নরসিংদীর রায়পুরায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আর্মি ক্যাম্প ও থানা পুলিশের যৌথ উদ্যোগে বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করা হয়েছে। বুধবার (৭ ডিসেম্বর) দিনব্যাপী উপজেলার মেঘনা নদীবেষ্টিত চরাঞ্চলে এ অভিযান চালানো হয়।এ সময় শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ এলাকার শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত জালাল ও তার ছেলে ইকবালকে পাড়াতলী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় বাঁশগাড়ি ও পাড়াতলী এলাকায় বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে অবৈধ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, দেশীয় অস্ত্র ও চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়।উপজেলা প্রশাসন জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।কম্বিং অপারেশনে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ রানা। অভিযানে আরও উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) মো. বায়জিদ বিন মনসুর, রায়পুরা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার ঘোষ, রায়পুরা সেনা ক্যাম্পসহ পুলিশ ও যৌথবাহিনীর একাধিক টিম।স্থানীয়রা জানান, রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চলগুলোতে বর্তমানে প্রায়ই অস্ত্রের মহড়া দেখা যায়। বিশেষ এলাকায় প্রভাব বিস্তার, মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্যই এসব করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের নিয়মিত কম্বিং অপারেশন পরিচালিত হলে এলাকায় অপরাধ প্রবণতা অনেকাংশে কমে আসবে।সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) বায়জিদ বিন মনসুর জানান, রায়পুরায় শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভালুকায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নতুন শুরু, হস্তান্তর হলো ২৮ টি-স্টল
ভালুকায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নতুন শুরু, হস্তান্তর হলো ২৮ টি-স্টল

ময়মনসিংহের ভালুকা উপজেলা সদরে ফুটপাত দখল করে রাখা অবৈধ দোকানপাট উচ্ছেদের পর এবার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনে উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। এ Read more

দলে দলে তেহরান ছাড়ছেন বাসিন্দারা, সড়কে তীব্র যানজট
দলে দলে তেহরান ছাড়ছেন বাসিন্দারা, সড়কে তীব্র যানজট

ইরানে নতুন করে ইসরায়েলি হামলার খবরে দলে দলে তেহরান ছাড়ছেন সেখানকার বাসিন্দারা। অসংখ্য মানুষ শহর ছাড়তে শুরু করায় তেহরানের সড়কে Read more

১২ কি.মি হেঁটে ত্রাণ পেয়ে নিরাপত্তারক্ষীর হাতে চুমু, এর পরই ইসরায়েলি সেনার গুলিতে মৃত্যু
১২ কি.মি হেঁটে ত্রাণ পেয়ে নিরাপত্তারক্ষীর হাতে চুমু, এর পরই  ইসরায়েলি সেনার গুলিতে মৃত্যু

খাদ্য সহায়তা পেতে দীর্ঘ ১২ কিলোমিটার পথ হেঁটে ত্রাণ কেন্দ্রে আসে গাজার বালক আমির। এত কষ্টের পর সফলও হয়েছিল সে। Read more

ইটনায় আগুন নেভাতে গিয়ে দগ্ধ হওয়া কিশোরের মৃত্যু
ইটনায় আগুন নেভাতে গিয়ে দগ্ধ হওয়া কিশোরের মৃত্যু

কিশোরগঞ্জের ইটনার জয়সিদ্ধি বাজারে আগুন নেভাতে গিয়ে দগ্ধ হওয়া অয়ন (১০) নামে স্থানীয় এক কিশোরের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে Read more

তথ্য সংশোধন করে প্রার্থিতায় টিকে গেলেন মামুনুল হক-ববি হাজ্জাজ
তথ্য সংশোধন করে প্রার্থিতায় টিকে গেলেন মামুনুল হক-ববি হাজ্জাজ

হলফনামায় পেশাগত তথ্য ও নাগরিকত্বসংক্রান্ত ত্রুটি সংশোধন করে ঢাকা-১৩ আসনের নির্বাচনী লড়াইয়ে টিকে গেছেন খেলাফত মজলিসের নেতা মামুনুল হক ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন