ঢাকার উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত পাইলট তৌকির ইসলামের দাফন হবে রাজশাহীতে। আজ মঙ্গলবার (২২ জুলাই) সকাল থেকেই প্রস্তুত করা হচ্ছে তার কবর।পাইলট সাগরের চাচা মতিউর রহমান বলেন, ‘গতকাল মৃত্যুর খবর শোনার পর সাগরের পরিবারকে ঢাকায় নেওয়া হয়। আজ মঙ্গলবার দুপুরে ঢাকায় প্রথম জানাজা শেষে মরদেহ রাজশাহীতে আনা হবে। এরপর দুপুরে রাজশাহী সপুরা কবরস্থানে তাকে দাফন করা হবে। এর আগে রাজশাহী উপশহর ঈদগাহ মাঠে তার জানাজা হবে।’এদিকে সকাল থেকেই শুরু হয়েছে পাইলট তৌকিরের কবর প্রস্তুতির কাজ। সকাল ১০টার দিকে নগরীর উপশহর এলাকায় অবস্থিত সপুরা গোরস্থানে গিয়ে দেখা যায়, মসজিদের পাশে তার কবর খোঁড়া হচ্ছে।কবর খননকারীরা বলেন, ‘এটি হবে পাইলটের কবর। সকাল থেকেই আমরা কয়েকজন এটি প্রস্তুতের কাজ শুরু করেছি।’গতকাল দুপুরে বিমানবাহিনীর একটি এফ-৭ বিজিআই যুদ্ধবিমান উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রাথমিক শাখার ভবনে বিধ্বস্ত হয়। মুমূর্ষু অবস্থায় তৌকিরকে উদ্ধার করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।আইএসপিআর জানায়, বিমানটি একটি প্রশিক্ষণ মিশনে ছিল, তবে এটি যুদ্ধের জন্য প্রস্তুত একটি যুদ্ধবিমান ছিল।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জাকাত কাকে দেওয়া যায়, কাকে দেওয়া যায় না
জাকাত কাকে দেওয়া যায়, কাকে দেওয়া যায় না

ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভের মধ্যে জাকাত অন্যতম। পবিত্র কোরআনের বহু স্থানে নামাজের পাশাপাশি জাকাত আদায়ের কথা বলা হয়েছে। জাকাত দাতার Read more

নিজ দেশের অস্থিরতার দিকে নজর দিন, ট্রাম্পকে ইরানের প্রেসিডেন্ট
নিজ দেশের অস্থিরতার দিকে নজর দিন, ট্রাম্পকে ইরানের প্রেসিডেন্ট

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ পরিস্থিতির দিকে ইঙ্গিত করে বলেছেন, দেশটির প্রশাসনের উচিত নিজেদের ভেতরের অস্থিরতার দিকে বেশি মনোযোগ Read more

তিন দিনের ছুটিতে কক্সবাজারের পর্যটন ব্যবসায়ীদের মুখে হতাশার ছাপ
তিন দিনের ছুটিতে কক্সবাজারের পর্যটন ব্যবসায়ীদের মুখে হতাশার ছাপ

টানা তিন দিনের ছুটির সুযোগে দেশের প্রধান পর্যটন গন্তব্য কক্সবাজারে উপচে পড়া ভিড় দেখা যাবে- এটাই ছিল হোটেল-মোটেল মালিক, ট্যুর Read more

বিসিসি’র মেয়রসহ ১৯ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের তদন্ত
বিসিসি’র মেয়রসহ ১৯ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের তদন্ত

ঘুষ ও দুর্নীতির অভিযোগে বরিশাল সিটি করপোরেশনের প্রত্যাহারকৃত মেয়র এবং শেখ মুজিবুর রহমানের ভাগ্নে আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাতসহ ১৯ Read more

খড় কাটাকে কেন্দ্র করে মায়ের সাথে ঝগড়া, যুবকের গলায় ফাঁস!
খড় কাটাকে কেন্দ্র করে মায়ের সাথে ঝগড়া, যুবকের গলায় ফাঁস!

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় গরুর জন্য খড় কাটাকে কেন্দ্র করে মায়ের সঙ্গে বাকবিতন্ডার জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন প্রান্ত দত্ত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন