দিনাজপুরের নবাবগঞ্জে চিকিৎসকের জন্য দেয়া বিনামূল্যের ফিজিশিয়ান স্যাম্পলের ওষুধ বিক্রির দায়ে এক দোকানিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (০৯ জুলাই) দুপুর ১ টার দিকে উপজেলার থানা গেট সংলগ্ন ঔষধের দোকানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল হক। এসময় সেখানে ওষুধ প্রশাসন অধিদপ্তরের দিনাজপুর কার্যালয়ের ওষুধ তত্ত্বাবধায়ক আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন। ইউএনও আশরাফুল হক বলেন, ‘চিকিৎসকের জন্য ফিজিশিয়ান স্যাম্পল হিসেবে দেয়া বিনামূল্যের ওষুধ খোলা বাজারে বিক্রয় করা হচ্ছে’ এমন খবরের ভিত্তিতে ওষুধ প্রশাসন অধিদপ্তরকে নিয়ে উপজেলার থানা গেট সংলগ্ন একটি ঔষধের দোকানে অভিযান চালানো হয়। এসময় একটি ওষুধের দোকানে বিনামূল্যের ফিজিশিয়ান স্যাম্পলের ওষুধ বিক্রয় করা হচ্ছিল। এই অপরাধে দোকান মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে স্বর্ণ
দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে স্বর্ণ

বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে স্বর্ণের দাম। এবার ভরিতে ৪ হাজার ১৯৯ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ Read more

টিভিতে আজকের খেলা ( ১০ সেপ্টেম্বর )
টিভিতে আজকের খেলা ( ১০ সেপ্টেম্বর )

এশিয়া কাপ ক্রিকেটে আজ মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। ওদিকে টি-টোয়েন্টি সিরিজের লড়াইয়ে নামছে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।এশিয়া কাপ ক্রিকেট  আমিরাত-ভারত  সরাসরি, Read more

বরিশালে আ’লীগ-ছাত্রলীগের চার কর্মী গ্রেপ্তার
বরিশালে আ’লীগ-ছাত্রলীগের চার কর্মী গ্রেপ্তার

বরিশালের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার (২৩ Read more

পুরনো নয়, ভবিষ্যতের দুর্নীতি প্রতিরোধে জোর দিতে হবে: দুদক চেয়ারম্যান
পুরনো নয়, ভবিষ্যতের দুর্নীতি প্রতিরোধে জোর দিতে হবে: দুদক চেয়ারম্যান

সরকার প্রধান মনে করেন আমাদের কর্মপদ্ধতিতে একটি বড় দুর্বলতা হলো, আমরা বেশিরভাগ সময় ব্যয় করি পুরনো দুর্নীতি খুঁজে বের করার Read more

ইসরায়েলি হামলায় নিহত আইআরজিসির গোয়েন্দা প্রধান ও ২ জেনারেল
ইসরায়েলি হামলায় নিহত আইআরজিসির গোয়েন্দা প্রধান ও ২ জেনারেল

ইসরায়েলি নারকীয় আক্রমণে নিহত হয়েছে ইরানের ইসলামিক রেভ্যুলিশনারি গার্ড সংস্থার গোয়েন্দা প্রধান মোহাম্মদ কাজেমীসহ আরও দুই কর্মকর্তা।এদিকে তথ্যটি নিশ্চিত করেছে Read more

গাজীপুরে পুনর্বাসন কেন্দ্রে নিঃসঙ্গ ১২ সনাতন প্রবীণের বিষাদময় জীবন
গাজীপুরে পুনর্বাসন কেন্দ্রে নিঃসঙ্গ ১২ সনাতন প্রবীণের বিষাদময় জীবন

গাজীপুর সদর উপজেলার মনিপুর বিশিয়া কুড়িবাড়ী গিভেন্সি গ্রুপের বয়স্ক পুনর্বাসন কেন্দ্র (বৃদ্ধাশ্রম) প্রতিষ্ঠানে ঠাঁই হয়েছে ১৩১ জনের। সেখানে ১২ জন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন