রাজশাহীতে নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় দুই কিশোর নিহত হয়েছে। তারা দুইজনই খড়খড়ি উচ্চ বিদ্যালয় দশম শ্রেণির ছাত্র। শনিবার (১৭ মে) সন্ধ্যা ৬টার দিকে নগরীর মেহেরচন্ডী ফ্লাইওভারের সংযোগ সড়কে এই দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, মহানগরের চকপাড়ার আজিজুর রহমানের ছেলে নাহিয়ান হাসান (১৭) ও মেহেরচন্ডি এলাকার পিয়ারুল ইসলামের পিয়াসুর রহমান পিয়াস (১৭)। জানা গেছে, শনিবার সন্ধ্যায় নাহিয়ান ও পিয়াস মোটরসাইকেল যোগে ফ্লাইওভার দিয়ে মেহেরচন্ডির দিক থেকে অক্ট্রোর মোড়ের দিকে যাচ্ছিল। এসময়ে দ্রুতগতিতে ফ্লাইওভার থেকে নামার সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের রোড ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগে। এতে তারা মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে। পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক উভয়কেই মৃত ঘোষণা করেন।এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, ফ্লাইওভারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে দুজন আহত হয়। পরে তাদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থাগ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাফ চ্যাম্পিয়নশিপে বৃষ্টিতে ভেসে গেল মাঠ, মাঝপথে ভেন্যু পরিবর্তন
সাফ চ্যাম্পিয়নশিপে বৃষ্টিতে ভেসে গেল মাঠ, মাঝপথে ভেন্যু পরিবর্তন

চলমান সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে দেখা গেল এক নজিরবিহীন দৃশ্য। বাংলাদেশ ও ভুটানের মধ্যকার ম্যাচের দ্বিতীয়ার্ধ মাঠেই গড়ায়নি মূল ভেন্যুতে। Read more

ইসরায়েলি হামলায় আরও ১১৬ ফিলিস্তিনির মৃত্যু
ইসরায়েলি হামলায় আরও ১১৬ ফিলিস্তিনির মৃত্যু

ইসরায়েলের মানবিক সহায়তা বন্ধ ও অবরোধের মধ্যেই ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় অনাহারে এক শিশুর মৃত্যু হয়েছে। ৩৫ দিন বয়সী ওই Read more

চৌদ্দগ্রামে ব্যবসায়ী টিপু হত্যায় ৮ জনের সাজা, দুইজন যাবজ্জীবন
চৌদ্দগ্রামে ব্যবসায়ী টিপু হত্যায় ৮ জনের সাজা, দুইজন যাবজ্জীবন

কুমিল্লার চৌদ্দগ্রামে জুতা ব্যবসায়ী মোঃ ইউছুপ ভূঁঞা টিপু (২৮) হত্যাকাণ্ডে দায়ের করা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন ও ছয় আসামিকে ১০ Read more

বাঘাইছড়িতে পৃথক অভিযানে ৪ লাখ টাকার ভারতীয় সিগারেট উদ্ধার
বাঘাইছড়িতে পৃথক অভিযানে ৪ লাখ টাকার ভারতীয় সিগারেট উদ্ধার

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সীমান্তবর্তী উগলছড়ি গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়েছে ২৭ বিজিবি মারিশ্যা জোন।৩ জুন মঙ্গলবার রাত সাড়ে ১০টায় Read more

ইরান যুদ্ধ নিয়ে জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন ট্রাম্প
ইরান যুদ্ধ নিয়ে জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন ট্রাম্প

ইরান যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা দিতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জাতির উদ্দেশে ভাষণে ইরানে চলমান এই যুদ্ধ Read more

আইন নয়, লাগবে আত্মশুদ্ধি: আইন উপদেষ্টা
আইন নয়, লাগবে আত্মশুদ্ধি: আইন উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ‘মানবাধিকারকে একটি সংস্কৃতি হিসেবে গড়ে তুলতে হবে। এটা শুধু আইন দিয়ে হবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন