রাজধানীর হোটেল ‘আমারই ঢাকায়’ শুরু হয়েছে বাংলাদেশ স্মল অ্যানিমেল ভেটেরিনারি অ্যাসোসিয়েশনের (বাসাভা) প্রথম আন্তর্জাতিক সম্মেলন। শনিবার (২০ ডিসেম্বর) থেকে কানিভা বাংলাদেশ ও থ্রিএস ইমপেক্স বাংলাদেশের উদ্যোগে শুরু হয় দুই দিনব্যাপী এই কনফারেন্স। এই সম্মেলনে দেশি-বিদেশি ভেটেরিনারিয়ানরা অংশ নিচ্ছেন।জানা গেছে, সম্মেলনে পোষা প্রাণীর (কুকুর–বিড়ালসহ ছোট প্রাণী) চিকিৎসা, পুষ্টি, সার্জারি ও স্বাস্থ্যসেবার সর্বাধুনিক পদ্ধতি নিয়ে সেমিনার, ওয়ার্কশপ ও গবেষণাপত্র উপস্থাপনা হচ্ছে। আয়োজকদের মতে, দেশে দ্রুত  পোষা প্রাণীর সংখ্যা বাড়ছে। কিন্তু সঠিক পুষ্টি ও চিকিৎসার অভাবে অনেকেই অকালে মারা যায়। এ সম্মেলনের মাধ্যমে ভেটেরিনারিয়ানদের দক্ষতা বৃদ্ধি এবং জনসচেতনতা তৈরিই মূল লক্ষ্য।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. জি.কে.এম. মুস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন থাইল্যান্ডের পেট প্রোডাক্টস ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের (টিপিএ) এক্সিকিউটিভ ডিরেক্টর-পেট প্রোডাক্ট গ্রুপ মি. নিতিপং লাওহাভিসিত।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাসাভা’র সভাপতি ও কনফারেন্স চেয়ারপারসন ডা. মোহাম্মদ রফিকুল ইসলাম। এছাড়া বিশেষজ্ঞ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থাইল্যান্ডের পেট অ্যানিমাল নিউট্রিশন স্পেশালিস্ট ও ইন্ডিপেন্ডেন্ট রিসার্চার ডা. অত্তাউইত কোভিতভাধি।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাসাভা’র সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ এলাহী চৌধুরী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ড. কে.এইচ.এম. নাজমুল হুসাইন নাজির।কানিভা আন্তর্জাতিক পোষা প্রাণীর খাবারের কান্ট্রি ব্র্যান্ড ম্যানেজার মো. দীন ইসলাম আমির বলেন, ‘পোষাপ্রাণীদের স্বাস্থ্যরক্ষায় এবং দীর্ঘায়ুর জন্য সুষম খাবার অত্যন্ত জরুরি। অভিভাবকদের পাশাপাশি ভেটেরিনারিয়ানদের মধ্যেও এ বিষয়ে সচেতনতা বাড়াতে আমরা কাজ করছি।’ ভবিষ্যতেও পোষা প্রাণী সংক্রান্ত সচেতনতা বৃদ্ধিতে এই ধরনের আয়োজন করা হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এরই মধ্যে আমরা কয়েকটি বিভাগে এধরনের আয়োজন করেছি। ভবিষ্যতেও এ ধরনের সচেনতামূলক আয়োজন করা হবে।’ থ্রিএস ইমপেক্স বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক শামীম বলেন, ‘প্রতিবছর অযত্ন আর অবহেলায় আমাদের দেশে অনেক পোষাপ্রাণী মারা যায়। একটি কুকুর বা বিড়ালের গড় আয়ু ১২–১৬ বছর। এই সময়ের মধ্যে কখন কোন ধরনেরে চিকিৎসা এবং খাদ্যভাস দেওয়া উচিত তা সম্পর্কে ভেটেরিনারিয়ানদের সচেতনতা বৃদ্ধিই এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য।’তিনি আরও বলেন, ‘পোষাপ্রাণীর স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে আমরা কাজ করে যাব। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা আছে।’থাইল্যান্ডের পেট প্রোডাক্টস ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের (টিপিএ) এক্সিকিউটিভ ডিরেক্টর-পেট প্রোডাক্ট গ্রুপ মি. নিতিপং লাওহাভিসিত বলেন, ‘বাংলাদেশে পোষা প্রাণীর প্রতি মানুষের ভালোবাসা দেখে আমরা আনন্দিত। এ ধরনের সম্মেলন ভেটেরিনারিয়ানদের দক্ষতা বাড়াবে এবং পোষা প্রাণীর কল্যাণে বড় ভূমিকা রাখবে।’দেশের বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক ভেটেরিনারিয়ান এ সম্মেলনে যোগ দিয়েছেন। এর মাধ্যমে পোষা প্রাণীদের স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা প্রকাশ করেছেন অংশগ্রহণকারীরা।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ববি শিক্ষার্থীর মৃত্যু: ৫ দাবি নিয়ে ২৪ ঘন্টা সময়সীমা বেঁধে দিল শিক্ষার্থীরা
ববি শিক্ষার্থীর মৃত্যু: ৫ দাবি নিয়ে ২৪ ঘন্টা সময়সীমা বেঁধে দিল শিক্ষার্থীরা

ক্যান্সারে মৃত্যু হয় বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জেবুন্নেছা হক জিমিকে। কিন্তু এই যুদ্ধে হারের আগে Read more

মার্কিন সেনা নিহতের জেরে সিরিয়ায় ফের বড় আকারের অভিযান চালাল যুক্তরাষ্ট্র
মার্কিন সেনা নিহতের জেরে সিরিয়ায় ফের বড় আকারের অভিযান চালাল  যুক্তরাষ্ট্র

কট্টর ইসলামপন্থি আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে বড় আকারের অভিযান চালিয়েছে মার্কিন বিমান বাহিনী। মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় Read more

লালমনিরহাটে মাদক কারবারির যাবজ্জীবন কারাদণ্ড
লালমনিরহাটে মাদক কারবারির যাবজ্জীবন কারাদণ্ড

লালমনিরহাটের কালীগঞ্জের শীর্ষ মাদক ব্যবসায়ী খায়রুজ্জামান ওরফে খয়ের জামালকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালত।মঙ্গলবার (২৯ Read more

আজ ২১ এপ্রিল, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ২১ এপ্রিল, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

টিভিতে আজকের খেলা (১২ আগস্ট)
টিভিতে আজকের খেলা (১২ আগস্ট)

অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি আজ। রাতে সিরিজ নির্ধারণী ওয়ানডেতে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান। এএফসি চ্যালেঞ্জ লিগে মাঠে Read more

জামায়াতের মহাসমাবেশ স্থগিত
জামায়াতের মহাসমাবেশ স্থগিত

আগামী ৩ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া জামায়াতের মহাসমাবেশ স্থগিত করা হয়েছে। সমন্বিত কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা থাকায় এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন