সম্পৃক্ত।তবে তাহমিদের পরিবার সেই দাবি সাফ অস্বীকার করে। তার বাবা রফিকুল ইসলাম ভূঁইয়া বলেন, “আমার ছেলে তাহমিদ কিংবা আমার পরিবারের কেউই কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত নই। তাহমিদ নিজেও আন্দোলনে যাওয়ার কয়েকদিন আগে খাতায় লিখে গেছে—সে কোনো রাজনীতির সঙ্গে জড়িত নয়। সেই খাতা এখনো আমাদের বাসায় আছে।”তাহমিদের পরিবার আরও বলছে, ছেলে শুধুই একজন শিক্ষার্থী ও ক্রিকেটপ্রেমী কিশোর ছিল। স্কুল আর খেলার মাঠ ছাড়া অন্য কোথাও সে সময় দিত না।সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই এই ঘটনাকে কেন্দ্র করে সমালোচনা করছেন। অনেকেই লিখছেন, তাহমিদ কোনো রাজনৈতিক দলের কর্মী ছিল না। শুধুমাত্র একজন মেধাবী শিক্ষার্থী ছিল। “আপনারা তাকে নিয়ে লাশের রাজনীতি করবেন না! এতে তার আত্মা কষ্ট পাবে।”অনেকে আবার লিখেছেন, নবম শ্রেণির ছাত্র তাহমিদ কার? শহীদ হয়েও মুক্তি মিলছে না রাজনীতির ব্যবসা থেকে।অনেকে বলছেন, ছাত্রদলের শহীদ তালিকায়ও তাঁর নাম আছে। একটি নির্বিষ, রাজনীতি-বিমুখ কিশোরের লাশ নিয়েও কেন রাজনৈতিক দাবিদাওয়া চলে? ‘নিহতের পরিবার যেখানে রাজনৈতিক সম্পৃক্ততা অস্বীকার করছে, সেখানে সংগঠনগুলো কেন মরদেহের ওপর দিয়ে রাজনীতি করতে চায়?’কেউ লিখেছেন, তাহমিদ সাধারণ ছাত্র। তাকে দলের করে নিয়ে ছোট করার অপরাজনীতি বন্ধ করা উচিত। তাহমিদ কোনো দলের আহ্বানে বা দলের জন্য আন্দোলনে আসেনি। তাকে নির্দিষ্ট দলের করে নিয়ে অপরাজনীতি করা হচ্ছে।উল্লেখ্য, ২০২৪ সালের ১৮ জুলাই, বৃহস্পতিবার বিকালে নরসিংদী শহরের জেলখানার মোড় এলাকায় কোটা সংস্কারের দাবিতে চলা আন্দোলনের একপর্যায়ে পুলিশের রাবার বুলেটের আঘাতে ঘটনাস্থলেই শহীদ হন নবম শ্রেণির শিক্ষার্থী তাহমিদ ভূঁইয়া (১৫)।নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের নন্দীপাড়া গ্রামের বাসিন্দা তাহমিদ ভূঁইয়া। স্থানীয় নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমসের শিক্ষার্থী। তিন ভাইবোনের মধ্যে সে ছিল বড়। তার বাবার পেশা পল্লিচিকিৎসক, মা গৃহিণী। তাহমিদের স্বপ্ন ছিল ক্রিকেটার হওয়া।জনমনে প্রশ্ন, দেশের জন্য মুক্তির জন্য অধিকার আদায়ের এই আন্দোলনে কিশোর তাহমিদ নিজের জীবনকে উৎসর্গ করেছে। এসব শহীদের ত্যাগের বিনিময়ে পতন হয়েছে স্বৈরাচার শেখ হাসিনার। অথচ আজ তাদের নিয়ে চলছে রাজনৈতিক দ্বন্দ্ব। তাহমিদ আসলে কার?এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাটোরের লালপুরে খেজুর রস সংগ্রহে গাছ প্রস্তুতে ব্যস্ত গাছিরা
নাটোরের লালপুরে খেজুর রস সংগ্রহে গাছ প্রস্তুতে ব্যস্ত গাছিরা

উত্তরাঞ্চলের জনপদে শীতের আগমনী বার্তা। তাইতো শীত মৌসুমকে সামনে রেখে নাটোরের লালপুরে খেজুরের গাছ প্রস্তুতে ব্যস্ত সময় পার করছেন মৌসুমী Read more

আকবার ফকির হত্যার রহস্য উন্মোচন,আসামি গ্রেফতার
আকবার ফকির হত্যার রহস্য উন্মোচন,আসামি গ্রেফতার

নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের বুড়িখালি গ্রামের ইজিবাইক চালক আকবর ফকির (৬০) কে গলাকেটে ও পুরুষাঙ্গ বিচ্ছিন্ন করে হত্যা মামলার Read more

ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের, হাসপাতালে ৩১৯
ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের, হাসপাতালে ৩১৯

সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩১৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু Read more

তারাগঞ্জে বিদ্যালয় মাঠে বাজার, খেলাধুলা বঞ্চিত শিক্ষার্থীরা
তারাগঞ্জে বিদ্যালয় মাঠে বাজার, খেলাধুলা বঞ্চিত শিক্ষার্থীরা

রংপুরের তারাগঞ্জ উপজেলার তারাগঞ্জ ও এ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠটিতে এখন প্রতি হাটবার (শুক্রবার ও সোমবার) বসছে বাজার।ঐতিহ্যবাহী Read more

ভারতের বাঁধ ভাঙনে আত্রাই নদীতে পানি বৃদ্ধি, ফসল নিয়ে শঙ্কায় কৃষক
ভারতের বাঁধ ভাঙনে আত্রাই নদীতে পানি বৃদ্ধি, ফসল নিয়ে শঙ্কায় কৃষক

ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট এলাকায় আত্রাই নদীর বাঁধ ভাঙ্গনের কারণে ভারত হয়ে আসা পানি বাংলাদেশের আত্রাই নদীতে বাড়তে Read more

বিপিএল ম্যাচসহ টিভিতে আজকের খেলা (১২ জানুয়ারি ২০২৬)
বিপিএল ম্যাচসহ টিভিতে আজকের খেলা (১২ জানুয়ারি ২০২৬)

বিপিএলে সিলেট রংপুরের এবং ঢাকা রাজশাহীর বিপক্ষে খেলবে। এছাড়া রয়েছে বিগ ব্যাশের ম্যাচ।ক্রিকেটবিপিএলসিলেট টাইটান্স-রংপুর রাইডার্সবেলা ১টা, টি স্পোর্টসঢাকা ক্যাপিটালস-রাজশাহী ওয়ারিয়র্সসন্ধ্যা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন