দেশের ফুটবলের সবচেয়ে বড় তারকা হামজা চৌধুরী। জাতীয় দলের জার্সিতে তার প্রথম অ্যাসাইনমেন্ট ছিল এশিয়ান কাপের বাছাইপর্ব। ব্যক্তি হিসেবে তিনি সফল হলেও বাংলাদেশ ব্যর্থ হয়েছে। বাদ পড়েছে বাছাইপর্ব থেকে।গত ৩১ মার্চ গ্রুপ পর্বের শেষ ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। দল হারলেও যথারীতি হামজা ছিলেন উজ্জ্বল। ম্যাচের পর জাতীয় দল দেশে ফিরেছে। হামজা গেছেন ইংল্যান্ডে। সেখান থেকে ভক্তদের উদ্দেশে বার্তা দিয়েছেন তিনি।নিজের অফিসিয়াল ফেসবুক পেজে হামজা লিখেন, ‘গ্রুপ পর্বের শেষটা যেভাবে চেয়েছিলাম, সেভাবে হয়নি। কিন্তু, গত এক বছরে আমরা যতটা এগিয়েছি, তার জন্য আমি খুবই গর্বিত। ইনশাআল্লাহ, সামনে আমাদের জন্য অনেক ভালো কিছু অপেক্ষা করছে। বরাবরের মতোই আপনাদের সমর্থন ছিল অবিশ্বাস্য।’হামজা ভুল বলেননি। বাড়িয়েও বলেননি। হামজা আসার পর আর পিছু ফিরতে হয়নি ফুটবলকে। হারানো জৌলুস, মাঠভর্তি দর্শক, স্পন্সর—ফুটবল কেড়ে নিয়েছে সব আলো। এতটাই যে, ম্লান হয়েছে ক্রিকেট পর্যন্ত। হামজার দেখানো পথে হেঁটে একে একে এলেন শমিত সোম, ফাহমিদুল ইসলাম, জায়ান আহমেদরা। ফুটবল আরও আলোকিত হলো।এশিয়ান কাপের একটি জয় এসেছে ভারতের বিপক্ষে। ২২ বছর পর ভারতকে হারানো গেল। ড্র করেছে শক্তিশালী হংকংয়ের সঙ্গে। প্রথম লেগের ম্যাচে ভারতকে তাদের মাঠেই রুখে দিয়ে ড্র তুলে নেয় বাংলাদেশ। যেটি ছিল জাতীয় দলে হামজার অভিষেক ম্যাচ।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রাম পৌঁছেছেন ড. মুহাম্মদ ইউনূস, কর্মসূচিতে যা থাকছে
চট্টগ্রাম পৌঁছেছেন ড. মুহাম্মদ ইউনূস, কর্মসূচিতে যা থাকছে

চট্টগ্রাম পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (১৪ মে) সকাল সোয়া ৯টার দিকে চট্টগ্রামে পৌঁছান তিনি।প্রধান Read more

টঙ্গীতে কাপড়ের কাটিং কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড
টঙ্গীতে কাপড়ের কাটিং কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে কাপড়ের কাটিং কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।সোমবার (৬ অক্টোবর) সকাল প্রায় ১০টায় টঙ্গী স্টেশন রোড Read more

গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি
গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি

গোপালগ‌ঞ্জে এন‌সি‌পির সমা‌বে‌শে হামলার ঘটনায় ১৪৪ জারি ধারা জারি করা হয়েছে। বুধবার (১৬ জুলাই) দুপুরে জেলা প্রশাসন এ ঘোষণা দেন।এর আগে Read more

নওগাঁর আত্রাই নদীতে ডুবে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
নওগাঁর আত্রাই নদীতে ডুবে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

নওগাঁর পত্নীতলা উপজেলায় আত্রাই নদীতে ডুবে ওয়াজেদ আলী (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলার ভুমি Read more

এবার ইরান-ইসরায়েলকে লক্ষ্য করে ‘এফ বোমা’ ছুড়লেন ট্রাম্প
এবার ইরান-ইসরায়েলকে লক্ষ্য করে ‘এফ বোমা’ ছুড়লেন ট্রাম্প

যুদ্ধবিরতি ঘোষণার পরও সংঘাত চালিয়ে যাওয়ায় ইসরায়েল ও ইরানের প্রতি খুবই ক্ষুব্ধ হয়েছেন ট্রাম্প। এই দুই দেশের উদ্দেশে ছাপার অযোগ্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন