ঈদকে সামনে রেখে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈন উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় যাত্রীদের চাপ বেড়েছে। তবে বাস ভাড়া তুলনামূলক বেশি হওয়ায় অনেক যাত্রী জীবনের ঝুঁকি নিয়ে সিএনজি, অটোরিকশা, মোটরসাইকেল ও ট্রাকে করে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন।বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে ১৯ মার্চ সরেজমিনে দেখা যায়, চন্দ্রা ত্রিমোড় বাসস্ট্যান্ডে যাত্রীদের উপচে পড়া ভিড়। ভাড়া বেশি হওয়ায় অনেকেই বাধ্য হয়ে বিকল্প যানবাহন বেছে নিচ্ছেন। এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়লেও দ্রুত ও তুলনামূলক কম খরচে গন্তব্যে পৌঁছানোর আশায় তারা এসব যান ব্যবহার করছেন।চন্দ্রা ত্রিমোড়ের কালামপুর সোহাগ পল্লী রোড় সড়কের মাথায় অবস্থানরত সিএনজি চালকরা বলেন, “আমাদের গাড়ি ভালোই চলছে। ভাড়া একটু বেশি হলেও আমরা দ্রুত যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিচ্ছি।”বাস চালক কালাম জানান, “জ্বালানি তেলের দাম ও সড়ক খরচ বেড়ে যাওয়ায় ভাড়া কিছুটা বাড়াতে হয়েছে।”অন্যদিকে ট্রাক চালক আলাল বলেন, “আমরা যাত্রী নিতে চাইনি। কিন্তু যানজটের কারণে গাড়ি থামালে যাত্রীরা জোর করে উঠে পড়েন।”মোটরসাইকেল চালক হেলাল বলেন, “মহাসড়কে তীব্র যানজট থাকায় আমরা বিকল্প শাখা সড়ক ব্যবহার করছি।”নাওজোড় হাইওয়ে থানার ওসি সাওগাত আলম বলেন, “আমরা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছি। তারপরও কিছু যাত্রী কম খরচে যাওয়ার জন্য জীবনের ঝুঁকি নিয়ে ট্রাকে উঠছেন, যা খুবই উদ্বেগজনক।”এদিকে সংশ্লিষ্টরা বলছেন, যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে প্রশাসনের তদারকি আরও জোরদার করা জরুরি।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিংড়ায় ভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধন
সিংড়ায় ভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধন

নাটোর জেলার সিংড়া, গুরুদাসপুর ও নলডাঙ্গা উপজেলার আওতাধীন ভূমি অফিসসমূহে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের অংশগ্রহণে ভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Read more

আসামি নাকি অতিথি? আনোয়ারা থানায় রাজকীয় হাজতবাস ইয়াবা জালালের!
আসামি নাকি অতিথি? আনোয়ারা থানায় রাজকীয় হাজতবাস ইয়াবা জালালের!

চট্টগ্রামের আনোয়ারা থানার হাজতে বসে মোবাইল ব্যবহার করছেন ‘জালাল উদ্দিন শাহ’ ওরফে ইয়াবা জালাল। এমন একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে Read more

ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা
ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা

ইংরেজি নববর্ষ ২০২৬ উপলক্ষে দেশে ও বিদেশে বসবাসরত বাংলাদেশিসহ বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আগামীকাল ‘ইংরেজি নববর্ষ’ Read more

সপ্তম শ্রেণির ছাত্রীর বাল্যবিয়ে ঠেকাল প্রশাসন, জরিমানা ৫০ হাজার
সপ্তম শ্রেণির ছাত্রীর বাল্যবিয়ে ঠেকাল প্রশাসন, জরিমানা ৫০ হাজার

নাটোরের গুরুদাসপুরে বাল্যবিয়ের আয়োজনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১১ জুলাই) উপজেলার খলিফাপাড়া মহল্লায় Read more

মোস্তফা জামান আব্বাসীর মৃত্যুতে জামায়াত আমিরের শোক
মোস্তফা জামান আব্বাসীর মৃত্যুতে জামায়াত আমিরের শোক

খ্যাতনামা সংগীতশিল্পী, গবেষক ও লেখক মোস্তফা জামান আব্বাসীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।শনিবার Read more

রাস্তার ওপর পড়েছিল কিশোরীর গলাকাটা মরদেহ
রাস্তার ওপর পড়েছিল কিশোরীর গলাকাটা মরদেহ

বাগেরহাটের শরণখোলায় রিয়া মনি নামের এক কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ মার্চ) সকালে উপজেলার রাজৈর গ্রামের একটি রাস্তার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন