ছাত্র-জনতার তীব্র আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করলেও এখনো এ নিয়ে কোনো প্রজ্ঞাপন জারি করেনি অন্তর্বর্তী সরকার। এবার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম।সোমবার দুপুর ১ টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সারজিস বলেন, খুনি আওয়ামী লীগ নিয়ে আজকে অফিশিয়ালি সরকারের পক্ষ থেকে প্রজ্ঞাপন আসার কথা। আর পাঁচ ঘণ্টা সময় আছে ইন্টেরিম।এর আগে, গত শনিবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এক ব্রিফিংয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের কথা জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল।তবে অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত প্রজ্ঞাপন জারি করেনি। আজ সোমবারের মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধে অফিশিয়াল প্রজ্ঞাপন জারির কথা রয়েছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য
শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাজ্য। মঙ্গলবার (২৪ মার্চ) ব্রিটিশ হাইকমিশনার সারাহ Read more

উত্তরাখণ্ডে আকস্মিক বন্যায় ৪ জনের মৃত্যু, নিখোঁজ অনেকে
উত্তরাখণ্ডে আকস্মিক বন্যায় ৪ জনের মৃত্যু, নিখোঁজ অনেকে

ভারতের উত্তরাখণ্ডের উত্তরকাশীর ধারালি গ্রামে মেঘভাঙা বৃষ্টির ফলে ভূমিধস ও আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে অন্তত ৪ জনের মৃত্যু হয়েছে Read more

নওগাঁয় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
নওগাঁয় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

নওগাঁর মহাদেবপুর উপজেলা থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ জুন) সকালে উপজেলা সদরের খড়হাটির পাশ থেকে মরদেহটি Read more

টোকিওতে ট্রাম্প-তাকাইচির বাণিজ্য ও নিরাপত্তা বৈঠক
টোকিওতে ট্রাম্প-তাকাইচির বাণিজ্য ও নিরাপত্তা বৈঠক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টোকিও সময় মঙ্গলবার (২৭ অক্টোবর) জাপানের নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে বাণিজ্য ও নিরাপত্তা ইস্যুতে বৈঠক Read more

নির্বাচন নস্যাৎ করতে জামায়াত ধর্ম ব্যবসা করছে: হাবিব উন নবী খান সোহেল
নির্বাচন নস্যাৎ করতে জামায়াত ধর্ম ব্যবসা করছে: হাবিব উন নবী খান সোহেল

নির্বাচনকে নস্যাৎ করতে একটি দল নানা ষড়যন্ত্র করছে উল্লেখ করে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেছেন, 'জান্নাতের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন