চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন নেহালপুর ইউনিয়নের কুন্দিপুর গ্রামে ঘটে যাওয়া এক নৃশংস ঘটনায় এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে জেলাজুড়ে। পরকীয়ার অভিযোগ তুলে এক গৃহবধূ ও তার কথিত প্রেমিককে প্রকাশ্য দিবালোকে চুল কেটে, গলায় জুতার মালা পরিয়ে গাছের সঙ্গে বেঁধে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়েছে। সামাজিক বিচার-এর নামে সংঘটিত এই ঘটনা অনেকের কাছেই মধ্যযুগীয় বর্বরতার নগ্ন প্রদর্শন বলে মনে হচ্ছে।ভুক্তভোগীরা হলেন আসমা বেগম (২৫), কুন্দিপুর গ্রামের মো. আরিফের স্ত্রী এবং স্বপন (২৮), একই গ্রামের আহমদ আলীর ছেলে। ঘটনাটি ঘটে ১৪ জানুয়ারি (বুধবার) সন্ধ্যায়।স্থানীয় সূত্রে জানা যায়, অসামাজিক কার্যকলাপের অভিযোগ তুলে এলাকার একাংশ প্রথমে দু’জনকে আটক করে। এরপর কোনো ধরনের আইনি প্রক্রিয়া ছাড়াই প্রকাশ্যে শুরু হয় শারীরিক ও মানসিক নির্যাতন। চুল কেটে অপমান, গলায় জুতার মালা পরানো, গাছে বেঁধে রাখা—সবকিছুই চলেছে উৎসুক জনতার সামনে। কেউ কেউ সেই দৃশ্য ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ ও লজ্জাজনক করে তোলে।ধর্মীয় ও সামাজিক দৃষ্টিকোণ থেকে পরকীয়া অবশ্যই নিন্দনীয়। কিন্তু প্রশ্ন হলো—আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কি কোনো সমাজকে দেওয়া হয়েছে? চুল কেটে অপমান করা, গলায় জুতার মালা পরানো, গাছে বেঁধে রাখা—এসব কি সভ্য সমাজের বিচার পদ্ধতি?কবি কাজী নজরুল ইসলামের ভাষায়, “আমরা সবাই পাপী, আপন পাপের বাটখাড়া দিয়ে অন্যের পাপ মাপি।” এই ঘটনায় সেই কথাই যেন নির্মমভাবে সত্য হয়ে উঠেছে।এলাকার সচেতন মহলের প্রশ্ন—পরকীয়া যদি অপরাধ হয়, তাহলে সুদখোরি, জমি আত্মসাৎ, পারিবারিক প্রতারণা কি অপরাধ নয়? একই সমাজে এসব ঘটনা ঘটে, কিন্তু সেগুলোর জন্য কেন এমন প্রকাশ্য শাস্তি দেখা যায় না?আরও বিস্ময়ের বিষয়, কিছুদিন আগেই একই এলাকায় এক প্রভাবশালী ব্যক্তি অন্যের স্ত্রীকে নিয়ে পালিয়ে গিয়ে দিব্যি সংসার করছেন। তখন কোথায় ছিল এই তথাকথিত নৈতিকতার পাহারা?আইন বিশেষজ্ঞদের মতে, এই ঘটনায় সংঘটিত হয়েছে একাধিক ফৌজদারি অপরাধ—বেআইনি আটক, শারীরিক নির্যাতন, নারীর মর্যাদাহানি, প্রকাশ্যে অপমান এবং গুরুতর মানবাধিকার লঙ্ঘন। বাংলাদেশের প্রচলিত আইনে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর এ ধরনের শাস্তি দেওয়ার কোনো এখতিয়ার নেই। অপরাধ প্রমাণের দায়িত্ব আদালতের, জনতার নয়।এই ঘটনার সবচেয়ে বড় শিকার শুধু ওই নারী বা যুবক নন। তাদের সন্তান, পরিবার-পরিজন, আত্মীয়স্বজন—সবাইকে আজীবন বহন করতে হবে সামাজিক লজ্জা, মানসিক ট্রমা ও নিরাপত্তাহীনতা।দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ পাঠিয়ে ভুক্তভোগীদের উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে। তিনি স্পষ্টভাবে জানান, সমাজের কোনো ব্যক্তি বা গোষ্ঠীর আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার নেই। কাউকে মারধর করা বা চুল কেটে অপমান করা সম্পূর্ণ বেআইনি। কেউ অপরাধ করলে তার বিচার হবে আইনশৃঙ্খলা বাহিনী ও আদালতের মাধ্যমে।উপজেলা নির্বাহী অফিসার উবায়দুর রহমান সাহেল বলেন, শাস্তিযোগ্য অপরাধ হলে দেশের প্রচলিত আইন, আদালত ও বিচারব্যবস্থা রয়েছে। সামাজিকভাবে কাউকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে চুল কেটে দেওয়া বা মারধর করা ব্যক্তিই দণ্ডনীয় অপরাধ করেছে। ভুক্তভোগীরা চাইলে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিতে পারেন।২০২৬ সালে দাঁড়িয়ে আমরা কোন পথে হাঁটছি—আইনের শাসনের দিকে, নাকি জনতার উন্মত্ততার দিকে?সচেতন মহলের দাবি, ঘটনার নিরপেক্ষ তদন্ত হোক, আইন হাতে নেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হোক, ভুক্তভোগীদের আইনি ও মানসিক সুরক্ষা নিশ্চিত করা হোক। প্রতিটি অপরাধের বিচার হোক, কিন্তু তা হোক আদালতে—জনতার লাঠি দিয়ে নয়। সভ্য সমাজে মধ্যযুগীয় বর্বরতার কোনো জায়গা নেই।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা
নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা

যুবদলের ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক Read more

কক্সবাজার ও উখিয়ায় কেক কেটে সময়ের কণ্ঠস্বরের এক যুগপূর্তি উদযাপন
কক্সবাজার ও উখিয়ায় কেক কেটে সময়ের কণ্ঠস্বরের এক যুগপূর্তি উদযাপন

জনপ্রিয় জাতীয় অনলাইন সংবাদমাধ্যম ‘সময়ের কণ্ঠস্বর’-এর ১২ বছর পূর্তি উপলক্ষে কক্সবাজার ও উখিয়ায় কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। দীর্ঘ Read more

জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু
জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু

রাজধানীর মিরপুরে অবস্থিত বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি। শুক্রবার (২৭ মার্চ) Read more

আনসার ও ভিডিপি একাডেমিতে মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
আনসার ও ভিডিপি একাডেমিতে মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে অবস্থিত আনসার ও ভিডিপি একাডেমিতে সোমবার (১২ জানুয়ারি) বর্ণাঢ্য মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।এ কুচকাওয়াজে Read more

দেশের ২৬তম প্রধান বিচারপতি হচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী
দেশের ২৬তম প্রধান বিচারপতি হচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী

বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পাচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী। বর্তমান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের স্থলাভিষিক্ত হবেন তিনি। সোমবার Read more

২০২৬ বিশ্বকাপ খেলা নিয়ে যা জানালেন নেইমার
২০২৬ বিশ্বকাপ খেলা নিয়ে যা জানালেন নেইমার

ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার জুনিয়রের জন্য ইনজুরি হয়ে উঠেছে নিত্য দিনের সঙ্গী। কাতার বিশ্বকাপের পর থেকে ইনজুরির কারণে ব্রাজিল জাতীয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন