রাজধানীর যাত্রাবাড়ী থানার শনির আখড়া এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে শান্ত আহমেদ বাবু (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন।সোমবার (২৫ আগস্ট) রাত সাড়ে দশটার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।নিহত শান্ত আহমেদ বাবু যাত্রাবাড়ী থানার শনির আখড়া এলাকার মৃধাবাড়ীতে থাকতেন। তিনি ওই এলাকার মৃত সদর আলীর ছেলে। শান্ত একটি আইটি প্রতিষ্ঠানে চাকরি করতেন।নিহদের স্বজন জানায়, রাতে শান্তর ছোট ভাইয়ের মোবাইল ফোন কয়েকজন দুর্বৃত্ত নিয়ে যায়। বিষয়টি জানার পর শান্তসহ আরও ৪-৫ জন ঘটনাস্থলে গিয়ে জিজ্ঞেস করলে হঠাৎ ২০-৩০ জন তাদের ওপর হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা শান্তর গলায় ছুরি ঢুকিয়ে দেয় এবং শরীফ নামে একজনকে মারাত্মকভাবে আহত করে।আহত দুজনকে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক শান্তকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত শরীফের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তার স্বজনরা। হামলাকারীদের মধ্যে কোরবান, হাসান, হোসেন ও জনি নামের কয়েকজনকে চিহ্নিত করেন তারা।ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে। আহত একজনের হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসা চলছে। বিষয়টি যাত্রাবাড়ী থানা পুলিশকে জানানো হয়েছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠল ইরান
হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠল ইরান

এবার ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে ইরানের বিভিন্ন প্রদেশ। স্থানীয় সময় শুক্রবার (২০ জুন) রাত ১টা ৩৩ মিনিটে ভূমিকম্প Read more

রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস রোহিঙ্গা সংকট সমাধানে সহায়তা এবং বাংলাদেশে ব্যাপক বিনিয়োগের জন্য মালয়েশিয়ার প্রতি আহ্বান Read more

নওগাঁয় বিদ্যালয়ের দেয়াল ঘেঁষে ভবন নির্মাণের অভিযোগ
নওগাঁয় বিদ্যালয়ের দেয়াল ঘেঁষে ভবন নির্মাণের অভিযোগ

নওগাঁ শহরের হাট নওগাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পার্শ্বে পৌরবিধি ও বিল্ডিং কোড অমান্য করে সমগ্র সীমানা ব্লক করে বহুতল Read more

রূপপুর প্রকল্পে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার
রূপপুর প্রকল্পে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত এক রাশিয়ান নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে Read more

স্পেনকে হারিয়ে দ্বিতীয়বারের মতো ইউরো চ্যাম্পিয়ন ইংল্যান্ড
স্পেনকে হারিয়ে দ্বিতীয়বারের মতো ইউরো চ্যাম্পিয়ন ইংল্যান্ড

উয়েফা নারী ইউরোতে নাটকীয়তায় ভরা ফাইনালে স্পেনকে হারিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো ইংল্যান্ড। নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষ হয় ১-১ Read more

ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্বে ইসি একপাক্ষিক আচরণ করেছে: ডা. তাহের
ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্বে ইসি একপাক্ষিক আচরণ করেছে: ডা. তাহের

ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকত্ব বিষয়ে একপাক্ষিক আচরণ করেছে নির্বাচন কমিশন। একটা দলের পক্ষে বাধ্য করার চেষ্টা করা হচ্ছে বলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন