যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইউরোপের সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধের মধ্যে আছে ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এএফপিকে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন।ইসরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাপ্তরিক ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে সাক্ষাৎকারটি। সেখানে পেজেশকিয়ান বলেন, “আমরা নিজের পায়ে সোজা হয়ে দাঁড়াই— এমনটা যুক্তরাষ্ট্র-ইসরায়েল-ইউরোপ চায় না। বর্তমানে আমরা তাদের সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধ পরিস্থিতির মধ্যে আছি।”সাক্ষাৎকারে এ প্রসঙ্গে ইরাক যুদ্ধের স্মৃতি টানেন পেজেশকিয়ান। গত শতাব্দির আশির দশকে প্রতিবেশী ইরাকের সঙ্গে ৮ বছর যুদ্ধ হয়েছে ইরানের। এএফপিকে পেজেশকিয়ান বলেন, “যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইউরোপের সঙ্গে আমাদের বর্তমান যে সম্পর্ক চলছে, তা এমনকি ইরাক যুদ্ধের চেয়েও খারাপ। ইরাকের সঙ্গে যুদ্ধের সময় বিষয়গুলো অনেক পরিষ্কার ছিল। তারা আমদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ত, আমরাও ছুড়তাম।”“কিন্তু এখানে তারা সবকিছু আমাদের দূরে সরিয়ে দিচ্ছে এবং নিরাপত্তা, জীবনযাপন, রাজনৈতিক, সাংস্কৃতিক সব জায়গায় সমস্যা সৃষ্টি করছে।”“তবে এখানে গুরুত্বপূর্ণ হলো, তাদের আগেকার আঘাতগুলোর সময়ে যেসব দুর্বলতা আমাদের ছিল, সেসব আর নেই। আমরা এখন আগের চেয়ে সেনাসংখ্যা ও সমরাস্ত্র— দু’দিক থেকেই শক্তিশালী। তাই এবার তারা হামলা করলে আমাদের জবাব আরও নিপুন হবে।”নিজেদের পরমাণু কর্মসূচি নিয়ে গত বছর জুন মাসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতে জড়িয়েছিল ইরান। সেই সংঘাতে ইরানের পরমাণু স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল, এবং নিহত হয়েছিলেন দেশটির সেনাপ্রাধান মোহাম্মদ বাঘেরিসহ বেশ কয়েকজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী।যে সময় এই হামলা চালিয়েছিল দেশটি, তখন যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে সংলাপ চলছিল ইরানের। পরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইরান ও ইসরায়েলের মধ্যে মধ্যস্থতা হলেও পরমাণু ইস্যুতে আর সংলাপ এগোয়নি। বিষয়টি এখনও অমিমাংসিত থেকে গেছে।সূত্র : এএফপিএমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভূঞাপুরে আলোচিত নাঈম হত্যা মামলায় গ্রেপ্তার দুই আসামিই জামিনে মুক্ত!
ভূঞাপুরে আলোচিত নাঈম হত্যা মামলায় গ্রেপ্তার দুই আসামিই জামিনে মুক্ত!

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় বিয়ের চার মাসের মাথায় চাঞ্চল্যকর নাঈম হোসেন হত্যা মামলার প্রধান আসামি স্ত্রী রেশমি আক্তার ও তার পরকীয়া Read more

ভালুকায় তালাবদ্ধ ঘর থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক
ভালুকায় তালাবদ্ধ ঘর থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

ময়মনসিংহের ভালুকা উপজেলায় তালাবদ্ধ একটি ঘর থেকে সাবিনা আক্তার (৪২) নামে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর Read more

এনসিপির কার্যালয়ের সামনে পুলিশ মোতায়েন, বেড়েছে গোয়েন্দা তৎপরতা
এনসিপির কার্যালয়ের সামনে পুলিশ মোতায়েন, বেড়েছে গোয়েন্দা তৎপরতা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে গোয়েন্দা তৎপরতাও বাড়ানো হয়েছে। ককটেল আতঙ্কে অনাকাঙ্ক্ষিত Read more

ঈদের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ৭ কলেজের শিক্ষার্থীদের
ঈদের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ৭ কলেজের শিক্ষার্থীদের

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত থাকা সরকারি ৭ কলেজের অধিভুক্তি বাতিল এবং এই ৭টি কলেজ নিয়ে আলাদা একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে Read more

গ্রাম, শহর, অলিগলি জিতবে এবার শাপলা কলি: সারজিস
গ্রাম, শহর, অলিগলি জিতবে এবার শাপলা কলি: সারজিস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম নিজেদের দলীয় প্রতীক ‘শাপলা কলি’ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন।রবিবার (২ Read more

মেধাবীদের জন্য ভিসা ফি বাতিলের পরিকল্পনা করছে যুক্তরাজ্য
মেধাবীদের জন্য ভিসা ফি বাতিলের পরিকল্পনা করছে যুক্তরাজ্য

সারাবিশ্বের মেধাবীদের আকর্ষণ করতে ভিসা ফি বাতিলের পরিকল্পনা করছে যুক্তরাজ্য। ব্রিটিশ গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সরকার ইতোমধ্যেই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন