নিজেদের মিসাইল প্রোগ্রাম নিয়ে কোনো আলোচনা হবে না বলে জানিয়েছে ইরান। দেশটি বলেছে, তাদের এ প্রোগ্রাম প্রতিরক্ষার এবং বিদেশি শক্তিকে হামলা থেকে বিরত রাখার জন্য। ফলে এটা নিয়ে তারা কোনো আলোচনা করবে না।সোমবার (২২ ডিসেম্বর) এমন তথ্য জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঈসমাইল বাকাঈ।ইরান নতুন করে তাদের মিসাইল মহড়া শুরু করেছে। এ নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে শঙ্কা প্রকাশ করেছে দখলদার ইসরায়েল। তারা বলেছে, ইরান মহড়ার আড়ালে তাদের ওপর হামলা চালাতে পারে। এরমধ্যেই ইরান জানাল নিজেদের মিসাইল নিয়ে তারা কোনো ধরনের আলোচনা করবে না।সাপ্তাহিক ব্রিফিংয়ে ঈসমাইল বাকাঈ বলেন, “ইরানের মিসাইল পোগ্রাম তৈরি করা হয়েছে ইরানের ভূখণ্ড রক্ষার জন্য, এ নিয়ে কোনো আলোচনার জন্য নয়। যেহেতু বিদেশি আগ্রাসন আটকানোর জন্য এই পোগ্রাম ডিজাইন করা হয়েছে। ফলে মিসাইল পোগ্রাম নিয়ে কোনো কথা হবে না।”গত জুনে দখলদার ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হয়। যা ১২ দিন স্থায়ী হয়েছিল। এ সময় ইসরায়েলের বিভিন্ন জায়গায় নির্ভুল মিসাইল হামলা চালিয়েছে তেহরান।ইরানের মিসাইল ও পারমাণবিক কার্যক্রমকে নিজেদের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখে ইসরায়েল।সূত্র: আল আরাবিয়াএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতে সেনাবাহিনীর সঙ্গে মাওবাদীদের সংঘর্ষ, নিহত ৮
ভারতে সেনাবাহিনীর সঙ্গে মাওবাদীদের সংঘর্ষ, নিহত ৮

ভারতের ঝাড়খণ্ডে দেশটির সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে অন্তত ৮ মাওবাদী বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহী নিহত হয়েছে।সোমবার (২১ এপ্রিল) সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে Read more

নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

নড়াইলের কালিয়ায় আধিপত্য বিস্তারের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন Read more

দেশে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের করোনা শনাক্ত
দেশে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের করোনা শনাক্ত

সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় কারও মৃত্যু না হলেও ৫ জনের শারীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে।সোমবার (৯ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে Read more

র‍্যাবের অভিযানে ফাঁস হলো আন্তর্জাতিক মানবপাচার চক্র
র‍্যাবের অভিযানে ফাঁস হলো আন্তর্জাতিক মানবপাচার চক্র

“ভাই, আমাকে ওরা মারবে... কিছু একটা করেন।” লিবিয়ার এক অজ্ঞাত বন্দিশালায় থেকে ভিডিও কলে কাঁদছিলেন কুড়িগ্রামের ইয়াকুব আলী। তার পাশেই Read more

রোনালদোর আয় মেসির দ্বিগুণ
রোনালদোর আয় মেসির দ্বিগুণ

বিশ্ব ক্রীড়াঙ্গনের তারকাদের পারিশ্রমিক ও আয়ের হিসেব বরাবরই আলোচনার বিষয়। মাঠের সাফল্যের পাশাপাশি কোন খেলোয়াড় আর্থিকভাবে কতটা এগিয়ে তা জানতে Read more

সুন্দরবনে বিজিবির ‘বয়ের সিং ভাসমান বিওপি’ ক্যাম্প উদ্বোধন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
সুন্দরবনে বিজিবির ‘বয়ের সিং ভাসমান বিওপি’ ক্যাম্প উদ্বোধন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সুন্দরবন সংলগ্ন জল সীমান্তের সার্বিক সুরক্ষা নিশ্চিত কল্পে ‘বয়েরসিং Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন