চুয়াডাঙ্গার জীবননগরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান অভিযান চালিয়েছেন। বৃহস্পতিবার (০৯ অক্টোবর) বেলা ১১টা থেকে দেড়টা পর্যন্ত জীবননগর উপজেলার জীবননগর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।পরিচালিত অভিযানে বীজ, কীটনাশক ও মুদি দোকান তদারকি করা হয়। এ সময় বীজের প্যাকেট আমদানিকারকের তথ্য, মূল্য ও বীজ সম্পর্কিত অন্যান্য প্রয়োজনীয় তথ্য না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ধারা অনুসারে মেসার্স শীলা বীজ ভান্ডারকে ২৫ হাজার টাকা, মেসার্স গ্রীন লাইফ সীডসকে ৫ হাজার টাকা এবং সারের দাম বেশি রাখায় ৪০ ধারা অনুসারে মেসার্স এ্যানি এন্টারপ্রাইজকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।এ সময় সংশ্লিষ্ট মূল্য তালিকা হালনাগাদ করা, নির্ধারিত ও যৌক্তিক মূল্য পণ্য ক্রয়-বিক্রয়, মেয়াদ উত্তীর্ণ ও মানহীন পণ্য/ঔষধ/বীজ বিক্রি না করার জন্য নির্দেশ দেওয়া হয়।অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন চুয়াডাঙ্গা জেলা বীজ প্রত্যয়ন কার্যালয়ের বহিরাঙ্গন কর্মকর্তা সালমা জাহান নিপা, ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সীমান্তে ‘৬২ কিলোমিটার দখল’-গুজবের নিন্দা বিজিবির
সীমান্তে ‘৬২ কিলোমিটার দখল’-গুজবের নিন্দা বিজিবির

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি প্রচারিত ‘লালমনিরহাটে ভারতের ৬২ কিলোমিটার দখল?’ শিরোনামের বিভ্রান্তিকর ও রাষ্ট্রবিরোধী গুজবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বর্ডার Read more

‘এমপিওভুক্ত শিক্ষকদের জবাবদিহির আওতায় আনা হবে’
‘এমপিওভুক্ত শিক্ষকদের জবাবদিহির আওতায় আনা হবে’

এমপিওভুক্ত শিক্ষকদের জবাবদিহির আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার। তিনি বাংলাদেশ সংবাদ সংস্থাকে দেওয়া এক Read more

অবশেষে সরিয়ে দেওয়া হলো বিতর্কিত তিন মাদক কর্মকর্তাকে
অবশেষে সরিয়ে দেওয়া হলো বিতর্কিত তিন মাদক কর্মকর্তাকে

মাদক নিয়ন্ত্রণ নয়, বরং নিরীহ মানুষকে ভয়ভীতি, ফাঁদ ও ঘুষ বাণিজ্যের নির্মম এক কারখানায় পরিণত হয়েছিল কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর Read more

গুচ্ছ ভর্তি পরীক্ষার্থীদের জন্য পরিবহন সেবা দিবে নজরুল বিশ্ববিদ্যালয়
গুচ্ছ ভর্তি পরীক্ষার্থীদের জন্য পরিবহন সেবা দিবে নজরুল বিশ্ববিদ্যালয়

২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য বিশেষ পরিবহন সেবা চালু করছে জাতীয় কবি কাজী নজরুল Read more

সিরাজদিখানে ইয়াবাসহ পাঁচ মাদকসেবী গ্রেফতার
সিরাজদিখানে ইয়াবাসহ পাঁচ মাদকসেবী গ্রেফতার

মুন্সিগঞ্জের সিরাজদিখানে অভিযান চালিয়ে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ পাঁচজন মাদকসেবীকে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার (৪ অক্টোবর) রাত ৩টার দিকে উপজেলার মধ্যপাড়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন