পাবনার ঈশ্বরদীতে মোটরসাইকেল ও কাভার্ডভ্যানের সংঘর্ষে ওসিসহ দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলার পাকশী ভেড়ামারা লালনশাহ সেতু সংলগ্ন টোল প্লাজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ঈশ্বরদী থানার ডিএসবি (গোয়েন্দা শাখা) ওসি মোজহারুল ইসলাম ও সহকারী উপপরিদর্শক (এএসআই) ফয়েজ উদ্দিন। মোজহারুল সোমবার ঈশ্বরদী থানায় যোগদান করেন।প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কুষ্টিয়ার ভেড়ামারা থেকে ঈশ্বরদী থানা অভিমুখে যাওয়ার সময় ভেড়ামারা পাকশীর লালনশাহ সেতু সংলগ্ন টোল প্লাজা এলাকায় মোটরসাইকেল ও কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়।সংঘর্ষে ঘটনাস্থলে ওসি মোজহারুল ইসলাম ও এএসআই ফয়েজ উদ্দিন নিহত হন। তাৎক্ষণিক হাইওয়ে পুলিশ সদস্যরা নিহতদের মরদেহ উদ্ধার করেন।কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে পুলিশ সার্জেন্ট দিপু সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, “আমরা ঘটনাস্থল থেকে দুই পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসেছি। আইনিপ্রক্রিয়া শেষে স্বজনদের কাছে নিহত পুলিশ সদস্যদের মরদেহ হস্তান্তর করা হবে।”ঈশ্বরদী থানার ওসি মমিনুজ্জামান বলেন, “নিহতদের মরদেহ কুষ্টিয়া হাইওয়ে থানার পুলিশ সদস্যরা নিয়ে গেছে। গতকালই (সোমবার) ওসি মোজহারুল ইসলাম ঈশ্বরদী থানায় যোগদান করেন।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তৃণমূলে বিএনপি-জামায়াত টক্কর, দুই দলের নজর আওয়ামী লীগের ভোটে
তৃণমূলে বিএনপি-জামায়াত টক্কর, দুই দলের নজর আওয়ামী লীগের ভোটে

অতীতে নির্বাচনে জামায়াতের যে ভোট তাতে করে দলটি বিএনপিকে আদৌ কোনো চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারবে কি-না সে প্রশ্ন তুলছেন অনেকেই। Read more

ইয়েমেন উপকূলে নৌকাডুবি: নিহত বেড়ে ১৪৪
ইয়েমেন উপকূলে নৌকাডুবি: নিহত বেড়ে ১৪৪

ইয়েমেনের উপকূলে শরণার্থী ও অভিবাসীবোঝাই একটি নৌকা ডুবে ৬৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৭৪ জন নিখোঁজ রয়েছেন বলে Read more

উখিয়ার সীমান্তে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, আটক-১
উখিয়ার সীমান্তে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, আটক-১

উখিয়ার সীমান্ত ঘুমধুমের বর্ডারে অভিযান চালিয়ে ১ লাখ ২০ হাজার পিছ ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছে 'কক্সবাজার ব্যাটালিয়ন' Read more

বিশ্ববাজারে আবারও কমেছে তেলের দাম
বিশ্ববাজারে আবারও কমেছে তেলের দাম

বিশ্ববাজারে আবারও কমেছে জ্বালানি তেলের দাম। যুক্তরাষ্ট্রে শুল্ক পুনর্বহালের শঙ্কা এবং ওপেক প্লাস জোটের সম্ভাব্য উৎপাদন বৃদ্ধির ঘোষণা বাজারে নেতিবাচক Read more

বিয়ের আগে ৭টি জরুরি টেস্ট
বিয়ের আগে ৭টি জরুরি টেস্ট

বিয়ে মানে জীবনের একটি নতুন অধ্যায়। গুরুত্বপূর্ণ এই সম্পর্কের আগে নিজেদের স্বাস্থ্য সম্পর্কে জানা ও সচেতন হওয়া অত্যন্ত জরুরি। বর্তমানে অনেক Read more

মাত্র ৫০০ মিটার কাঁচা রাস্তায় ভোগান্তি হাজারো মানুষের
মাত্র ৫০০ মিটার কাঁচা রাস্তায় ভোগান্তি হাজারো মানুষের

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাত্র অর্ধ কিলোমিটার কাঁচা রাস্তার কারণে প্রায় ১০ গ্রামের মানুষ প্রতিদিন চরম দুর্ভোগে পড়ছেন। বর্ষা এলেই অলিপুর সড়াতৈল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন