রাজধানী ঢাকায় রাত থেকে মুষলধারে বৃষ্টি ঝরছে। ফলে নগরীর বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে করে ঢাকাবাসীর ভোগান্তি পোহাতে হচ্ছে। যদিও আজ সরকারি ছুটি। তবু অনেকেই প্রয়োজনীয় কাজে বাইরে করে হয়ে পড়েছেন বিপাকে। সড়কে জমে থাকা পানিতে রিকশাসহ অন্যান্য যান চালাচল কঠিন হয়ে পড়েছে। সরেজমিনে দেখা গেছে, মিরপুরের কাজীপাড়া ও কালশী, মতিঝিল, বিজয়নগর, মগবাজার, মোহাম্মদপুর, পুরান ঢাকার কিছু অংশ, ও ধানমন্ডি এলাকায় পানি জমে রাস্তায় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। বেশ কিছু স্থানে সিএনজিচালিত অটোরিকশা ও প্রাইভেটকার বিকল হয়ে পড়ে থাকতে দেখা গেছে।এদিকে কোথাও কোথাও হাঁটু পর্যন্ত পানি জমে থাকায় পথচারীদের হেঁটে চলাচলও কঠিন হয়ে পড়ে। অনেকে কাদা-পানি মাড়িয়ে গন্তব্যে ছুটতে বাধ্য হচ্ছেন। আবহাওয়াবিদরা বলছেন, এই বৃষ্টি হঠাৎ কোনো স্বাভাবিক আবহাওয়া নয়। এটি একটি শক্তিশালী মৌসুমি বৃষ্টিবলয়ের অংশ।বাংলাদেশ আবহাওয়া পর্যবেক্ষণ দল (বিডব্লিউওটি) পূর্বেই সতর্ক করেছিল, ‘প্রবাহ’ নামের এই বৃষ্টিবলয়টি ৩০ সেপ্টেম্বর রাত থেকে দেশের ওপর প্রভাব বিস্তার করেছে, যা ৫ অক্টোবর পর্যন্ত এর প্রভাব থাকতে পারে।জানা গেছে, এটি চলতি বছরের ১৩তম বৃষ্টিবলয় এবং একটি ‘প্রায় পূর্ণাঙ্গ বৃষ্টিবলয়’। তবে এটি সারা দেশে সমানভাবে সক্রিয় না হয়ে নির্দিষ্ট কিছু অঞ্চলে অতিরিক্ত সক্রিয় হয়ে প্রবল বৃষ্টিপাত ঘটাবে। বিশেষ করে দেশের পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চল এবং দক্ষিণাঞ্চলে প্রবাহটি বেশি সক্রিয় থাকবে বলে জানানো হয়েছে।এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, দুপুর পর্যন্ত এমন বৃষ্টি অব্যাহত হতে পারে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ২০৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।  এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শাহজাদপুরে একই দিনে দুটি হত্যকাণ্ড
শাহজাদপুরে একই দিনে দুটি হত্যকাণ্ড

সিরাজগঞ্জের শাহজাদপুরে একই দিনে দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। এক‌ই দিনে ২টি হত্যাকাণ্ডের ঘটনায় শাহজাদপুর Read more

নেত্রকোনায় অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার
নেত্রকোনায় অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার

নেত্রকোনার মোহনগঞ্জে পরিত্যক্ত ঘর থেকে মোঃ ইদু মিয়া (২০) নামের এক অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (২৭ মে) Read more

শ্রীপুরে বৈধ ইজারার টাকা তুলতে আ.লীগ নেতার বাধা
শ্রীপুরে বৈধ ইজারার টাকা তুলতে আ.লীগ নেতার বাধা

গাজীপুরের শ্রীপুর উপজেলার ১ নম্বর সিএনবি বাজার থেকে বৈধ ইজারার টাকা আদায়ে স্থানীয় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ Read more

আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি লাইজু ও সম্পাদক ওমর ফারুক
আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি লাইজু ও সম্পাদক ওমর ফারুক

দেশ ও মানুষের কল্যাণে সাংবাদিকতা” এই শ্লোগানকে সামনে রেখে আশুলিয়া প্রেসক্লাবের গঠিত হলো ১৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি। এতে সভাপতি Read more

আত্মসমর্পণকারী সেনা কর্মকর্তারা নির্দোষ, মূল অপরাধীরা পালিয়েছেন: আইনজীবী
আত্মসমর্পণকারী সেনা কর্মকর্তারা নির্দোষ, মূল অপরাধীরা পালিয়েছেন: আইনজীবী

মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে ১৫ জন সেনা কর্মকর্তা আত্মসমর্পণ করেছেন, তাদের নির্দোষ বলে দাবি করে আসামিপক্ষের আইনজীবী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন