ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে অপ্রীতিকর ঘটনা রোধ এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তার স্বার্থে ৯ ঘণ্টা বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (০৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। জানা যায়, রাত ৯টা থেকে ভোর ৬টা পর্যন্ত সকল আবাসিক হলের পকেট গেইট বন্ধ থাকবে। ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিস থেকে সকল আবাসিক হলগুলোতে প্রেরণ করা এক নির্দেশনা অনুযায়ী সকল অনুষদ, হল, ইনস্টিটিউট, বাংলো, একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন এবং আবাসিক এলাকায় কর্মরত নিরাপত্তা প্রহরীদের নির্ধারিত ইউনিফর্ম পরিধান করে নিজ নিজ কর্মস্থলে দায়িত্ব পালন করতে হবে। দায়িত্বরত নিরাপত্তা প্রহরীরা পরবর্তী নিরাপত্তা প্রহরীকে দায়িত্ব বুঝিয়ে না দিয়ে কর্তব্যস্থল ত্যাগ করতে পারবেন না। এছাড়া পরবর্তী দায়িত্বপালনকারী নিরাপত্তা প্রহরী কর্মস্থলে যথাসময়ে উপস্থিত না হলে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে অবহিত করতে হবে। ক্যাম্পাসে বহিরাগতদের চলাচলের প্রতি সতর্ক দৃষ্টি রাখার জন্যও নিরাপত্তা কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। সন্দেহজনক ব্যক্তি দৃষ্টিগোচর হলে অথবা সন্দেহজনক কর্মকাণ্ড পরিলক্ষিত হলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট অফিস প্রধান/প্রক্টর অফিস/এস্টেট ম্যানেজারকে অবহিত করতে হবে। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বড়দিনে আতশবাজি-ফানুস ওড়ানো নিষিদ্ধ করেছে ডিএমপি
বড়দিনে আতশবাজি-ফানুস ওড়ানো নিষিদ্ধ করেছে ডিএমপি

খ্রিষ্টধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান বড়দিনে সব ধরনের আতশবাজি, পটকা ফোটানো ও ফানুস ওড়ানো নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।আজ বুধবার Read more

চিকিৎসায় গাফিলতি, ডেঙ্গু আক্রান্ত মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু
চিকিৎসায় গাফিলতি, ডেঙ্গু আক্রান্ত মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গু আক্রান্ত এক মাদ্রাসা শিক্ষার্থীর হাসপাতাল কর্তৃপক্ষের চিকিৎসা গাফিলতির কারণে মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৯ জুলাই) ভোরে Read more

কম বয়সী হিসেবে এভারেস্ট জয় করলেন শাকিল
কম বয়সী হিসেবে এভারেস্ট জয় করলেন শাকিল

কম বয়সী হিসেবে মাউন্ট এভারেস্ট জয় করেছেন ইকরামুল হাসান শাকিল। পায়ে হেঁটে ৮৪ দিনে কক্সবাজার থেকে এভারেস্টের শিখরে পৌঁছান তিনি। সোমবার Read more

বাড়তে পারে সিগারেটের দাম
বাড়তে পারে সিগারেটের দাম

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আজ জাতীয় সংসদে উপস্থাপিত হতে যাচ্ছে নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট। সেমাবার (০৩ জুন) অর্থ উপদেষ্টা ড. Read more

১৫ ডিসেম্বর: নামাজের সময়সূচি
১৫ ডিসেম্বর: নামাজের সময়সূচি

আজ সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫ ইংরেজি, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বাংলা, ২৩ জমাদিউস সানি ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার আশপাশের এলাকার Read more

‘অভিনয়ই সব নয়, নিজেকে খুঁজেও পেতে হবে’
‘অভিনয়ই সব নয়, নিজেকে খুঁজেও পেতে হবে’

বলিউড অভিনেত্রী ফাতিমা সানা শেখ আবার নতুন অবতারে সামনে আসতে চলেছেন। তবে শুধু অভিনেত্রী তকমায় আটকে না থেকে জীবনকে অন্যভাবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন