পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসী হামলায় অন্তত নয়জন সেনা সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (১২ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছে সরকারি এক সূত্র। খবর আনাদোলুরযুক্তরাষ্ট্র এই অঞ্চলে থাকা দুটি গুরুত্বপূর্ণ গোষ্ঠীকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করার একদিন পরই সর্বশেষ এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো। সরকারি সূত্র জানিয়েছে, মঙ্গলবার (১২ আগস্ট) দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের বেলুচিস্তানের ওয়াশুক জেলায় এক অতর্কিত হামলায় এই হতাহতের ঘটনা ঘটে।পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত এই ঘটনার ব্যাপারে আনুষ্ঠানিক বক্তব্য আসেনি। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায়ও স্বীকার করেনি। খনিজ সমৃদ্ধ বেলুচিস্তান প্রদেশ দীর্ঘদিন ধরে ‘জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও হামলার কেন্দ্রস্থল’ হয়ে উঠেছে।ওয়াশুক জেলার একজন সিনিয়র কর্মকর্তা জানান, বহু সংখ্যক সন্ত্রাসী একটি পুলিশ স্টেশন এবং সীমান্ত রক্ষী বাহিনীর ঘাঁটিতে হামলা চালায়। নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে তিনি বলেন, সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছানোর পথে সন্ত্রাসীদের হামলার শিকার হন।তিনি আরও বলেন, মোটরসাইকেলে প্রায় ৪০ থেকে ৫০ জন সন্ত্রাসী সরকারি ভবনে হামলা চালিয়ে লুটপাট চালিয়েছিল। এই হামলায় নয় সেনা নিহত হন। এছাড়া আহত হয়েছেন আরও ছয়জন পাকিস্তানি সেনা।এই অঞ্চলে প্রভাব বিস্তার করা দুটি গুরুত্বপূর্ণ গোষ্ঠী হলো বেলুচিস্তান লিবারেশন আর্মি এবং মাজিদ ব্রিগেড দু’টি গোষ্ঠীকেই সোমবার ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের সঙ্গে যোগাযোগ বাড়ানোর অংশ হিসেবে এই নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে বলেই মনে করা হচ্ছে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মায়ের কফিনের পাশে কুরআন তেলাওয়াত করছেন তারেক রহমান
মায়ের কফিনের পাশে কুরআন তেলাওয়াত করছেন তারেক রহমান

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ বর্তমানে তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গুলশানের ১৯৬ Read more

রাজশাহীতে প্রস্তুত হচ্ছে পাইলট তৌকিরের কবর
রাজশাহীতে প্রস্তুত হচ্ছে পাইলট তৌকিরের কবর

ঢাকার উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত পাইলট তৌকির ইসলামের দাফন হবে রাজশাহীতে। আজ মঙ্গলবার (২২ জুলাই) সকাল থেকেই Read more

ইলিশ চুরির অভিযোগে দুই কিশোরকে নির্যাতনের ঘটনায় মামলা, ব্যবসায়ী গ্রেপ্তার
ইলিশ চুরির অভিযোগে দুই কিশোরকে নির্যাতনের ঘটনায় মামলা, ব্যবসায়ী গ্রেপ্তার

গলাচিপায় ইলিশ মাছ চুরির অভিযোগ তুলে দুই কিশোরকে হাত-পা বেঁধে নির্যাতনের ঘটনায় মাছের আড়তদার ইমরান বয়াতি (৩৫)কে গ্রেফতার করেছে পুলিশ। Read more

এক বছরে অন্তর্বর্তী সরকারের ১২ সাফল্য জানালেন প্রেস সচিব
এক বছরে অন্তর্বর্তী সরকারের ১২ সাফল্য জানালেন প্রেস সচিব

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার দেশত্যাগের পর গঠিত অন্তর্বর্তী সরকারের এক বছর পূর্তি হতে যাচ্ছে আগামী শুক্রবার (৮ আগস্ট)। এই এক Read more

আলফাডাঙ্গায় আইটি ভিত্তিক শিক্ষা উপকরণ বিতরণ
আলফাডাঙ্গায় আইটি ভিত্তিক শিক্ষা উপকরণ বিতরণ

ফরিদপুরের আলফাডাঙ্গায় চরাঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানে আইটিভিত্তিক শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। একইসঙ্গে প্রাথমিক বিদ্যালয়ে নবযোগদানকৃত সহকারী শিক্ষকদের সংবর্ধনা প্রদান করা হয়।সোমবার Read more

‘অস্থিরতা কাটাতেই পদত্যাগের কথা’
‘অস্থিরতা কাটাতেই পদত্যাগের কথা’

শনিবার প্রকাশিত পত্রিকাগুলোর প্রধান শিরোনামে ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ প্রসঙ্গ খবর প্রাধান্য পেয়েছে। সেইসাথে সরকারি সামাজিক সুরক্ষার প্রকল্পগুলো পুনর্গঠন, বাংলাদেশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন