অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির খুনিদের যতক্ষণ পর্যন্ত না ভারত ফিরিয়ে দিবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে ভারতীয় হাইকমিশন বন্ধ থাকবে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১১টার দিকে ফেসবুকের এক পোস্টে তিনি এসব কথা বলেন।পোস্টে সারজিস লিখেন, ‘অন্তর্বর্তী সরকার, শহিদ হাদি ভাইয়ের খুনিদের যতক্ষণ পর্যন্ত না ভারত ফিরিয়ে দিবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে ভারতীয় হাইকমিশন বন্ধ থাকবে। Now or Never. We are in a war!’এর আগে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় রাতে ওসমান হাদি মৃত্যুবরণ করেন। এক পোস্টে ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।পোস্টে লিখা হয়েছে, ‘ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহিদ হিসেবে কবুল করেছেন।’ এদিকে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজ থেকেও হাদির না ফেরার দেশে পাড়ি জমানোর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে। ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য প্রচারণা চালাচ্ছিলেন তিনি।ওইদিন মোটরসাইকেলে করে এসে দুইজন তাকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জানা যায়, গুলি ওসমান হাদির মাথার ডান দিক থেকে ঢুকে বাম পাশ দিয়ে বের হয়ে গেছে, তবে অংশবিশেষ এখনও তার ব্রেনে রয়েছে।এই অবস্থার মধ্যেই পরিবারের ইচ্ছায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। সবশেষ সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেয়া হয়েছিল ওসমান হাদিকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তিনি।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডিআইইউ’র পুরাতন ক্যাম্পাসে ৩৫ ঘণ্টার বিদ্যুৎ বিরতি
ডিআইইউ’র পুরাতন ক্যাম্পাসে ৩৫ ঘণ্টার বিদ্যুৎ বিরতি

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) পুরাতন ক্যাম্পাসে এসি সংযোগ এবং বৈদ্যুতিক কাজের রক্ষনাবেক্ষণের জন্য ৩৫ ঘন্টা বিদ্যুৎবিহীন থাকবে পুরো ক্যাম্পাস। এতে Read more

চাকরির আশ্বাসে ঝালকাঠি থেকে চট্টগ্রামে এসেই দুই দফায় ধর্ষণের শিকার, আটক ২
চাকরির আশ্বাসে ঝালকাঠি থেকে চট্টগ্রামে এসেই দুই দফায় ধর্ষণের শিকার, আটক ২

কোরিয়ান ইপিজেডে চাকরির আশ্বাস দিয়ে আনা হয় চট্টগ্রামের আনোয়ারা উপজেলায়। একটি নির্জন ঝুপড়ি ঘরে এক তরুণীকে প্রথমে ধর্ষণ করে এক Read more

চট্টগ্রামে বিএনপি নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা
চট্টগ্রামে বিএনপি নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত বিএনপি নেতা মোহাম্মদ আবদুল হাকিম (৬৫) কে গুলি করে হত্যা করেছে Read more

সৌদিতে পৌঁছেছেন আরও ১৭৬৯৪ হজযাত্রী
সৌদিতে পৌঁছেছেন আরও ১৭৬৯৪ হজযাত্রী

চলতি বছর হজ করার জন্য শুক্রবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত বাংলাদেশ থেকে আরও ১৭ হাজার ৬৯৪ হজযাত্রী সৌদি Read more

ব্রাহ্মণবাড়িয়ায় নিলাম ছাড়াই সরকারি কালভার্ট বিক্রির অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় নিলাম ছাড়াই সরকারি কালভার্ট বিক্রির অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় সরকারি নিয়ম-নীতির তোয়াক্কা না করেই একটি কালভার্ট ভেঙে নিলাম ছাড়াই বিক্রির অভিযোগ উঠেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন