যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ এখনো শেষ হয়নি এবং ইরানের আরও ৩ হাজার ৫৫৪টি লক্ষ্যবস্তুতে আঘাত হানা বাকি আছে।এদিকে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ বলেন, যুক্তরাষ্ট্র চলতি সপ্তাহে ইরানের সঙ্গে বৈঠক করার ব্যাপারে আশাবাদী এবং ১৫-দফা চুক্তির একটি উত্তর ‘প্রত্যাশা’ করছে তারা।গত কয়েক ঘণ্টায় তেহরানে দফায় দফায় হামলার শব্দ শোনা গেছে এবং ইরান জানিয়েছে যে, চলতি মাসে তৃতীয়বারের মতো বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানো হয়েছে। ইসরায়েল জানিয়েছে, তারা মধ্য ইরানের আরাক হেভি ওয়াটার প্ল্যান্টেও হামলা চালিয়েছে।অপরদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, মার্কিন-ইসরায়েলি হামলায় বেসামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, তার দেশ এর জন্য কঠোর মূল্য আদায় করবে।বেশ কয়েকটি উপসাগরীয় দেশ নতুন করে হামলা প্রতিহত করার খবর জানিয়েছে। সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে উৎক্ষেপিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করেছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শিক্ষকের উপর বিএনপি নেতার হামলা, ক্লাস বর্জন শিক্ষার্থীদের
শিক্ষকের উপর বিএনপি নেতার হামলা, ক্লাস বর্জন শিক্ষার্থীদের

স্কুল শিক্ষকের উপর বিএনপি নেতার হামলার ঘটনায় পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সব স্কুল, কলেজ ও মাদ্রাসার ক্লাস বর্জন করে মানববন্ধন ও Read more

জুনেই মুক্তি পাবেন ইমরান খান!
জুনেই মুক্তি পাবেন ইমরান খান!

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পিটিআই (তেহরিক-ই-ইনসাফ) দলের প্রতিষ্ঠাতা ইমরান খান ১১ জুন আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় জামিন পেতে পারেন বলে Read more

সিডনিতে আর্থিক লেনদেনের অভিযোগের জবাব দিলেন তথ্য উপদেষ্টা
সিডনিতে আর্থিক লেনদেনের অভিযোগের জবাব দিলেন তথ্য উপদেষ্টা

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের বিরুদ্ধে সম্প্রতি অস্ট্রেলিয়ার সিডনিতে সাড়ে ৬ কোটি টাকার আর্থিক লেনদেনের অভিযোগ এনেছেন সোশ্যাল Read more

গবেষণা ছাড়া শিক্ষার গুণগত উন্নয়ন সম্ভব নয়: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
গবেষণা ছাড়া শিক্ষার গুণগত উন্নয়ন সম্ভব নয়: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ‘গবেষণা ছাড়া শিক্ষার গুণগত উন্নয়ন সম্ভব নয়। বাস্তব Read more

পরিচ্ছন্নতার নামে অনিয়ম, ভাগাড়ে ঠাঁই নিয়েছে সরকারি ডাস্টবিন
পরিচ্ছন্নতার নামে অনিয়ম, ভাগাড়ে ঠাঁই নিয়েছে সরকারি ডাস্টবিন

বরিশাল জেলার গৌরনদী পৌর এলাকায় বিভিন্ন স্থানে হাট-বাজারসহ জনস্বার্থে সরকারের পক্ষ থেকে স্থাপন করা হয়েছে ময়লা ফেলার প্লাস্টিকের ডাস্টবিন। যার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন