ডিভোর্সের তিন বছর পরও শেষ হয়নি নির্যাতনের অধ্যায়। সাবেক স্বামী আবদুল গণির লাগাতার অত্যাচার, হুমকি ও দখলচেষ্টায় আজও নিরাপত্তাহীন জীবনযাপন করছেন কর্ণফুলী উপজেলার বড়উঠান ৩ নম্বর ওয়ার্ড দৌলতপুর এলাকার জনপ্রতিনিধি জোবাইদা আক্তার মিতু ও তার একমাত্র মেয়ে ইসরাত জাহান।জনপ্রতিনিধি মিতু জানান, “বিয়ের পর থেকেই স্বামী আমাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত। একমাত্র মেয়ের খরচ দিত না, সংসারে শান্তি ছিল না একদিনও। অবশেষে ২০২১ সালে বাধ্য হয়ে তাকে ডিভোর্স দিই। কিন্তু ডিভোর্সের পরও সে আমাদের শান্তিতে থাকতে দিচ্ছে না প্রতিদিন বাড়িতে এসে হুমকি ও অপমান করছে।”মেয়ে ইসরাত জাহান কান্নাজড়িত কণ্ঠে বলেন, “ছোটবেলা থেকেই বাবার নির্যাতন দেখেছি। বিদেশে থেকেও মা’কে ফোনে গালাগালি করত। আমার বিয়ের খরচ পর্যন্ত দেয়নি। এখন সে আমাদের নানার দেওয়া বাড়ি দখল করতে চাইছে। প্রতিদিন লোকজন নিয়ে এসে আমাদের ভয়ভীতি দেখায়।”ইসরাতের দাবি, তাদের সাবেক বাবা আবদুল গণি একাধিকবার মা-মেয়ের ওপর হামলার চেষ্টা করেছেন। “আমরা এখন ভয় নিয়ে বেঁচে আছি। যদি প্রশাসন ব্যবস্থা না নেয়, একদিন কিছু একটা ঘটে যাবে,” বলে আতঙ্ক প্রকাশ করেন তিনি।জনপ্রতিনিধি মিতু আরও বলেন, “আমি এখন এলাকার নির্বাচিত প্রতিনিধি। তবুও প্রতিদিন অপমান সহ্য করতে হচ্ছে। আমার মেয়ের শ্বশুরবাড়িতেও এই নিয়ে প্রশ্ন উঠছে। সমাজে মানহানি হচ্ছে। আমি এই নির্যাতনের বিচার চাই।”স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী মিতু মৃত কুদ্দুস মেম্বারের মেয়ে। তার সাবেক স্বামী আবদুল গণি ভোলার বাসিন্দা হলেও দীর্ঘদিন মিতুর বাবার ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করতেন। কুদ্দুস মেম্বারের মৃত্যুর পর এখন তার রেখে যাওয়া বাড়িঘর দখল নিতে মরিয়া হয়ে উঠেছেন গণি।অন্যদিকে, পাল্টা বক্তব্যে আবদুল গণি দাবি করেন, “আমি দুই বছর পর পর বাড়িতে আসি। আমি নিজেই ৬ রুমের ভবন করেছি। ২৩ বছর আগে মিতুকে বিয়ে করি এবং প্রবাসে থাকাকালীন সব দায়িত্ব পালন করেছি। এমনকি কিছু জায়গাও ক্রয় করেছি আমার নামে ও তার নামে।”এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম বলেন, “তারা এখনো কোনো লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”মিতু ও তার মেয়ের দাবি, “ডিভোর্সের পরও সাবেক স্বামীর অত্যাচার থেকে রেহাই চাই। আইন-শৃঙ্খলা বাহিনী যেন দ্রুত ব্যবস্থা নেয়, আমরা নিরাপত্তা চাই।”এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

ম্যান ইউকে হারিয়ে প্রিমিয়ার লিগে আর্সেনালের শুভ সূচনা
ম্যান ইউকে হারিয়ে প্রিমিয়ার লিগে আর্সেনালের শুভ সূচনা

ইংলিশ প্রিমিয়ার লিগে নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়েছে আর্সেনাল। দলের হয়ে জয়সূচক একমাত্র গোলটি করেন Read more

সরিষাবাড়ীতে বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু
সরিষাবাড়ীতে বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু

জামালপুরের সরিষাবাড়ীতে বজ্রপাতে সিফাত মিয়া (১৭) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভাটারা ইউনিয়নের ধোপাদহ এলাকায় এই Read more

কোলের সন্তানকে বিক্রি করে অলংকার ও মোবাইল কিনলেন মা
কোলের সন্তানকে বিক্রি করে অলংকার ও মোবাইল কিনলেন মা

স্বামীর সঙ্গে মনোমালিন্য হওয়ায় কোলের সন্তানকে ৪০ হাজার টাকায় বিক্রি করে দেন এক মা। সেই টাকায় পায়ের নূপুর, নাকের নথ, Read more

কিশোরগঞ্জে পাওনা টাকা চাওয়ায় নারীকে হত্যার হুমকি, থানায় অভিযোগ
কিশোরগঞ্জে পাওনা টাকা চাওয়ায় নারীকে হত্যার হুমকি, থানায় অভিযোগ

কিশোরগঞ্জে গাড়ি কিনার জন্য টাকা ধার দিয়ে ফেরত চাইতে গিয়ে হত্যার হুমকির শিকার হয়েছেন আয়েশা আক্তার নামের এক নারী। এ ঘটনায় Read more

নেত্রকোনার দুর্গাপুরে স্কুল শিক্ষকের রহস্যজনক মৃত্যু, স্ত্রী গ্রেফতার
নেত্রকোনার দুর্গাপুরে স্কুল শিক্ষকের রহস্যজনক মৃত্যু, স্ত্রী গ্রেফতার

নেত্রকোনার দুর্গাপুরে স্কুল শিক্ষকের রহস্যজনক মৃত্যু নিয়ে এলাকায় তুলকালাম সৃষ্টি হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা করে বোন ফুলন রানী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন