রাঙ্গামাটিতে কাপ্তাই হ্রদের জলে ফুল ভাসানোর  মধ্য দিয়ে পাহাড়ের অন্যতম সামাজিক উৎসব বৈসাবি আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। পাহাড়ে  এই বৈসাবির  আনন্দ উদযাপন চলবে টানা ৩ দিন।শনিবার (১২ এপ্রিল) সকাল ৮ টায় পার্বত্য জেলা রাঙামাটিতে ঐতিহ্যবাহী ‘বৈসাবি’ উৎসবকে ঘিরে জমকালো আয়োজন করেছে ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশন। উৎসবের অন্যতম আকর্ষণ ছিল ‘তৈ-মাতাইলো খুম বনাই’ অর্থাৎ মা গঙ্গাকে ফুল নিবেদন। এছাড়া ‘গজ্জারকন’ অনুষ্ঠানে বয়োজ্যেষ্ঠদের স্নান করিয়ে বস্ত্র প্রদান করা হয়।কাপ্তাই তীরবর্তী দ্বীপে আয়োজিত অনুষ্ঠানে ত্রিপুরা নারীদের পরিবেশনায় ঐতিহ্যবাহী ‘পান্দো’ (সাংস্কৃতিক অনুষ্ঠান), ‘আওয়াল’ (পিঠা), এবং ‘মুইডালজাক’ (পাঁচন) পরিবেশন করা হয়। উৎসবের শেষ পর্বে ছিল নানা ধরনের ঐতিহ্যবাহী খেলা এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান  কৃষিবিদ  কাজল তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ এবং রাঙামাটি জেলা পরিষদে মূখ্য নির্বাহী কর্মকর্তা  খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাঙামাটি গর্জনতলী  ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশন সভাপতি   বিদ্যুৎ শংকর ত্রিপুরা।এদিকে, রাঙ্গামাটি রাজবাড়ী ঘাটে বৈসাবি উদযাপন কমিটি উদ্যোগে ভোরে গ্রামের তরুণ-তরুণীরা ফুল ভাসানোর মধ্যদিয়ে তিন দিন উৎসবের সূচনা করা হয়। বিজু উদযাপন কমিটির উদ্যোগে অনুষ্ঠানের উদ্বোধন করেন রাঙ্গামাটির সাবেক সংসদ সদস্য উষাতন তালুকদার। ফুল ভাসানোর সময় নানান ধর্মের বর্ণের নানান বয়সী মানুষরা তাদের ঐতিহ্যবাহী পোশাক পরে কাপ্তাই হ্রদের তীরে এসে ভীড় করেন। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিদ্ধিরগঞ্জে ৯১০০ লিটার অবৈধ ডিজেল জব্দ, যুবকের কারাদণ্ড
সিদ্ধিরগঞ্জে ৯১০০ লিটার অবৈধ ডিজেল জব্দ, যুবকের কারাদণ্ড

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইলে জেলা প্রশাসন ও বিজিবির যৌথ অভিযানে অবৈধভাবে মজুত করা ৯ হাজার ১০০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। Read more

সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদের বাংলোবাড়ি গুঁড়িয়ে দিলো বিআইডব্লিউটিএ
সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদের বাংলোবাড়ি গুঁড়িয়ে দিলো বিআইডব্লিউটিএ

সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদের বাংলোবাড়ি গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। বুধবার (২০ আগস্ট) নসরুল হামিদের Read more

সাগরে ট্রলার ডুবির ১৮ ঘণ্টা পর ৪ জেলেকে উদ্ধার
সাগরে ট্রলার ডুবির ১৮ ঘণ্টা পর ৪ জেলেকে উদ্ধার

বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে একটি মাছ ধরা ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার (১৬ জুন) সন্ধ্যায় পটুয়াখালী কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে Read more

মানিকগঞ্জে ধর্ষণের অভিযোগে দুই আনসার সদস্য আটক
মানিকগঞ্জে ধর্ষণের অভিযোগে দুই আনসার সদস্য আটক

মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে নাইট ডিউটি করার সময় স্বামীর কাছ থেকে স্ত্রীকে নিয়ে জোরপূর্বক ধর্ষনের অভিযোগ উঠেছে Read more

চরে শীতকালীন আগাম সবজি চাষ, দাম ভালো পাওয়ায় খুশি কৃষক
চরে শীতকালীন আগাম সবজি চাষ, দাম ভালো পাওয়ায় খুশি কৃষক

যমুনা বিধৌত সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বিস্তীর্ণ চর ভরে উঠেছে সবুজ সবজি ক্ষেতে। চর জুড়ে এখন বেগুন, মুলা, পালংশাক, সীম, মিষ্টি Read more

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকবে অপরিবর্তিত
ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকবে অপরিবর্তিত

সকালে কিছুটা রোদ থাকলেও আজ রাজধানী ঢাকায় দিনের বেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। রোববার (৩ আগস্ট) সকাল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন