জুলাই ঘোষণাপত্রে যারা হতাশ হয়েছেন, তারা সারাজীবনই হতাশ থাকেন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বুধবার (০৬ আগস্ট) বেলা পৌনে ১২টায় রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এক প্রতিক্রিয়ায় এ মন্তব্য তিনি।জুলাই ঘোষণাপত্র ও নির্বাচনী ঘোষণার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি।জামায়াতের নায়েবে আমিরের মন্তব্যের প্রেক্ষিতে মির্জা ফখরুল বলেন, জুলাই ঘোষণাপত্রে যারা হতাশ হয়েছেন, তারা সারাজীবনই হতাশ থাকেন।জুলাই ঘোষণাপত্র ও আগামী বছরের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনের সময় ঘোষণাকে স্বাগত জানিয়ে মির্জা ফখরুল বলেন, এই ঐতিহাসিক জুলাই ঘোষণা বাংলাদেশের রাজনৈতিক অচলাবস্থা কাটিবে উঠবে এবং গণতন্ত্র উত্তরণের পথকে সুগম করবে।বিএনপির মহাসচিব বলেন, বিএনপি মনে করে এই নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপক্ষে ও সকলের কাছে গ্রহণযোগ্য করার জন্য সরকার এবং নির্বাচন কমিশন সকল ব্যবস্থা গ্রহণ করবে। বিএনপি এই নির্বাচনকে সফল করে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এবং একটি কার্যকরী জাতীয় সংসদ গঠনের জন্য সকল রাজনৈতিক দল ও জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছে।তিনি আরও বলেন, আমাদের উদ্দেশ্য হচ্ছে একটা নির্বাচনের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক ব্যবস্থাতে যাওয়া। এজন্য নির্বাচন ছাড়া অন্য কোন কিছুতে বিশ্বাস করি না। গোটা জাতি মনে করে অতি দ্রুত একটি নির্বাচন একমাত্র পথ। যা দিয়ে আমরা বর্তমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণ করে গণতন্ত্রের দিকে যেতে পারি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসলামী আন্দোলনকে সঙ্গে নিয়েই আসন ঘোষণার আশা মামুনুল হকের
ইসলামী আন্দোলনকে সঙ্গে নিয়েই আসন ঘোষণার আশা মামুনুল হকের

ইসলামী আন্দোলনকে সঙ্গে নিয়ে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করবেন বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।আজ বৃহস্পতিবার (১৫ Read more

ভারতের প্রধান বিচারপতিকে শুনানি চলাকালে জুতা নিক্ষেপ
ভারতের প্রধান বিচারপতিকে শুনানি চলাকালে জুতা নিক্ষেপ

ভারতের সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাভাইয়ের দিকে জুতা নিক্ষেপ করেছেন এক আইনজীবী। সোমবার (০৬ অক্টোবর) সকালে আদালতে এ ঘটনা Read more

টাঙ্গাইলে সাপের কামড়ে স্কুলছাত্রীসহ ২ জনের মৃত্যু
টাঙ্গাইলে সাপের কামড়ে স্কুলছাত্রীসহ  ২ জনের মৃত্যু

টাঙ্গাইলের ঘাটাইল ও সখীপুরে সাপের কামড়ে এক স্কুল ছাত্রীসহ ২ জনের মৃত্যু  হয়েছে।সখীপুরে কালমেঘা দক্ষিণপাড়া  ও ঘাটাইলের যুগিয়া টেঙ্গর এলাকায় Read more

পুঠিয়ায় বিশেষ অভিযান, আ. লীগের দুই নেতা গ্রেপ্তার
পুঠিয়ায় বিশেষ অভিযান, আ. লীগের দুই নেতা গ্রেপ্তার

রাজশাহীর পুঠিয়া উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ নেতা আব্দুল হান্নান সরকার (৫৫) ও হজরত আলীকে (৬০) Read more

ইসরায়েলের পশ্চিম তীর দখল নীতির তীব্র নিন্দা বাংলাদেশের
ইসরায়েলের পশ্চিম তীর দখল নীতির তীব্র নিন্দা বাংলাদেশের

ফিলিস্তিনের পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করার জন্য একটি বিল অনুমোদন দিয়েছে দেশটির পার্লামেন্ট নেসেটে। ইসরায়েলি পার্লামেন্টে গৃহীত এই খসড়া Read more

সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর ভিজিএফের চাল পেলেন উপকারভোগীরা
সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর ভিজিএফের চাল পেলেন উপকারভোগীরা

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ভিজিএফ কর্মসূচির ২১ বস্তা চাল উধাও হওয়ার অভিযোগের ঘটনায় অবশেষে চাল পেয়েছেন উপকারভোগীরা। সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন