যুক্তরাষ্ট্র ও চীন তাদের পারস্পরিক বাণিজ্য যুদ্ধের শুল্কবিরতি আরও ৯০ দিনের জন্য বাড়িয়েছে। এর ফলে আগামী ১০ নভেম্বর পর্যন্ত এই শুল্কবিরতি বহাল থাকবে।উভয় পক্ষের পণ্যে বড় অঙ্কের শুল্ক কার্যকরের কয়েক ঘণ্টা আগেই নতুন এই সময়সীমার ঘোষণা দেওয়া হয়। মঙ্গলবার (১২ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতি সোমবার এক যৌথ বিবৃতিতে জানায়, এ বছরের শুরুর দিকে ঘোষিত অতিরিক্ত শুল্ক আরোপের সিদ্ধান্ত আরও তিন মাসের জন্য স্থগিত থাকবে।গত মাসে অনুষ্ঠিত আলোচনায় উভয় পক্ষই বৈঠককে “গঠনমূলক” বলে উল্লেখ করেছিল। তখন চীনের প্রধান আলোচক বলেছিলেন, বিরতি বজায় রাখতে তারা চেষ্টা চালিয়ে যাবেন। যুক্তরাষ্ট্র জানিয়েছিল, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় আছে তারা।সোমবার ট্রাম্প একটি নির্বাহী আদেশে শুল্কবিরতির মেয়াদ বাড়ান। এর ফলে যুক্তরাষ্ট্র চীনা পণ্যে ১৪৫ শতাংশ শুল্ক কার্যকর করার পরিকল্পনা স্থগিত রাখবে এবং চীনও মার্কিন পণ্যে ১২৫ শতাংশ শুল্ক আরোপের বিরতি বজায় রাখবে।চুক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্র চীনা পণ্যে বর্তমান ৩০ শতাংশ শুল্ক এবং চীন মার্কিন পণ্যে ১০ শতাংশ শুল্ক বহাল রাখবে। হোয়াইট হাউস জানিয়েছে, এই বাড়তি সময় বাণিজ্য ঘাটতি কমানো, ‘অন্যায্য বাণিজ্যনীতি’ মোকাবিলা এবং মার্কিন রপ্তানিকারকদের জন্য চীনা বাজারে প্রবেশাধিকারের মতো বিষয় নিয়ে আলোচনার সুযোগ দেবে।বিবিসি বলছে, ২০২৪ সালে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি প্রায় ৩০০ বিলিয়ন ডলার — যা তাদের যেকোনও বাণিজ্য অংশীদারের মধ্যে সর্বোচ্চ। আলোচনায় জাতীয় নিরাপত্তা, অর্থনৈতিক বিষয়, চীনের বিরল খনিজ রপ্তানি, রাশিয়ান তেল ক্রয় এবং উন্নত প্রযুক্তি — বিশেষত চিপ — বিক্রিতে মার্কিন নিষেধাজ্ঞা নিয়েও কথা হবে।সম্প্রতি ট্রাম্প কিছু রপ্তানি সীমাবদ্ধতা শিথিল করেছেন, যার ফলে এএমডি ও এনভিডিয়ার মতো প্রতিষ্ঠানগুলো চীনা কোম্পানিগুলোর কাছে নির্দিষ্ট ধরনের চিপ বিক্রি পুনরায় শুরু করেছে। এর বিনিময়ে এসব প্রতিষ্ঠানকে আয়ের ১৫ শতাংশ সরকারকে ভাগ দিতে হবে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গুচ্ছতে যুক্ত হল নওগাঁ বিশ্ববিদ্যালয়, ফের বাড়ল আবেদনের সময়সীমা
গুচ্ছতে যুক্ত হল নওগাঁ বিশ্ববিদ্যালয়, ফের বাড়ল আবেদনের সময়সীমা

জিএসটি গুচ্ছভুক্ত সমন্বিত ভর্তি পরীক্ষায় (২০২৫-২০২৬) নতুনভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে নওগাঁ বিশ্ববিদ্যালয়। একই সাথে ভর্তির আবেদনের সময়সীমা ফের বাড়ানো হয়েছে। Read more

নিখোঁজের দুইদিন পর মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার
নিখোঁজের দুইদিন পর মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার

ফরিদপুরের আলফাডাঙ্গায় নিখোঁজের দুই দিন পর মো. আমির হামজা ওরফে হানজালা (১৩) নামে এক মাদ্রাসাছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার Read more

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে: প্রেস সচিব
ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে: প্রেস সচিব

অর্ন্তবর্তী সরকার ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, Read more

১৩৪ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ
১৩৪ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবারে পরীক্ষায় ১৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের কেউই পাস করেনি। অর্থাৎ, এসব প্রতিষ্ঠানে শতভাগ ফেল করেছে। Read more

আবারও বাড়ল স্বর্ণের দাম
আবারও বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে স্বর্ণের দাম বৃদ্ধি পেয়েছে। শনিবার (১০ জানুয়ারি) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের Read more

মিরসরাইয়ে দুর্বৃত্তের গুলিতে সাবেক যুবলীগ নেতাসহ আহত ২
মিরসরাইয়ে দুর্বৃত্তের গুলিতে সাবেক যুবলীগ নেতাসহ আহত ২

চট্টগ্রামের মিরসরাই উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক অনির্বাণ চৌধুরী রাজিব দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন