যুক্তরাষ্ট্র বা অন্য কোনো বিদেশি শক্তির চাপের কাছে রাশিয়া কখনো নতি স্বীকার করবে না বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি সতর্ক করে বলেন, রাশিয়ার গভীরে কোনো সামরিক হামলা হলে দেশটি অপ্রতিরোধ্য ও ভয়াবহ প্রতিক্রিয়া দেখাবে।বৃহস্পতিবার (২৪ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে পুতিন এই মন্তব্য করেন। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনে যুদ্ধ নিয়ে রাশিয়ার দুটি বৃহত্তম তেল কোম্পানির ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেন। এই পদক্ষেপের ফলে বৃহস্পতিবার বৈশ্বিক তেলের দাম প্রায় ৫ শতাংশ বেড়ে যায় এবং ভারত রুশ তেল আমদানি কমানোর বিষয়টি বিবেচনা করছে।ভ্লাদিমির পুতিন বলেন, যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞাগুলো অবন্ধুত্বপূর্ণ পদক্ষেপ, যা কিছু প্রভাব ফেলবে বটে, কিন্তু রাশিয়ার অর্থনৈতিক স্থিতি বা কল্যাণে তা বড় কোনো প্রভাব ফেলবে না। তিনি দাবি করেন, রাশিয়ার জ্বালানি খাত এখনও আত্মবিশ্বাসী ও স্থিতিশীল।তিনি বলেন, এটি নিঃসন্দেহে রাশিয়ার ওপর চাপ প্রয়োগের চেষ্টা। কিন্তু কোনো সম্মানিত দেশ বা সম্মানিত জনগণ কখনো চাপের মুখে সিদ্ধান্ত নেয় না।সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে রসিকতা করতে গিয়ে রুশ প্রেসিডেন্ট বলেন, এই নিষেধাজ্ঞার ফলে হয়তো পশ্চিমারা রাশিয়ার টয়লেটও আমদানি করতে পারবে না। তিনি স্মরণ করিয়ে দেন, ট্রাম্প তার প্রথম মেয়াদেও রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা দিয়েছিলেন।পুতিন সতর্ক করেন, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ রাশিয়ার রপ্তানি ব্যাহত হলে তেলের দাম হু-হু করে বেড়ে যাবে, যার প্রভাব মার্কিন বাজার ও জ্বালানি স্টেশনগুলোতেও পড়বে।যদিও স্বল্পমেয়াদে নতুন নিষেধাজ্ঞাগুলোর অর্থনৈতিক প্রভাব সীমিত হতে পারে, বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপের মাধ্যমে ট্রাম্প স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছেন যে তিনি রাশিয়ার আর্থিক প্রবাহে চাপ তৈরি করে ক্রেমলিনকে যুদ্ধবিরতির দিকে ঠেলে দিতে চান।সূত্র: রয়টার্সএমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গায় ভরা মৌসুমেও ইলিশের সরবরাহ কম, দাম চড়া
চুয়াডাঙ্গায় ভরা মৌসুমেও ইলিশের সরবরাহ কম, দাম চড়া

সাধারণত জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত ইলিশের ভরা মৌসুম বলা হয়। কিন্তু এই ভরা মৌসুমে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ইলিশ মাছের Read more

আলফাডাঙ্গায় আবারও অগ্নিসংযোগ, আতঙ্কে এলাকাবাসী
আলফাডাঙ্গায় আবারও অগ্নিসংযোগ, আতঙ্কে এলাকাবাসী

ফরিদপুরের আলফাডাঙ্গায় একটি গ্রামে পাঁচটি স্থানে অগ্নিকাণ্ডের ১৮ দিনের ব্যবধানে আবারও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছে গ্রামবাসী।বৃহস্পতিবার Read more

টিভিতে আজকের খেলা (২৮ ডিসেম্বর ২০২৫)
টিভিতে আজকের খেলা (২৮ ডিসেম্বর ২০২৫)

আজ বিপিএলের কোনো ম্যাচ নেই। মেলবোর্ন স্টার্স ও সিডনি থান্ডারের বিগ ব্যাশ লিগসহ ভারত-শ্রীলঙ্কার নারী দলের টি-টোয়েন্টি আজ। ক্রিকেটবিগ ব্যাশ লিগমেলবোর্ন Read more

ভালো ও মানবিক মানুষ ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়: সেনাপ্রধান
ভালো ও মানবিক মানুষ ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়: সেনাপ্রধান

সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, ভালো ও মানবিক মানুষ না হলে দেশের উন্নতি সম্ভব হবে না। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করে Read more

চমক রেখে বিশ্বজয়ী আর্জেন্টিনার দল ঘোষণা, ডাক পেলেন ৩ নতুন মুখ
চমক রেখে বিশ্বজয়ী আর্জেন্টিনার দল ঘোষণা, ডাক পেলেন ৩ নতুন মুখ

চলতি মাসের দুটি প্রীতি ম্যাচের জন্য চমক রেখে দল ঘোষণা করেছেন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। যুক্তরাষ্ট্রে ভেনেজুয়েলা ও পুয়ের্তোর বিপক্ষে Read more

‘আমার পরিবারে নামাজও হয়, আবার পূজাও হয়’
‘আমার পরিবারে নামাজও হয়, আবার পূজাও হয়’

বলিউডের অভিনেতা ইমরান হাশমি এবার হাজির হচ্ছেন এক বাস্তব ঘটনার অনুপ্রেরণায় নির্মিত ছবিতে। নাম ‘হক ’। ১৯৮৫ সালের বহুল আলোচিত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন