পাবনার ফরিদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক চরমপন্থী নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার মঙ্গলগ্রাম বাজারে মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিউল আজম এ তথ্য নিশ্চিত করেছেন।নিহত চরমপন্থী নেতার নাম আব্দুল মতিন (৪৬)। তিনি পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার শ্রীকোল বটতলা এলাকার আজিমুদ্দিন বিশ্বাসের ছেলে। তিনি চরমপন্থী গ্রুপ নকশাল এর নেতা ছিলেন বলে জানা গেছে।ওসি শাকিউল আজম জানান, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে চরমপন্থী নকশাল দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। তারই জেরে বৃহস্পতিবার বিকেলে আব্দুল মতিনকে মঙ্গলগ্রাম বাজারে মাদ্রাসার সামনে গুলি ও কুপিয়ে পালিয়ে যায় প্রতিপক্ষের লোকজন।গুরুতর আহত অবস্থায় মতিনকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার পরে মারা যান মতিন।ওসি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কারা তাকে হত্যা করেছে সে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত চলছে। পরে বিস্তারিত জানানো যাবে। তবে প্রাথমিকভাবে জানা গেছে, আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের লোকজন তাকে হত্যা করেছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় সেরা দশ শিক্ষার্থীর পরিচয়
কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় সেরা দশ শিক্ষার্থীর পরিচয়

কৃষি গুচ্ছভুক্ত ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার মেধাতালিকার ৩ হাজার ৮৬৩টি আসন এবং অপেক্ষমান Read more

চট্টগ্রামে শুরু হয়েছে মাসব্যাপী ফুল উৎসব
চট্টগ্রামে শুরু হয়েছে মাসব্যাপী ফুল উৎসব

জলাধারের চারপাশে লাল-সাদা-হলুদসহ হরেক রঙের ফুল দোল খাচ্ছে পৌষের বাতাসে। সেসব ফুলের রং আর গন্ধে মাতোয়ারা চট্টগ্রামের ফৌজদারহাটের ডিসি পার্ক।শুক্রবার Read more

ইসরায়েলের বিপক্ষে ম্যাচকে ঘিরে ইতালিজুড়ে বিক্ষোভ
ইসরায়েলের বিপক্ষে ম্যাচকে ঘিরে ইতালিজুড়ে বিক্ষোভ

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ইসরায়েলের বিপক্ষে একটি ম্যাচ খেলার কথা আছে ইতালির। আর এ ম্যাচকে ঘিরে চরম নিরাপত্তা শঙ্কা দেখা দিয়েছে। Read more

তুর্কি ড্রামা ‘কুরলুস উসমান’ দেখে ইসলাম গ্রহণ করলেন স্কটল্যান্ডের নারী
তুর্কি ড্রামা ‘কুরলুস উসমান’ দেখে ইসলাম গ্রহণ করলেন স্কটল্যান্ডের নারী

জনপ্রিয় তুর্কি ড্রামা ‘কুরলুস উসমান’ দেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন স্কটল্যান্ডের এক নারী। ঐতিহাসিক ঘটনাপ্রবাহ নিয়ে তৈরি ড্রামাটি নির্মাণ করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন