মেহেরপুরের গাংনী উপজেলায় প্রকল্প বাস্তবায়ন না করেই অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মনসুর রহমানের বিরুদ্ধে। তিনি গাংনীর ভাটপাড়া ডিসি ইকোপার্কের বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পে কাজ না করেই টাকা উত্তোলন করে নিজের পকেটে নিয়েছেন। আর প্রকল্পের পিআইসি (প্রকল্প কমিটি) সভাপতিকে খুশি করতে দিয়েছেন মাত্র ৫ হাজার টাকা।তথ্য বলছে, ২০২৪-২৫ অর্থবছরে অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচি আওতায় উপজেলা সাহারবাটি ইউনিয়নের ভাটপাড়া ডিসি ইকোপার্কে শিশু পার্কে রাইড স্থাপন, ফেপিং করণ ও রংকরণ বাবদ বরাদ্দ ২ লক্ষ ৫০ হাজার টাকা, পার্কে ওয়াশরুম সংস্কার ও পিকনিক সেড মেরামত বাবদ বরাদ্দ ৩ লক্ষ ৫০ হাজার টাকা, পার্কে অস্থায়ী দোকান সেড নির্মাণ বাবদ বরাদ্দ ৩ লক্ষ ৫০ হাজার টাকা। এবং ২০২৪-২৫ অর্থবছরে অবকাঠামো রক্ষণাবেক্ষণ (কাবিটা) কর্মসূচি আওতায় ডিসি ইকোপার্কের শিশুপার্ক থেকে বধ্যভূমি পর্যন্ত কাজলার পাড় এইচবিবি করণ ও দোকানের সামনের মাঠে মাটি ভরাট করণ বাবদ বরাদ্দ ৮ লক্ষ টাকা, পার্কের প্রধান গেট নির্মাণ ও গেটের পাশের মাটি ভরাট করণ বাবদ ৭ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হলেও কাজ না করেই অর্থ উত্তোলন করে নেওয়া হয়েছে।সরজমিনে দেখা যায়, ইকো পার্কের ভিতর উন্নয়নমূলক প্রকল্পের কোন কাজই করা হয়নি। অথচ প্রকল্পে কাজের মেয়াদ শেষ হয়েছে গত ৩০ শে জুনের মধ্যে। এইচবিবি করণ কাজ সামান্য অংশ করা হলেও ব্যবহার হয়েছে নিম্নমানের সামগ্রী। সর্বমোট ২৪ লক্ষ ৫০ হাজার টাকার বরাদ্দের এই কাজে হরিলুট করে উত্তোলনকৃত অর্থ নিজের পকেটে ঢুকিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মনসুর রহমান।পার্কে ঘুরতে আসা কয়েকজন জানান, ‘টয়লেটগুলোর অবস্থা খুবই বাজে। জঙ্গল আর কাদায় পার্কে দাঁড়ানোর উপায় নেই, এখানে পর্যটকদের উপভোগ করার মত কিছুই নেই।’ একজন ব্যবসায়ী জানান, ‘আমার দোকানের সামনে কোন সেড নির্মাণ করা হয়নি।’প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) অফিস সূত্র জানিয়েছে, এই প্রকল্পের কাজ গত ১৯শে জুনের মধ্যে সম্পূর্ণ দেখানো হয়েছে এবং পিআইসিদের স্বাক্ষর নেওয়ার পর গত ২২শে জুন প্রকল্পের সমস্ত অর্থ উত্তোলন করা হয়েছে। ডিসি ইকো পার্কের কাজে পিআইসি (প্রকল্প কমিটি) সভাপতি করা হয়েছে সাহারবাটি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য (সংরক্ষিত) জরিমন নেছা ও ফেরদৌসী আক্তারকে।পিআইসি (প্রকল্প কমিটি) সভাপতি ও ইউপি সদস্য জরিমন নেছা বলেন, ‘কাজের বিষয়ে আমি জানি না তবে মিথ্যা বলবো না, আমাকে স্বাক্ষর নিয়ে ৫ হাজার টাকা স্যার (পিআইও) দিয়েছেন, আর কিছু টাকা দেবে কিনা তাও জানি না।’আরেকজন পিআইসি (প্রকল্প কমিটি) সভাপতি ও ইউপি সদস্য ফেরদৌসী আক্তার বলেন, ‘আমাকে নামমাত্র কাজের পিআইসি করা হয়েছে কিন্তু কাজ করছে পিআইও অফিস। আপনি অফিসে স্যারের সাথে কথা বললে সব জানতে পারবেন।’সাহারবাটি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আসমাতারা খাতুন বলেন, ‘এই কাজটি সম্পর্কে আমি খুব একটা অবগত নেই তবে মেম্বারদের হাতে ৫ হাজার টাকা ধরিয়ে দেওয়ার বিষয়টি বাস্তব।’জানতে চাইলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মনসুর রহমান বিষয়টি নিয়ে বলেন, ‘আমি কোন মেম্বারকে টাকা দেয়নি। উনাদেরকে যে টাকা দিয়েছে আর পিআইসি বানাইছে ব্যাপারটা তার সাথে কথা বললে ভালো হয়। আমি কর্মকর্তা হলেও এটি আমার নলেজের বাইরে।’গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোসেন বলেন, ‘অভিযোগ সাপেক্ষে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজায় খাদ্যের প্রলোভন দেখিয়ে ১০২ ফিলিস্তিনিকে হত্যা
গাজায় খাদ্যের প্রলোভন দেখিয়ে ১০২ ফিলিস্তিনিকে হত্যা

ফিলিস্তিনের গাজায় মানবসভ্যতার ইতিহাসে অন্যতম ভয়াবহ গণহত্যা চলছে। দিন দিন দখলদার ইসরায়েলি বাহিনীর তাণ্ডব বাড়ছে। ফিলিস্তিনিদের হত্যায় ব্যবহৃত হচ্ছে অত্যাধুনিক Read more

চাটমোহরে ব‍্যাংকে হামলা ভাঙচুর, অভিযুক্ত যুবদল নেতা বহিষ্কার
চাটমোহরে ব‍্যাংকে হামলা ভাঙচুর, অভিযুক্ত যুবদল নেতা বহিষ্কার

পাবনার চাটমোহরে কৃষি ব্যাংকে হামলা করে ভাঙচুর ও কর্মকর্তাদের মারপিট করে আহত করার ঘটনার একদিন পরে যুবদলের সেই নেতাকে বহিষ্কার Read more

মহেশখালী-কুতুবদিয়া আসন নিয়ে এখনো হিসাব-নিকাশ
মহেশখালী-কুতুবদিয়া আসন নিয়ে এখনো হিসাব-নিকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে বিএনপি। দীর্ঘ রাজনৈতিক নীরবতার পর সোমবার (৩ নভেম্বর) রাতে গুলশানে Read more

জামায়াতের আমিরকে দেখতে হাসপাতালে প্রেস সচিব
জামায়াতের আমিরকে দেখতে হাসপাতালে প্রেস সচিব

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে দেখতে হাসপাতালে গিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার (১৯ জুলাই) Read more

ইন্দোনেশিয়ায় ২ ঘণ্টার ব্যবধানে আগ্নেয়গিরিতে ফের অগ্ন্যুৎপাত
ইন্দোনেশিয়ায় ২ ঘণ্টার ব্যবধানে আগ্নেয়গিরিতে ফের অগ্ন্যুৎপাত

মাত্র ২ ঘণ্টার ব্যবধানে ইন্দোনেশিয়ার মাউন্ট লেওটোবি লাকি-লাকি আগ্নেয়গিরিতে পর পর ২ বার অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটেছে। এর ফলে আনুমানিক ১০ Read more

হত্যা মামলায় সাবেক সিনিয়র সচিব জিয়াউল গ্রেপ্তার
হত্যা মামলায় সাবেক সিনিয়র সচিব জিয়াউল গ্রেপ্তার

রাজধানীর কাফরুল থানার হত্যা মামলায় সাবেক সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।সোমবার (১ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন