বাংলাদেশের নারী ফুটবলে বইছে সাফল্যের জোয়ার। এক মাসের ব্যবধানে জাতীয় দল ও অনূর্ধ্ব-২০ নারী দল গড়েছে ইতিহাস। প্রথমবারের মতো জাতীয় ও বয়সভিত্তিক উভয় এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। আগামী বছর অস্ট্রেলিয়ার মাটিতে নারী এশিয়ান কাপ খেলবে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। অন্যদিকে অনূর্ধ্ব-২০ দল খেলবে থাইল্যান্ডে। গেল মাসে মিয়ানমার থেকে এশিয়ান কাপের টিকিট নিশ্চিত করে দেশে ফেরে সিনিয়র দল। এদিকে গত রোববার (১০ আগস্ট) দক্ষিণ কোরিয়ার কাছে হেরেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ নিশ্চিত করেছে পিটার বাটলারের দল। আগের দুই ম্যাচে লাওস ও পূর্ব তিমুরকে গোলবন্যায় ভাসিয়েছিল সাগরিকা-মুনকি-তৃষ্ণারা। গ্রুপের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলের ব্যবধানে হারের পর বাংলাদেশের এশিয়ান কাপে খেলাটা শঙ্কায় পড়েছিল। তাদের ভাগ্য ঝুলে ছিল অন্য ম্যাচের ফলাফলের ওপর। শেষমেষ ভাগ্য সহায় ছিল বাংলাদেশের মেয়েদের। একই রাতে ৮-০ গোলের বড় ব্যবধানে লেবানন হারায় কপাল খোলে বাংলাদেশের। গ্রুপ রানার্সআপ দলগুলোর মধ্যে শীর্ষ তিনে থেকে মূল পর্বে চলে যায় বাংলাদেশ। রোববারই (১০ আগস্ট) নিশ্চিত হয়ে গেছে ২০২৬ অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের ১২ টি দল। আয়োজক দেশ থাইল্যান্ড তো থাকছেই, সেইসঙ্গে খেলবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া। এ ছাড়া ভিয়েতনাম, অস্ট্রেলিয়া, ভারত, চীন, জাপান, উজবেকিস্তান, দক্ষিণ কোরিয়া, জর্ডান, বাংলাদেশ ও চাইনিজ তাইপে মূল পর্ব নিশ্চিত করেছে।  আগামী বছর ১ থেকে ১৮ এপ্রিলের মধ্যে তিনটি গ্রুপে ভাগ হয়ে এশিয়ান কাপ খেলবে এই ১২টি দল। তবে এখনো ড্র অনুষ্ঠিত হয়নি। একনজরে অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের ১২ দল: বাংলাদেশ, থাইল্যান্ড, উত্তর কোরিয়া, ভিয়েতনাম, অস্ট্রেলিয়া, চীন, জাপান, উজবেকিস্তান, দক্ষিণ কোরিয়া, জর্ডান, চাইনিজ তাইপে, ভারত।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজায় ত্রাণ বিতরণকেন্দ্রে নৃশংস হামলা, নিহত ১২০
গাজায় ত্রাণ বিতরণকেন্দ্রে নৃশংস হামলা, নিহত ১২০

গাজায় ইসরায়েলি হামলায় নতুন করে প্রাণ হারিয়েছেন আরও ১২০ ফিলিস্তিনি। এর অধিকাংশই ত্রাণ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়ে প্রাণ Read more

মার্কিন কর্মকর্তাদের বিরুদ্ধে চীনের ভিসা নিষেধাজ্ঞা আরোপ
মার্কিন কর্মকর্তাদের বিরুদ্ধে চীনের ভিসা নিষেধাজ্ঞা আরোপ

চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতের বিভিন্ন বিষয়ে ‘‘খারাপ আচরণ’’ করায় যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন। সোমবার (১৪ এপ্রিল) চীনের Read more

বিয়ের আশ্বাসে সম্পর্ক, পরে নির্যাতন ও চাকরিচ্যুতির হুমকি
বিয়ের আশ্বাসে সম্পর্ক, পরে নির্যাতন ও চাকরিচ্যুতির হুমকি

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রাম বিভাগে কর্মরত এক নারী কর্মীর সঙ্গে বিয়ের আশ্বাস দিয়ে দীর্ঘদিন সম্পর্ক স্থাপন, পরে বিয়ে করতে Read more

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যাচ্ছে না এনসিপি
জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যাচ্ছে না এনসিপি

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ না করার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দিবাগত রাতে মিডিয়া সেলের সম্পাদক Read more

টানা দ্বিতীয় জয়ের আশায় টস জিতে ফিল্ডিংয়ে রংপুর
টানা দ্বিতীয় জয়ের আশায় টস জিতে ফিল্ডিংয়ে রংপুর

নিজেদের দ্বিতীয় ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রংপুর রাইডার্স অধিনায়ক নুরুল হাসান সোহান। এর আগে চট্টগ্রাম Read more

লামায় গাছ জব্দ করতে গিয়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে
লামায় গাছ জব্দ করতে গিয়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

বান্দরবানের লামা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আলামত হিসেবে জব্দকৃত বিরোধপূর্ণ 'গর্জন গাছ' মামলার বাদী পক্ষের কেয়ারটেকার মোজাম্মেল ও থানা পুলিশের এসআই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন