জাগো বাহে তিস্তা বাঁচাই এই স্লোগানে, তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়নের দাবিতে একযোগে পাঁচ জেলায় ১০৫ কিলোমিটার জুড়ে মশাল প্রজ্জ্বলন করা হয়েছে। লালমনিরহাট, রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার ১১টি পয়েন্টে একযোগে তিস্তা নদীর ১০৫ কিলোমিটার জুড়ে মশাল প্রজ্জ্বলন করা হয়। ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ আন্দোলনের প্রধান সমন্বয়ক, সাবেক উপমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, অবিলম্বে মেগা প্রকল্পের কাজ শুরু না হলে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে রংপুর বিভাগকে অচল ও স্তব্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হবে।বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় রংপুর বিভাগের পাঁচ জেলা- লালমনিরহাট, রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার ১১টি পয়েন্টে একযোগে তিস্তা নদীর ১০৫ কিলোমিটার জুড়ে মশাল প্রজ্জ্বলন কর্মসূচির উদ্বোধনকালে তিনি এই ঘোষণা দেন। সাবেক উপমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। লক্ষাধিক মানুষের অংশগ্রহণে এই কর্মসূচি রাত ৮টার দিকে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন রংপুর বিভাগের তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির সভাপতি নজরুল ইসলাম হাক্কানী, তিস্তা নদীর রক্ষা আন্দোলনের লালমনিরহাট জেলার সমন্বয়ক এ কে এম মমিনুল হক, আফজাল হোসেন, বাসার সুমন, সায়েদুল ইসলাম পাটোয়ারী সাজু, এবিএম ফারু সিদ্দিকীসহ লক্ষাধিক মানুষ।অধ্যক্ষ দুলু বলেন, তিস্তা নদী শুধু রংপুর বিভাগের নদী নয়, বাংলাদেশের অর্থনীতির প্রাণ। তিস্তা পাড়ের মানুষ তিস্তার ন্যায্য অধিকার আদায়ে রাস্তায় নেমেছে। তিস্তা সমস্যা কোনো স্থানীয় ইস্যু নয়, এখন এটি একটি জাতীয় সমস্যা। দীর্ঘ ১৩০ কিলোমিটার প্রবাহিত তিস্তা নদী রক্ষায় গত ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই আন্দোলন ক্রমশ তীব্র হচ্ছে। দুলু অভিযোগ করে বলেন, দীর্ঘ ষোল বছরের ‘ফ্যাসিবাদী শাসন’ রংপুরের মানুষের বুকে পাথরের মতো চেপে বসে আছে। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে এবং সরকারের ধীরগতির কারণে জীববৈচিত্র্য ধ্বংসের আশঙ্কা সৃষ্টি হয়েছে।আন্দোলনের প্রধান সমন্বয়ক সাবেক উপমন্ত্রী কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেন, তিস্তা মেগা পরিকল্পনার বিপক্ষে যারা দাঁড়াবে, তারা জাতীয় শক্রুতে পরিণত হবেন। তিনি সরকারকে নভেম্বরের মধ্যেই মহাপরিকল্পনার কাজ শুরু করার অনুরোধ জানান এবং জাতীয় নির্বাচনের তিন মাস আগে এই মেগা প্রকল্পের কাজ শুরুর দাবি জানান। যদি সময়মতো কাজ শুরু না হয়, তাহলে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে রংপুর বিভাগ অচল ও স্তব্ধ করে দেওয়ার হুমকি দেন। তিনি সতর্ক করে দেন, এই অঞ্চলে দুর্ভিক্ষ নেমে আসার আগেই সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হলে ভবিষ্যতে এই অঞ্চলের মানুষ খাদ্যের জন্য রাজধানী অভিমুখে লংমার্চ করতে বাধ্য হবে।জানা যায়, গত কয়েক মাসে তিস্তার ভাঙন ও চর উত্থানের ফলে লক্ষাধিক মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন। কৃষি জমি বিলীন হচ্ছে, বাড়িঘর ভাঙছে এবং পরিবেশের ক্ষতি হচ্ছে। দীর্ঘদিনের অবহেলায় তিস্তা নদীর বুকে অসংখ্য চর জেগে উঠেছে, যা লাখো মানুষের জীবনে চরম দুর্ভোগ নামিয়ে এনেছে।এর আগে তিস্তা নদী রক্ষা আন্দোলনের পক্ষ থেকে রংপুর ও লালমনিরহাটে গণমিছিল, গণসমাবেশ, পদযাত্রা ও স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়। মশাল প্রজ্জ্বলন কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, ছাত্র ও যুব সমাজের নেতাকর্মীরা অংশ নেন। তাদের স্লোগান ছিলো ‘জাগো বাহে তিস্তা বাঁচাই, তিস্তার পানির ন্যায্য হিস্যা চাই।’ তিস্তা নদীর মহাপরিকল্পনার দাবিতে তিস্তা নদীর ১০৫ কিলোমিটার জুড়ে মশাল প্রজ্জ্বলন করে উত্তাল তিস্তা পাড়ের মানুষ।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভার সঙ্গে বৈঠকে বসেছেন নেতানিয়াহু
ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভার সঙ্গে বৈঠকে বসেছেন নেতানিয়াহু

অবশেষে  কথা রাখলেন ইরান, যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমানঘাঁটি লক্ষ্য করে সোমবার (২৩ জুন) রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। কাতারের রাজধানী Read more

কাজাখস্তানকে হারিয়ে হকি বিশ্বকাপের বাছাইপর্বে বাংলাদেশ
কাজাখস্তানকে হারিয়ে হকি বিশ্বকাপের বাছাইপর্বে বাংলাদেশ

এশিয়া কাপ হকিতে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়ে বিশ্বকাপ বাছাইপর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ পুরুষ হকি দল। এই জয়ের মাধ্যমে আগামী Read more

ডিবি পরিচয়ে কোটি টাকা লুট, গণমাধ্যমকে না জানানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে
ডিবি পরিচয়ে কোটি টাকা লুট, গণমাধ্যমকে না জানানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে

গাজীপুরের চান্দনা চৌরাস্তায় ডিবি পুলিশ পরিচয়ে অস্ত্রের মুখে জিম্মি করে আর্থিক প্রতিষ্ঠান নগদ পয়েন্টে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় প্রতিষ্ঠানের Read more

ফের ভুল চিকিৎসার অভিযোগ সেই ‘স্যাকমো’ শফিকুল ইসলামের বিরুদ্ধে
ফের ভুল চিকিৎসার অভিযোগ সেই ‘স্যাকমো’ শফিকুল ইসলামের বিরুদ্ধে

ভোলার বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাব- এসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার (স্যাকমো) মো. শফিকুল ইসলামের বিরুদ্ধে ফের ভুল চিকিৎসার অভিযোগ এনে Read more

লালমনিরহাটে ঘুষগ্রহিত নাজিরকে স্থায়ীভাবে বরখাস্তের দাবিতে মানববন্ধন
লালমনিরহাটে ঘুষগ্রহিত নাজিরকে স্থায়ীভাবে বরখাস্তের দাবিতে মানববন্ধন

লালমনিরহাট সচেতন নাগরিক বৃন্দের ব্যানারে জেলা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সাময়িকভাবে বরখাস্ত নাজির ইয়াসিন আরাফাতকে স্থায়ীভাবে বরখাস্তসহ আইনের আওতায় আনার Read more

চট্টগ্রামের কর্ণফুলী টানেলে প্রতিদিন লোকসান ২৭ লাখ টাকা
চট্টগ্রামের কর্ণফুলী টানেলে প্রতিদিন লোকসান ২৭ লাখ টাকা

চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত দেশের প্রথম সুড়ঙ্গপথ বা টানেল দিয়ে লক্ষ্যমাত্রার চেয়ে ১ কোটি ৬ লাখ ৯৪ হাজার ৩৬৬টি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন