যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী Pete Hegseth চারজন আর্মি কর্মকর্তাকে এক-তারকা জেনারেল পদে পদোন্নতির তালিকা থেকে বাদ দেওয়ায় পেন্টাগনে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। বাদ পড়া কর্মকর্তাদের মধ্যে দুইজন কৃষ্ণাঙ্গ এবং দুইজন নারী হওয়ায় তার সিদ্ধান্তকে ঘিরে বর্ণ ও লিঙ্গ বৈষম্যের অভিযোগ উঠেছে।প্রায় তিন ডজন কর্মকর্তার এই তালিকা থেকে নির্দিষ্ট চারজনকে সরিয়ে দেওয়া অত্যন্ত অস্বাভাবিক বলে মন্তব্য করেছেন সামরিক কর্মকর্তারা। জানা গেছে, কয়েক মাস ধরেই তিনি আর্মি নেতৃত্বের ওপর চাপ সৃষ্টি করছিলেন এসব কর্মকর্তাকে বাদ দিতে। তবে আর্মি সেক্রেটারি ড্যানিয়েল ড্রিসকল তাদের দীর্ঘদিনের সাফল্য ও দক্ষতার কথা উল্লেখ করে এতে আপত্তি জানান।শেষ পর্যন্ত চলতি মাসে একক সিদ্ধান্তে তাদের নাম বাদ দেন হেগসেথ। তবে এই সিদ্ধান্ত নেওয়ার আইনগত ক্ষমতা তার রয়েছে কিনা, তা নিয়ে প্রশ্ন উঠেছে। বর্তমানে তালিকাটি হোয়াইট হাউস পর্যালোচনা করছে, এরপর তা সিনেটে অনুমোদনের জন্য পাঠানো হবে।সমালোচকদের মতে, হেগসেথের এই পদক্ষেপ সামরিক বাহিনীর প্রমোশন প্রক্রিয়াকে রাজনৈতিক ও পক্ষপাতদুষ্ট করে তুলছে, যা দীর্ঘদিন ধরে মেধা ও নিরপেক্ষতার ভিত্তিতে পরিচালিত হয়ে আসছিল।অন্যদিকে পেন্টাগনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, প্রমোশন শুধুমাত্র যোগ্যতার ভিত্তিতেই দেওয়া হচ্ছে এবং প্রক্রিয়াটি সম্পূর্ণ নিরপেক্ষ।প্রসঙ্গত, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সময় সামরিক বাহিনীতে বৈচিত্র্য বাড়ানোর নীতির বিপরীতে অবস্থান নিয়ে হেগসেথ একাধিক পরিবর্তন আনছেন। ইতোমধ্যে তিনি বেশ কয়েকজন জ্যেষ্ঠ জেনারেল ও অ্যাডমিরালকে সরিয়ে দিয়েছেন।বিশ্লেষকদের মতে, এই ঘটনায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর অভ্যন্তরে বিভাজন আরও গভীর হতে পারে এবং প্রমোশন প্রক্রিয়ার ওপর আস্থা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাঘাইছড়িতে বিজিবির অভিযানে আগরকাঠ জব্দ
বাঘাইছড়িতে বিজিবির অভিযানে আগরকাঠ জব্দ

রাঙ্গামাটির বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধ আগরকাঠ জব্দ করা হয়েছে। জব্দকৃত আগর কাঠের ওজন ১৮৫ কেজি, যার মূল্য পাঁচ লক্ষ পঞ্চান্ন Read more

জামালপুরে করোনায় আক্রান্ত চিকিৎসক
জামালপুরে করোনায় আক্রান্ত চিকিৎসক

জামালপুরে এক চিকিৎসকের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তিনি সম্প্রতি রাজধানী ঢাকা থেকে জামালপুরে এসেছেন। বুধবার (১৮ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত Read more

ম্যাক্স সিক্সটিতে জয়হীন ম্যাচেও নজর কাড়লেন সাকিব
ম্যাক্স সিক্সটিতে জয়হীন ম্যাচেও নজর কাড়লেন সাকিব

ম্যাক্স সিক্সটি ক্যারিবিয়ান লিগে প্রথম ম্যাচেই বল হাতে দারুণ পারফর্ম করেছেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। বিমান থেকে সরাসরি মাঠে Read more

ভারতের অমৃতসারে ফের ব্ল্যাকআউট, ঘরে থাকার নির্দেশনা
ভারতের অমৃতসারে ফের ব্ল্যাকআউট, ঘরে থাকার নির্দেশনা

ভারতের পাঞ্জাবের অমৃতসারে ফের ব্ল্যাকআউট প্রটোকল গ্রহণ করা হয়েছে। বুধবার মধ্যরাতে সেখানে বিস্ফোরণের শব্দ শোনার খবর ছড়িয়ে পড়ে। এর কিছুক্ষণ Read more

ভারত-পাকিস্তান সংঘর্ষ নিয়ে যেসব প্রশ্নের উত্তর মেলেনি
ভারত-পাকিস্তান সংঘর্ষ নিয়ে যেসব প্রশ্নের উত্তর মেলেনি

ভারত-পাকিস্তান সংঘর্ষ চলাকালীন এবং তার পরেও দু’তরফে বহু দাবি জানানো হয়েছে, অভিযোগ ও পাল্টা অভিযোগও উঠেছে। এর মধ্যে কিছু দাবি Read more

বান্দরবানে আগুন নিয়ন্ত্রণের চেষ্টায়, হিট স্ট্রোকে এক জনের মৃত্যু
বান্দরবানে আগুন নিয়ন্ত্রণের চেষ্টায়, হিট স্ট্রোকে এক জনের মৃত্যু

বান্দরবানে  লামা উপজেলায় পাহাড়ে নিজ বাগানে আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে আবুল হোসেন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।সোমবার (১২ মে) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন