রাজধানীতে বৃষ্টির পানিতে ছিঁড়ে পড়ে থাকা তারে বিদ্যুতায়িত হয়ে মোহাম্মদ আল-আমিন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার রাত ১২টার দিকে সচিবালয়ের বিপরীত পাশে প্রিমিয়ার মার্কেটের পেছনে মালিক শাহ মাজারের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।নিহত আল-আমিনের লক্ষ্মীপুর সদর উপজেলার বাটি লক্ষ্মীপুর গ্রামের মোহাম্মদ গফুর মোল্লার ছেলে। পেশায় তিনি দর্জির কাজ করতেন এবং রাজধানীর পীর ইয়েমেনি মার্কেটের পাশের একটি বাসায় ভাড়া থাকতেন।আল-আমিনকে হাসপাতালে নিয়ে যাওয়া সহকর্মী বাবুল রেজা বলেন, রাতে রাস্তা পার হওয়ার সময় অসাবধানতাবশত তিনি জমে থাকা বৃষ্টির পানিতে পড়ে থাকা ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তারে বিদ্যুতায়িত হন। এতে অচেতন হয়ে যান আল-আমিন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক আল-আমিনকে মৃত ঘোষণা করেন।ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাতে আল-আমিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট শাহবাগ থানা পুলিশকে অবহিত করা হয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জাতিসংঘের আদালতে রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু, শুনানিপর্ব চলবে ৩ সপ্তাহ
জাতিসংঘের আদালতে রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু, শুনানিপর্ব চলবে ৩ সপ্তাহ

প্রায় এক দশক পর মিয়ানমারের ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠী রোহিঙ্গাদের গণহত্যা মামলার বিচার শুরু হচ্ছে জাতিসংঘের আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস Read more

ইরানের হামলায় ইসরাইলে নিহতের সংখ্যা বেড়ে ২৪
ইরানের হামলায় ইসরাইলে নিহতের সংখ্যা বেড়ে ২৪

ইসরাইলে ইরানের সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮ জনে পৌঁছেছে। এছাড়া আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯২ জনে। সোমবার (১৬ জুন) Read more

ডিবি হারুনের ফুফা ওমর ফারুক গ্রেপ্তার
ডিবি হারুনের ফুফা ওমর ফারুক গ্রেপ্তার

পলাতক সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদের ফুফা শ্বশুর ও আওয়ামী লীগ নেতা ওমর ফারুক চৌধুরী (৫৮) গ্রেপ্তার করেছে Read more

পিএসসির সচিব হলেন আব্দুর রহমান
পিএসসির সচিব হলেন আব্দুর রহমান

সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের সচিব নিয়োগ পেয়েছেন আব্দুর রহমান। তিনি শ্রম মন্ত্রণালয়ের সচিব পদে বদলির আদেশাধীন ছিলেন।রোববার (১৪ সেপ্টেম্বর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন