বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে জয় দিয়ে মিশন শুরু করল ঢাকা ক্যাপিটালস। বিপিএলের চলতি আসরের তৃতীয় এবং নিজেদের প্রথম ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সকে হারিয়েছে ঢাকা।শনিবার (২৭ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে রাজশাহীকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় ঢাকা। আগে ব্যাট করতে নেমে প্রথম বলেই উইকেট হারায় রাজশাহী। ইনিংসের শুরুতে উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যাওয়া দলটি নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৮ উইকেটে ১৩২ রানের বেশি করতে পারেনি।দলের হয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সর্বোচ্চ ৩৭ রান করেন। ২৬ রান করেন মোহাম্মদ নওয়াজ। ২৪ রান করেন মুশফিকুর রহিম। ২০ রান করেন তানজিদ হাসান তামিম।ঢাকার হয়ে ৪ ওভারে মাত্র ১৬ রানে ৩ উইকেট নেন পাকিস্তানি স্পিনার ইমাদ ওয়াসিম। ২ উইকেট নেন নাসির হোসেন।সহজ টার্গেট তাড়া করতে নেমে ৯৮ রানে ৫ উইকেট হারানো ঢাকা শেষ পর্যন্ত ৫ বল হাতে রেখে দলের জয় নিশ্চিত করে। দলের জয়ে সর্বোচ্চ ৪৫ রান করেন আব্দুল্লাহ আল মামুন। ১০ বলে ২ ছক্কা আর এক চারের সাহায্যে ২০ রান করে অপরাজিত থাকেন সাব্বির রহমান রুম্মন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় ট্রাক হেলপারের মৃত্যু
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় ট্রাক হেলপারের মৃত্যু

রাজধানীর গুলিস্তানে নূর হোসেন চত্বরে গাড়িচাপায় শাহাবুল (২৪) নামে এক ট্রাক হেলপারের মৃত্যু হয়েছে। সোমবার (১৪ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টার Read more

মসজিদের টাকা লুট করে যুক্তরাজ্যে পালালেন আ.লীগ নেতা
মসজিদের টাকা লুট করে যুক্তরাজ্যে পালালেন আ.লীগ নেতা

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া নতুন জামে মসজিদের টাকা আত্মসাৎ করে যুক্তরাজ্যে পালিয়েছেন আওয়ামী লীগ নেতা শামসুল ইসলাম রাজা। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) Read more

মুন্সীগঞ্জে ২৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১
মুন্সীগঞ্জে ২৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর এলাকায় অভিযান চালিয়ে একটি পিকআপ ভ্যান থেকে ২৮ কেজি গাঁজাসহ মো. সাহাবুদ্দিন পেদা (২৮) নামে একজনকে Read more

বিরামপুরে ৪টি অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা ১৪ লাখ টাকা
বিরামপুরে ৪টি অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা ১৪ লাখ টাকা

দিনাজপুরের বিরামপুর উপজেলায় অবৈধভাবে পরিচালিত চারটি ইটভাটায় অভিযান চালিয়ে মোট ১৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।বুধবার (১৪ জানুয়ারি) সকাল Read more

বামপন্থীরা ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ নষ্ট করার অপচেষ্টা করছে: ঢাবি ছাত্রশিবির
বামপন্থীরা ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ নষ্ট করার অপচেষ্টা করছে: ঢাবি ছাত্রশিবির

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে লক্ষ্য করে বামপন্থী সংগঠনগুলোর দেওয়া স্লোগানের প্রতিবাদ ও ক্যাম্পাসে অস্থিতিশীলতা সৃষ্টির অপতৎপরতার অভিযোগ টেনে গভীর উদ্বেগ প্রকাশ Read more

বাউফলে আমন চাষে নতুন বিপদ, শামুকের আক্রমণে নষ্ট হচ্ছে চারা
বাউফলে আমন চাষে নতুন বিপদ, শামুকের আক্রমণে নষ্ট হচ্ছে চারা

পটুয়াখালীর বাউফল উপজেলায় আমনধান চাষে নতুন করে সংকট দেখা দিয়েছে। বীজতালার ধানচারা খেয়ে ফেলছে শামুক। এ নিয়ে দিশেহারা হয়ে পড়েছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন