ঢাকার বাড্ডায় বিস্ফোরণের ঘটনায় মেয়ের পর না ফেরার দেশে চলে গেলেন মা মানসুরা বেগম। এ ঘটনায় দগ্ধ তার স্বামী ও দুই মেয়ের অবস্থায়ও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। রবিবার (১৮ মে) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মানসুরা বেগম। একই দিন বেলা ৩টার দিকে মারা যায় তার ছোট মেয়ে তানজিলা।বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান রাইজিংবিডিকে জানান, মানুসরা বেগমের শরীরের ৬৭ শতাংশ দগ্ধ ছিল। শ্বাসনালী পুড়ে গিয়েছিল। চিকিৎসাধীন তোফাজ্জলের হোসাইনের শরীরের ৮০ শতাংশ, মেয়ে তানিশার ৩০ শতাংশ ও মিথিলার ৬০ শতাংশ দগ্ধ আছে। তাদের  অবস্থাও আশঙ্কাজনক।গত ১৬ মে রাত সাড়ে ১১টার দিকে আফতাব নগরের দক্ষিণ আনন্দনগর এলাকার আনসার ক্যাম্প বাজারসংলগ্ন একটি তিন তলা ভবনের নিচতলায় বিস্ফোরণের পর আগুন লাগে। এতে একই পরিবারের ৫ জন দগ্ধ হন। তোফাজ্জল হোসাইনের বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং গ্রামে। তিনি পেশায় একজন নির্মাণশ্রমিক এবং পরিবারসহ আফতাব নগরে বসবাস করেন।ওই দিন তোফাজ্জল হোসাইনে প্রতিবেশী মোহাম্মদ হোসেন শরীফ জানান, রান্না করার জন্য রাতে চুলায় আগুন দেওয়ার সঙ্গে সঙ্গেই বিস্ফোরণ হয়। এতেই সবাই দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে আনা হয়।ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গ্যাসের আগুনে প্রায়ই দগ্ধ হচ্ছে মানুষ। তাদের অনেকে চিকিৎসা নিতে ঢাকায় আসছেন। কিন্তু সবাইকে বাঁচানো যাচ্ছে না বলে জানান চিকিৎসকরা। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের হিসাবে, শুধু ২০২৪ সালে আগুনে দগ্ধ হয়ে ১২ হাজার ৮১১ জন রোগী জরুরি বিভাগে এসেছিলেন। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হন ৪৬৮০ জন রোগী। ভর্তি রোগীদের মধ্যে মারা যান ১০০২ জন। অর্থাৎ হাসপাতালে ভর্তি হওয়া প্রতি ১০০ জনের মধ্যে ২১ জনের মৃত্যু হয়েছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এইচএসসি পরীক্ষায় শূন্যে আটকা পঞ্চগড়ের তিন কলেজ
এইচএসসি পরীক্ষায় শূন্যে আটকা পঞ্চগড়ের তিন কলেজ

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে এবার পঞ্চগড় জেলার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ফলাফল প্রকাশের Read more

ডিসেম্বরেই শেষ হবে পারকি পর্যটন কমপ্লেক্সের কাজ: বাণিজ্য উপদেষ্টা
ডিসেম্বরেই শেষ হবে পারকি পর্যটন কমপ্লেক্সের কাজ: বাণিজ্য উপদেষ্টা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পারকি সমুদ্র সৈকতে নির্মাণাধীন পর্যটন কমপ্লেক্সের কাজ চলতি বছরের ডিসেম্বরের মধ্যে শেষ করার কথা জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের Read more

ফেসবুকে ছড়ানো প্রার্থী তালিকায় বিভ্রান্ত না হতে বিএনপির আহ্বান
ফেসবুকে ছড়ানো প্রার্থী তালিকায় বিভ্রান্ত না হতে বিএনপির আহ্বান

জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী মনোনয়নসংক্রান্ত একটি তালিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়া ওই তালিকাটি ভুয়া বলে জানিয়েছে Read more

প্রথম ওভারেই আউট ইমন
প্রথম ওভারেই আউট ইমন

হারলেই বিদায়। জিতলে এশিয়া কাপে চতুর্থবারের মতো ফাইনালে খেলার সুযোগ। এমন কঠিন সমীকরণের অঘোষিত ‘সেমিফাইনাল’ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ।টস হেরে Read more

হঠাৎ স্মার্টফোনের ডায়ালপ্যাডের ডিজাইন বদলে গেল কেন?
হঠাৎ স্মার্টফোনের ডায়ালপ্যাডের ডিজাইন বদলে গেল কেন?

ব্যবহারকারীদের জন্য বড় ধরনের আপডেট এনেছে গুগল ফোন অ্যাপ। নতুন “মেটেরিয়াল থ্রি এক্সপ্রেসিভ” ডিজাইনের মাধ্যমে অ্যাপটির ইন্টারফেসে এসেছে আমূল পরিবর্তন। Read more

বাঘায় পুলিশের অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৪
বাঘায় পুলিশের অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৪

রাজশাহীর বাঘা উপজেলায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে। সোমবার (২৬ মে) রাতে উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন