অনেকেরই রাতে সঠিক সময়ে ঘুম না আসার সমস্যা রয়েছে। এ সমস্যার সমাধান হিসেবে তিনটি উপায়ের কথা বলছেন বিশেষজ্ঞরা। জানেন কি, সে তিন উপায়ের কথা।সমীক্ষা বলছে, পৃথিবীর প্রায় এক তৃতীয়াংশ মানুষই এখন ইনসমনিয়া বা অনিদ্রা সমস্যায় ভুগছেন। তবে এই সমস্যার সমাধান লুকিয়ে রয়েছে আপনার হাতের মুঠোতেই। বিশেষজ্ঞরা বলছেন, দৈনন্দিন জীবনের নানা ব্যস্ততায় আমাদের রাতে ঘুমাতে যেতে দেরি হয়ে যায়। আর এ কারণেই সহজে ঘুম আসতে চায় না অনেকেরই। এ সমস্যার সমাধানে তিনটি উপায় মেনে চললেই নিমিষেই আপনার চোখে নেমে আসবে শান্তির ঘুম, এমনটাই বলছে চিকিৎসকরা। যারা রাত জেগে পড়াশোনা করে কিংবা অফিসের কাজ করে তাদের সবারই এমন কমন সমস্যা দেখতে পাওয়া যায়। ঘুমের সময় জোর করে জেগে থাকায় এরপর আর কিছুতেই নেমে আসে না ঘুম। এ সমস্যায় ভুক্তভোগীদের সকালে যেন ঘুম ভাঙতেই চায় না। ঘুমের এ সমস্যায় অনেকেরই মেজাজ হয়ে ওঠে যথেষ্ট খিটখিটে। এ সমস্যা সমাধানে বিশেষজ্ঞরা বলছেন ভালো একটি ঘুমের জন্য আপনাকে নিয়মিত তিনটি বিষয় মেনে চলার অভ্যাস করতে হবে। প্রথমত একটি ভালো ঘর পছন্দ করুন ঘুমের জন্য। আপনার ঘুমের জন্য পছন্দ করা ঘরটিতে যেন আওয়াজ কম ঢোকে এ বিষয়টি নিশ্চিত করুন। ঘুমের একটি নির্দিষ্ট সময় বের করুন। সেই সঙ্গে ঘুমাতে যাওয়ার ৩০ মিনিট আগেই মোবাইল, ল্যাপটপ থেকে দূরে থাকুন। দ্বিতীয়ত আপনার ডায়েট লিস্টে এমন সব খাবারকে প্রাধান্য দিন যেগুলো ঘুমের জন্য ভালো। তাই খাবার তালিকায় রাখতে পারেন বাদাম, দুধ, আখরোট, মধু, কলা, ডিম কিংবা মিষ্টি আলুকে। অনিদ্রা দূর করতে প্রতিদিন অন্তত ৩০ মিনিট ব্যায়াম বা হাঁটার অভ্যাস গড়ে তুলুন। সবশেষে সঠিক সময়ে ঘুম আনতে ঘুমের ৪ ঘণ্টা আগে কফি, সিগারেট ও মদ্যপানের অভ্যাস আজই ত্যাগ করুন এবং রাতের খাবার গ্রহণ করুন ঘুমাতে যাওয়া অন্তত ৩ ঘণ্টা আগে। প্রতিদিন এসব অভ্যাসের অনুশীলনে আপনি সঠিক সময়েই শান্তির ঘুমের দেখা পেয়ে যাবেন। সূত্র: এই সময়।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজায় হামাসের শীর্ষ নেতা মোহাম্মদ সিনওয়ার নিহত: নেতানিয়াহুর দাবি
গাজায় হামাসের শীর্ষ নেতা মোহাম্মদ সিনওয়ার নিহত: নেতানিয়াহুর দাবি

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের গাজা শাখার প্রধান মোহাম্মদ সিনওয়ার নিহত হয়েছেন। বুধবার ইসরায়েলি পার্লামেন্ট Read more

জনগণের ইচ্ছায় সরকারপ্রধানের পদে বসেছি: ড. ইউনূস
জনগণের ইচ্ছায় সরকারপ্রধানের পদে বসেছি: ড. ইউনূস

নিজের ইচ্ছাতে নয়, দেশের জনগণের ইচ্ছায় সরকারপ্রধানের দায়িত্ব নিয়েছেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তা Read more

টেস্ট অধিনায়কত্বও ছাড়ছেন শান্ত!
টেস্ট অধিনায়কত্বও ছাড়ছেন শান্ত!

বাংলাদেশ টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব ছাড়তে যাচ্ছেন নাজমুল হোসেন শান্ত। শ্রীলঙ্কার বিপক্ষে চলমান দুই ম্যাচের টেস্ট সিরিজের পরই তিনি আর Read more

নড়াইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদরাসা ছাত্রীর মৃত্যু
নড়াইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদরাসা ছাত্রীর মৃত্যু

নড়াইলের লোহাগড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক মাদরাসা ছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় Read more

ভেনেজুয়েলার তেল বিক্রি শুরু করল যুক্তরাষ্ট্র
ভেনেজুয়েলার তেল বিক্রি শুরু করল যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ এবং দেশটির তেল সম্পদের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ স্থাপনের পর আনুষ্ঠানিকভাবে সেই তেল Read more

সিরাজদিখানে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
সিরাজদিখানে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

মুন্সিগঞ্জের সিরাজদিখানে আমির শেখ হত্যা মামলার প্রধান আসামি নান্নু মিয়া (৫৩) কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ভোর সাড়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন