ময়মনসিংহের ধোবাউড়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুক পোস্টে হা হা রিঅ্যাক্ট দেওয়ার জেরে দুই কিশোরকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।গতকাল রবিবার রাতে উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের সানখলা গ্রামের কমলপুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে।আহত দুইজন হলেন- শরিফুল ইসলাম (১৭) ও সাব্বির হোসেন (১৮)। তারা এ ঘটনার সঙ্গে জড়িত তিন জনকে আসামি করে ধোবাউড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলো- রিফাত মিয়া (১৯), আকাশ মিয়া (২২) ও রিদওয়ান (১৯)। বিষয়টি নিশ্চিত করেছেন ধোবাউড়া থানায় (এসআই) শরিফ আহম্মদ।অভিযোগ ও পরিবার সূত্রে জানা যায়, একই গ্রামের রিফাত একটি ছবি ফেইসবুকে পোস্ট করলে শরিফুল ইসলাম সেই পোস্টে হা হা রিঅ্যাক্ট দেয়। এতে রিফাত মুঠোফোনে শরিফুলকে গালিগালাজ করে। তার চাচাতো ভাই সাব্বির বিষয়টি জানতে পেরে মিমাংসার জন্য রিফাতের সঙ্গে যোগাযোগ করে। পরে মিমাংসার কথা বলে তাদের দুইজনকে কমলপুর মোড়ে ডেকে নেয় রিফাত। সেখানে গেলে আগে থেকে উৎপেতে থাকা আকাশ, রিদওয়ানসহ কয়েকজন যুবক দেশীয় অস্ত্র নিয়ে তাদের এলোপাথাড়ি কুপিয়ে ‍গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাদের দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ওসমান হাদি গুলিবিদ্ধ, ছাত্রদলের নিন্দা
ওসমান হাদি গুলিবিদ্ধ, ছাত্রদলের নিন্দা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির ওপর গুলি চালানোর ঘটনায় ধিক্কার ও তীব্র নিন্দা জানিয়েছে জাতীয়তাবাদী Read more

১০ শহীদসহ আরও ১৭৫৭ জন জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
১০ শহীদসহ আরও ১৭৫৭ জন জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ

১০ জন শহীদসহ ৩ ক্যাটাগরির আহত আরও ১,৭৫৭ জন জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ করেছে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়। গতকাল সোমবার (২৮ জুলাই) Read more

বাকৃবির গণতদন্ত কমিশন স্থ‌বির, আট মাসেও নেই অগ্রগতি
বাকৃবির গণতদন্ত কমিশন স্থ‌বির, আট মাসেও নেই অগ্রগতি

গণহত্যার দা‌য়ে অ‌ভিযুক্ত সা‌বেক প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার দল বাংলা‌দেশ আওয়ামী লীগ। এই দ‌লের বিগত সা‌ড়ে ১৫ বছরে শাসনাম‌লে বাংলাদেশ কৃষি Read more

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত
লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় কাভার্ডভ্যানের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মো. ওবায়েদ উল্লাহ (১৬) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার Read more

কুয়াকাটায় নারী কৃষকদের অংশগ্রহণে বুট ক্যাম্পিং কর্মশালা
কুয়াকাটায় নারী কৃষকদের অংশগ্রহণে বুট ক্যাম্পিং কর্মশালা

পটুয়াখালীর কুয়াকাটায় নারী কৃষকদের অংশগ্রহণে বুট ক্যাম্পিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ মে) হোটেল খান প্যালেস অডিটোরিয়ামে বেসরকারী উন্নয়ন সংস্থা স্ট্রীট Read more

আনিসুলের বান্ধবী তৌফিকার ১১৪ ব্যাংক হিসাব জব্দের নির্দেশ
আনিসুলের বান্ধবী তৌফিকার ১১৪ ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ব্যক্তিগত সহকারী (পিএস) ও বান্ধবী তৌফিকা করিমের ১১৪টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। এসব অ্যাকাউন্টে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন