যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে নিজ বাসভবনে গুলিতে নিহত হয়েছেন ডেমোক্র্যাটিক স্টেট রিপ্রেজেন্টেটিভ মেলিসা হর্টম্যান ও তার স্বামী মার্ক হর্টম্যান। স্থানীয় সময় শনিবার (১৪ জুন) রাতের দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে।মিনেসোটা স্টেট পুলিশের তথ্য অনুযায়ী, মধ্যরাতের পর এক ব্যক্তি নিজেকে পুলিশ পরিচয় দিয়ে হর্টম্যান দম্পতির বাড়িতে প্রবেশ করে এবং গুলি চালায়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তাদের মৃত অবস্থায় উদ্ধার করে।মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ এই ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যা দিয়েছেন। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এটি কেবল একটি সহিংস ঘটনা নয়, এর পেছনে স্পষ্ট রাজনৈতিক প্রেক্ষাপট রয়েছে।’জানা গেছে, মেলিসা হর্টম্যান সম্প্রতি মিনেসোটা হাউসে একটি বিতর্কিত বিলের পক্ষে ভোট দিয়েছিলেন। বিলটি অনুযায়ী, মিনেসোটা কেয়ার স্বাস্থ্যসেবা প্রোগ্রামটি শুধু মার্কিন নাগরিকদের জন্য সীমিত করা হয়েছে, ফলে অনিবন্ধিত অভিবাসীরা এ সুবিধা থেকে বাদ পড়েছেন।একই রাতে ডেমোক্র্যাট স্টেট সিনেটর জন হফম্যানের বাড়িতেও হামলার চেষ্টা করা হয়। তিনি ও তার স্ত্রী ইভেট গুলিবিদ্ধ হন এবং তাদের অস্ত্রোপচার করা হয়েছে।তদন্তকারীরা সন্দেহ করছেন, ‘নো কিংস’ নামে একটি সংগঠন এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। সংগঠনটি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্মদিন উপলক্ষে দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছিল, যা এই ঘটনার পর বাতিল করা হয়েছে। হফম্যানের বাড়ির কাছে পাওয়া একটি গাড়ি থেকে সংগঠনটির নামসংবলিত লিফলেট উদ্ধার করা হয়।সন্দেহভাজন ব্যক্তি প্রথমে হফম্যানের বাড়িতে হামলা চালাতে গিয়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। সে সময় তার পরনে ছিল পুলিশের মতো পোশাক।গভর্নর ওয়ালজ বলেন, ‘স্পিকার হর্টম্যান ছিলেন মানুষের প্রতি দায়বদ্ধ এক সত্যিকারের নেতা। তার এই অকাল মৃত্যু আমাদের রাজ্য এবং গণতন্ত্রের জন্য বড় ধরনের ক্ষতি।’মিনেসোটা পাবলিক সেফটি বিভাগের কমিশনার বব জ্যাকবসন এই ঘটনাকে ‘অঙ্গরাজ্যের জন্য এক শোকাবহ দিন’ বলে মন্তব্য করেছেন। রাজ্যজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তৃষ্ণার হ্যাটট্রিকে পূর্ব তিমুরের বিরুদ্ধে বাংলাদেশের বড় জয়
তৃষ্ণার হ্যাটট্রিকে পূর্ব তিমুরের বিরুদ্ধে বাংলাদেশের বড় জয়

এএফসি অনূর্ধ্ব-২০ নারী ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশের জয়যাত্রা চলছেই। অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে পূর্ব তিমুরকে ৮-০ গোলে হারিয়েছে Read more

নরসিংদীতে ৫০০ টাকা ধারকে কেন্দ্র করে ছুরিকাঘাতে দিনমজুর খুন
নরসিংদীতে ৫০০ টাকা ধারকে কেন্দ্র করে ছুরিকাঘাতে দিনমজুর খুন

নরসিংদীর পলাশে ৫০০ টাকা ধার নেওয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডার এক পর্যায়ে ছুরিকাঘাতে প্রান হারায় ইসমাইল নামে (৪৫) এক দিনমজুর। শনিবার (১০ Read more

বিপিএল থেকে নাম প্রত্যাহার চট্টগ্রামের, দায়িত্ব নিল বিসিবি
বিপিএল থেকে নাম প্রত্যাহার চট্টগ্রামের, দায়িত্ব নিল বিসিবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মাঠে গড়াবে আর মাত্র একদিন পর। আর এই সময়ে ঘটে গেল অনাকাঙ্খিত এক ঘটনা। আর্থিক জটিলতার Read more

ট্রাম্পের হামলাকে ‘যুদ্ধের সূচনা’ বললো হুতি যোদ্ধারা
ট্রাম্পের হামলাকে ‘যুদ্ধের সূচনা’ বললো হুতি যোদ্ধারা

ইরানের প্রধান তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের এই দাবির পর প্রথম হুমকি এসেছে ইয়েমের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী Read more

বাবার বাড়ি যাওয়া হলো না গৃহবধূ কনার
বাবার বাড়ি যাওয়া হলো না গৃহবধূ কনার

কিশোরগঞ্জের হোসেনপুরে চার্জে দেওয়া ব্যাটারিচালিত অটোরিকশা ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কনা আক্তার (২৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।শুক্রবার (৩০ মে) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন