লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ১১১ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেছে দেশের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান স্মার্ট একাডেমি ও স্মার্ট ফাউন্ডেশন। মঙ্গলবার (৬ জানুয়ারি) স্মার্ট একাডেমি প্রাঙ্গনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ বৃত্তি প্রদান করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম। এসময় তিনি শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক, সার্টিফিকেট ও উপহার সামগ্রী তুলে দেন।বৃত্তিপ্রাপ্তদের মধ্যে পঞ্চম শ্রেণির ৭৮ জন ও অষ্টম শ্রেণির ৩৩ জন শিক্ষার্থী রয়েছে। মোট ৫ লক্ষ টাকা নগদ বৃত্তির পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীকে একটি সার্টিফিকেট এবং প্রযুক্তি বিষয়ক একটি বই উপহার দেওয়া হয়। এ ছাড়া দুই ক্যাটাগরিতে শীর্ষ তিনজন মেধাবী শিক্ষার্থীর মধ্যে বিশেষ পুরস্কার হিসেবে ২টি ল্যাপটপ, ২টি ট্যাবলেট পিসি ও শিক্ষা উপকরণের একটি বান্ডেল প্রদান করা হয়।অনুষ্ঠানে মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, ‘গত ১২ ডিসেম্বর ২০২৫ তারিখে রামগঞ্জ উপজেলার ৯৫টি স্কুল থেকে প্রায় সাত শতাধিক শিক্ষার্থী আমাদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। কঠোর ও স্বচ্ছ মূল্যায়নের মাধ্যমে মেধার ভিত্তিতে ১১১ জন শিক্ষার্থীকে বৃত্তির জন্য নির্বাচন করা হয়েছে।’স্মার্ট একাডেমির অধ্যক্ষ মাহাবুবার রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা একাডেমিক এডভাইজার শরিফুল্লাহ আশ শামস, রামগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম এবং স্মার্ট ডিস্ট্রিবিউশনের চেয়ারম্যান খায়রুল বাশার সেলিম।অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং শিক্ষার প্রসারে স্মার্টের এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লা লিগায় এমবাপ্পের ঝলক, প্রিমিয়ার লিগে ইউনাইটেডের হতাশা অব্যাহত
লা লিগায় এমবাপ্পের ঝলক, প্রিমিয়ার লিগে ইউনাইটেডের হতাশা অব্যাহত

স্প্যানিশ লা লিগায় দ্বিতীয় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। কিলিয়ান এমবাপ্পের জোড়া গোল এবং ভিনিসিয়ুস জুনিয়রের এক গোলে ওভেইদোকে ৩-০ ব্যবধানে Read more

‘পিআর কিংবা ইভিএম নয়, জনগণ বুঝে ব্যালট পেপার’
‘পিআর কিংবা ইভিএম নয়, জনগণ বুঝে ব্যালট পেপার’

একটি অনির্বাচিত সরকার বেশিদিন টিকে থাকতে পারে না বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক। তিনি Read more

ফরিদপুরে রাস্তা অবরোধকারীদের কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
ফরিদপুরে রাস্তা অবরোধকারীদের কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম হুঁশিয়ারি উচ্চারণে বলেছেন, ফরিদপুরের সংসদীয় আসনের সীমানা নির্ধারণ ইস্যুকে কেন্দ্র করে যারা রাস্তা Read more

গাজীপুর জেলা বিএনপির ইউনিট কমিটি বিলুপ্ত
গাজীপুর জেলা বিএনপির ইউনিট কমিটি বিলুপ্ত

গাজীপুর জেলা বিএনপির অধীন সব ইউনিট কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২০ মে) সন্ধ্যায় দলটির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে Read more

যশোরে রসায়নে ফেল করা ৪৮ শিক্ষার্থী পাশ
যশোরে রসায়নে ফেল করা ৪৮ শিক্ষার্থী পাশ

যশোরের পুলেরহাট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিয়ে ৩২৯ শিক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগের ৪৮ শিক্ষার্থী রসায়ন বিষয়ে ফেল করেছিল। এতে তারা Read more

কৃষি ব্যাংকে বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
কৃষি ব্যাংকে বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

বাংলাদেশ ব্যাংকের অধীন ব্যাংকার্স সিলেকশন কমিটির তত্ত্বাবধানে সমন্বিত ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। উক্ত কমিটির তত্ত্বাবধানে বাংলাদেশ কৃষি ব্যাংক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন