যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের প্রতি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। ট্রাম্প বলেন, হরমুজ প্রণালিতে নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে একটি আন্তর্জাতিক টহল বা ‘পুলিশিং’ ব্যবস্থা গড়ে তুলতে তিনি বর্তমানে অন্তত সাতটি দেশের সঙ্গে আলোচনা করছেন। এই প্রণালীটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ হওয়ায় এর নিরাপত্তা রক্ষাকে তিনি একটি অত্যন্ত জরুরি উদ্যোগ হিসেবে দেখছেন।মার্কিন প্রেসিডেন্ট স্পষ্ট ভাষায় বলেন, এই অভিযানে কোন দেশগুলো যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়াচ্ছে আর কারা এড়িয়ে যাচ্ছে, তা তিনি গভীরভাবে পর্যবেক্ষণ করবেন। বিষয়টিকে একটি ‘অত্যন্ত ছোট প্রচেষ্টা’ হিসেবে অভিহিত করে তিনি বলেন, কোন দেশ এই আহ্বানে সাড়া দিচ্ছে তা দেখা হবে বেশ কৌতুহল উদ্দীপক। যারা এই সংকটে সহায়তা করতে এগিয়ে আসবে না, যুক্তরাষ্ট্র তাদের কথা ‘মনে রাখবে’ বলেও তিনি প্রচ্ছন্ন হুমকি দিয়েছেন।এয়ার ফোরস ওয়ানে রোববার (১৫ মার্চ) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ট্রাম্পের এই মন্তব্য মূলত মিত্র দেশগুলোর ওপর এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করছে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে যারা এই পথ দিয়ে নিয়মিত তেল আমদানি করে, তাদের ওপর দায়বদ্ধতার প্রশ্নটিই তিনি সামনে নিয়ে এসেছেন। এখন দেখার বিষয়, ট্রাম্পের এই প্রচ্ছন্ন হুমকির পর অস্ট্রেলিয়া বা জাপানের মতো অন্য দেশগুলো তাদের অবস্থানে কোনো পরিবর্তন আনে কি না।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নেপালের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন প্রধান উপদেষ্টার
নেপালের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন প্রধান উপদেষ্টার

নেপালের নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।১৩ সেপ্টেম্বর (শনিবার) এক বার্তায় প্রধান উপদেষ্টা এ Read more

চট্টগ্রাম-১৫ আসনে আলোচনায় এনসিপির জুবাইর আরিফ
চট্টগ্রাম-১৫ আসনে আলোচনায় এনসিপির জুবাইর আরিফ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশের ২৩৭টি আসনে প্রাথমিক তালিকা ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে চট্টগ্রামের ১৬টি Read more

জয়পুরহাটে জেলা প্রশাসনের গাড়ির ধাক্কায় আহত ৪, তদন্তের নির্দেশ
জয়পুরহাটে জেলা প্রশাসনের গাড়ির ধাক্কায় আহত ৪, তদন্তের নির্দেশ

জয়পুরহাটে জেলা প্রশাসনের একটি সরকারি গাড়ির ধাক্কায় ৪ জন গুরুতর আহত হওয়ার ঘটনায় কেউ মামলা না করায় স্বপ্রণোদিত হয়ে তদন্তের Read more

রেডমির যে ফোন থেকে চার্জ করা যাবে অন্য ডিভাইস
রেডমির যে ফোন থেকে চার্জ করা যাবে অন্য ডিভাইস

স্মার্টফোনের জগতে এখন আলোচিত নাম রেডমি, এটি জনপ্রিয় স্মার্ট গ্যাজেট সংস্থা শাওমির সাব-ব্র্যান্ড। রেডমি মূলত বাজেট-বান্ধব স্মার্টফোন তৈরি করে থাকে। Read more

রাজকীয় উপাধি ‘ডিউক অব ইয়র্ক’ ত্যাগ করলেন প্রিন্স অ্যান্ড্রু
রাজকীয় উপাধি ‘ডিউক অব ইয়র্ক’ ত্যাগ করলেন প্রিন্স অ্যান্ড্রু

বিতর্কিত মার্কিন ব্যবসায়ী জেফরি এপস্টিন কেলেঙ্কারিতে নাম জড়ানো এবং নিজের আচরণ নিয়ে দীর্ঘদিনের সমালোচনার মুখে অবশেষে ব্রিটেনের প্রিন্স অ্যান্ড্রু ঘোষণা Read more

বিজয়নগরে জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুর-অগ্নিসংযোগ
বিজয়নগরে জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুর-অগ্নিসংযোগ

রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এক দল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন