রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্নমত থাকলেও আগামী বছরের ১৫ ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ‘দল থাকলে মতপার্থক্য থাকবেই। নাহলে ভিন্নদল কেন হয়? আপনি যদি আমার মতোই হবেন তাহলে তো আপনি আমার দলই করবেন। সেজন্য রাজনৈতিক দলের মধ্যে ভিন্নমত থাকবেই।’আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে মাগুরার শ্রীপুর উপজেলায় মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমেদের গ্রামের বাড়ি পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।তিনি বলেন, ‘নির্বাচনের সময় পেছানোর কোনো সম্ভাবনা নেই। নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে। এটা আমাদের অন্তর্বর্তী সরকারের একটি কমিটমেন্ট। কেউ যদি মনে করেন যে এটা বানচালের চেষ্টা করবেন তাহলে সেটা সম্ভব নয়।’এ সময় তিনি আরও বলেন, ‘বাংলাদেশে এই নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ একটি নির্বাচন। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা বলেছেন, এটা একটি ফাউন্ডেশনাল ইলেকশন। এটি সামনের নির্বাচনগুলোকে দিকনির্দেশনা দেবে এবং বাংলাদেশের রাজনীতিকেও সামনে এগিয়ে নেয়ার দিকনির্দেশনা দেবে। তাই এই নির্বাচন ফেব্রুয়ারি প্রথমার্ধে হবেই।’তিনি আরো বলেন, জাতীয় নির্বাচন অনুষ্ঠানে বর্তমান সরকার দৃঢ় প্রতিজ্ঞ। সেভাবেই কাজ গিয়ে চলছে। দেশে কারো ক্ষমতা নেই এ নির্বাচন ঠেকানোর। সকল রাজনৈতিক দলের সাথে কথাবার্তা চলছে সকলের ঐক্যমতের ভিত্তিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সময় মাগুরা জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম এবং রেল প্রকল্পের প্রকৌশলী আসাদুজ্জামান আসাদ সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।এর আগে, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে নাগরিক কোয়ালিশন আয়োজিত ‘সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ও চ্যালেঞ্জ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাগরে লঘুচাপ, বজ্রসহ বৃষ্টির আভাস
সাগরে লঘুচাপ, বজ্রসহ বৃষ্টির আভাস

বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে জানিয়ে আবহাওয়া অফিস বলছে, দেশের সব বিভাগেই হতে পারে বজ্রসহ বৃষ্টি। সেইসঙ্গে সারা দেশের কোথাও Read more

দুর্দান্ত লড়াই করেও সিঙ্গাপুরের বিপক্ষে হারল বাংলাদেশ
দুর্দান্ত লড়াই করেও সিঙ্গাপুরের বিপক্ষে হারল বাংলাদেশ

এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে হেরেছে বাংলাদেশ। তবে ২-০ গোলে পিছিয়ে থাকা ম্যাচে দেশের হয়ে ব্যবধান Read more

ঘুষের দায়ে চীনের সাবেক কৃষিমন্ত্রীর মৃত্যুদণ্ড
ঘুষের দায়ে চীনের সাবেক কৃষিমন্ত্রীর মৃত্যুদণ্ড

ঘুষ গ্রহণের দায়ে চীনের সাবেক কৃষিমন্ত্রী তাং রেনজিয়ানকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।রবিবার (২৮ সেপ্টেম্বর) চীনের জিলিন প্রদেশের একটি আদালত Read more

২৯ জেলায় ডিসি পদায়ন, ২১ জনই নতুন মুখ
২৯ জেলায় ডিসি পদায়ন, ২১ জনই নতুন মুখ

আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দুদিনে ২৯ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে শনিবার ১৫ জেলায় Read more

দামুড়হুদায় তিন ফসলি জমির মাটি কাটায় জমির মালিককে অর্থদণ্ড
দামুড়হুদায় তিন ফসলি জমির মাটি কাটায় জমির মালিককে অর্থদণ্ড

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ফসলি জমি থেকে মাটি কাটার অপরাধে জমি মালিক মোঃ আনারুলকে (৩৫) অর্থদন্ড ও কৃষি জমির মাটি সংগ্রহপূর্বক ইটভাটায় Read more

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ৪০৬
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ৪০৬

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৪০৬ জন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন।বুধবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন