ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকত্ব বিষয়ে একপাক্ষিক আচরণ করেছে নির্বাচন কমিশন। একটা দলের পক্ষে বাধ্য করার চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। রোববার (১৮ জানুয়ারি) সমসাময়িক রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাধিকদের সঙ্গে এ মন্তব্য করেন তিনি।তিনি বলেন, ‘কোনো একটি দলের পক্ষ থেকে ইলেকশন কমিশনে চাপ সৃষ্টি করা হয়েছে, যাতে বাতিল নমিনেশন বৈধ করে দেয়া হয়। সুষ্ঠু নির্বাচন চাইলেও উপদেষ্টাদের মাঝে কেউ কেউ প্রধান উপদেষ্টাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।’ডা. তাহের বলেন, ‘সেনা, পুলিশ, র‍্যাব ও আনসারসহ কাউকেই ভোট কক্ষের ভেতরে প্রবেশ অনুমতি না দিতে জামায়াতের সুপারিশ করেছে। এতে প্রধান উপদেষ্টা সম্মতি দিয়েছেন।’ ছাত্রসংসদ নির্বাচন প্রসঙ্গেও নির্বাচন কমিশনের ভূমিকার সমালোচনা করেন জামায়াতের নায়েবে আমির। তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচনের সঙ্গে ছাত্রসংসদ নির্বাচনের কোনো সম্পর্ক নেই। অথচ নির্বাচন কমিশন ক্ষমতার সীমা অতিক্রম করে ছাত্রসংসদ নির্বাচন বন্ধের নির্দেশনা দিয়েছে, যা অনৈতিক ও অযৌক্তিক।বৈঠকে, জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে চার সদস্যের এ প্রতিনিধিদলে ছিলেন দলের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এ মাসেই জুলাই সনদ চূড়ান্ত করতে চায় কমিশন: আলী রীয়াজ
এ মাসেই জুলাই সনদ চূড়ান্ত করতে চায় কমিশন: আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, চলতি মাসের মধ্যে জুলাই সনদ চূড়ান্ত করতে চায় কমিশন। তিনি বলেন, ‘আমরা Read more

আমতলীতে সড়কে নির্মাণ সামগ্রী, চলাচলে চরম ভোগান্তি
আমতলীতে সড়কে নির্মাণ সামগ্রী, চলাচলে চরম ভোগান্তি

আমতলী পৌরসভা কার্যালয়ের সামনের সড়কজুড়ে নির্মাণ সামগ্রী ফেলে রাখায় যান চলাচল ও পথচারীদের চলাফেরায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। প্রায় ১৫ Read more

মোংলায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ
মোংলায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

'শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সর্বজনীন'—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মোংলায় জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫-এর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত Read more

বজ্রপাত বাংলাদেশে এক নতুন বিপদ: সরাইল ইউএনও
বজ্রপাত বাংলাদেশে এক নতুন বিপদ: সরাইল ইউএনও

গত কয়েক বছর ধরে বজ্রপাতের ঘটনা বেড়েই চলেছে। আর মারা পরছে শত শত নিরীহ মানুষ। আচ্ছা বলেন তো বজ্রপাতের দেশ Read more

ববি প্রশাসনকে ‘মৃত’ ঘোষণা, কফিন মিছিল ও গায়েবানা জানাজা
ববি প্রশাসনকে ‘মৃত’ ঘোষণা, কফিন মিছিল ও গায়েবানা জানাজা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের বিরুদ্ধে চার দফা দাবিতে অভিনব ও প্রতীকী প্রতিবাদ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। বুধবার (৩০ এপ্রিল) রাত সাড়ে আটটায় Read more

ভেনেজুয়েলা উপকূলে বিশাল তেলবাহী ট্যাংকার আটক করল যুক্তরাষ্ট্র
ভেনেজুয়েলা উপকূলে বিশাল তেলবাহী ট্যাংকার আটক করল যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলা উপকূলে বিশাল তেলবাহী ট্যাংকার আটক করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একথা জানিয়েছেন। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সরকারের সঙ্গে ওয়াশিংটনের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন