মাগুরার মহম্মদপুরে সমাজসেবা কর্মী পাপিয়া দত্ত (৩৫) নামে একজনের রহস্যজনক মৃত্যু হয়েছে। রবিবার (২৫ মে) রাত দশটার দিকে সরকারি বাসভবনে প্রমোট মহিলা হোস্টেলের একটি কক্ষে গলায় ওড়না প্যাচানো অবস্থায় তার মরদেহটি পাওয়া যায়। পাপিয়া দত্ত মাগুরার মহম্মদপুরে সমাজসেবা অফিসে শিশু সুরক্ষা প্রকল্পের একজন সমাজসেবা কর্মী হিসেবে কর্মরত ছিলেন।  স্থানীয়রা জানায়, পাপিয়া দত্তের স্বামীর নাম মিঠু ধর। তিনি একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে খুলনায় কর্মরত আছেন। তাদের ১০ বছর একটি কন্যা সন্তান রয়েছে। মেয়েটি তার বাবার সাথেই খুলনা থাকেন বলে জানান স্থানীয়রা। রবিবার রাতে ভিডিপির সদস্য তার কক্ষে খোজ নিতে গিয়ে দেখেন বিছানায় তার মৃত দেহ পড়ে আছে। পরে তিনি লোকজনকে খবর দেন। সবাই এসে পুলিশ খবর দেয়।এঘটনায় মহম্মদপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আব্দুর রব জানান, পাপিয়া দত্ত কিভাবে মারা গেছে এবিষয়ে এখনো কিছু জানা যায়নি। তিনি উপজেলা পরিষদ ভবণের অভ্যন্তরে সরকারিভাবে পরিচালিত কর্মজীবী মহিলা হোস্টেলের একটি কক্ষে একা থাকতেন।এবিষয়ে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান জানান, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। তদন্ত চলছে মারা যাওয়ার বিষয়ে। তবে ময়নাতদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলেও জানান তিনি। এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাইক্ষ্যংছড়িতে বন্যহাতির আক্রমণে ১জন নিহত
নাইক্ষ্যংছড়িতে বন্যহাতির আক্রমণে ১জন নিহত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে বন্যহাতির আক্রমণে আবদুস ছালাম (৩৫) নামে এক টিউবওয়েল মিস্ত্রি নিহত হয়েছেন। শনিবার (৩ জানুয়ারি) সকাল Read more

মোহাম্মদপুরে ‘কব্জি কাটা’ গ্রুপের সদস্যকে ছাড়াতে থানায় ছাত্রদল নেতা!
মোহাম্মদপুরে  ‘কব্জি কাটা’ গ্রুপের সদস্যকে ছাড়াতে থানায় ছাত্রদল নেতা!

রাজধানীর মোহাম্মদপুরে দুর্ধর্ষ কিশোর গ্যাং ‘কব্জি কাটা গ্রুপ’-এর প্রধান আনোয়ারের ভাই দেলোয়ারকে চাঁদাবাজির অভিযোগে আটক করেছে পুলিশ। তাকে ছাড়িয়ে নিতে Read more

অক্টোবরের ২৫ দিনে প্রবাসী আয় ছাড়াল ২ বিলিয়ন ডলার
অক্টোবরের ২৫ দিনে প্রবাসী আয় ছাড়াল ২ বিলিয়ন ডলার

চলতি অক্টোবর মাসের প্রথম ২৫ দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ২০৩ কোটি ২৯ লাখ (২.০৩ বিলিয়ন) মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় Read more

সিরাজগঞ্জে নবজাতককে গলা কেটে হত্যার অভিযোগ, মা ও নানী পলাতক
সিরাজগঞ্জে নবজাতককে গলা কেটে হত্যার অভিযোগ, মা ও নানী পলাতক

সিরাজগঞ্জের শাহজাদপুরে নবজাতক সন্তানকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে পাষণ্ড মা জান্নাতুল ফেরদৌস ও নানীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শাহজাদপুর উপজেলার পোরজনা Read more

ইডেন কলেজের পুকুরে সাঁতার শিখতে নেমে শিক্ষার্থীর মৃত্যু
ইডেন কলেজের পুকুরে সাঁতার শিখতে নেমে শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীর ইডেন মহিলা কলেজের পুকুরে সাঁতার শিখতে নেমে সানজিদা আক্তার (১৮) নামের এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি আজিমপুর অগ্রণী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন