ঝিনাইদহ সদর উপজেলায় বাসের চাপায় এক শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে সদর উপজেলার নগর বাথান এলাকার আঠারো মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- নগর বাথান গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে নজরুল ইসলাম (৬৫) ও জীবননগর উপজেলার বাসিন্দা সিফাত হোসেন (৮)।ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, দুপুরে হলিধানী বাজার থেকে ব্যাটারিচালিত ভ্যানে যাত্রী নিয়ে নগর বাথান বাজারে যাচ্ছিলেন ভ্যানচালক নজরুল ইসলাম। পথে আঠারো মাইল এলাকায় পৌঁছালে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে বিপরীত দিক থেকে আসা মন্ডল পরিবহনের একটি বাস ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশু সিফাত মারা যায়। গুরুতর আহত নজরুল ইসলামসহ দুজনকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক নজরুল ইসলামকে মৃত ঘোষণা করেন। অপর আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাশিয়া থেকে শুধুমাত্র ‘তেল আমদানির’ কারণেই কি ভারতের উপর ‘রুষ্ট’ ট্রাম্প?
রাশিয়া থেকে শুধুমাত্র ‘তেল আমদানির’ কারণেই কি ভারতের উপর ‘রুষ্ট’ ট্রাম্প?

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট হিসাবে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর রাশিয়ার প্রতি ডোনাল্ড ট্রাম্পের অবস্থান দেখে মনে হয়েছিল, ভারত ও রাশিয়ার বন্ধুত্ব নিয়ে Read more

গাজার নিয়ন্ত্রণ জোরদার করছে হামাস
গাজার নিয়ন্ত্রণ জোরদার করছে হামাস

গাজা থেকে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এখন সেখানকার বিধ্বস্ত শহরগুলোর ওপর নিয়ন্ত্রণ আরও শক্ত করছে হামাস। মঙ্গলবার সশস্ত্র Read more

২০২৬ সালের এসএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
২০২৬ সালের এসএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, ঢাকার আওতাধীন চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করা হয়েছে। Read more

শোভাযাত্রার নাম পরিবর্তনে ইউনেস্কোর স্বীকৃতির কী হবে, প্রশ্ন উঠছে
শোভাযাত্রার নাম পরিবর্তনে ইউনেস্কোর স্বীকৃতির কী হবে, প্রশ্ন উঠছে

'মঙ্গল শোভাযাত্রার' নাম বদলে করা হয়েছে 'বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা'। তবে এই নাম পরিবর্তন নিয়ে সমালোচনা ও বিতর্ক জোরদার হয়েছে। সামাজিক Read more

নির্বাচিত সরকারেই বিনিয়োগকারীদের বেশি কনফিডেন্স: খসরু
নির্বাচিত সরকারেই বিনিয়োগকারীদের বেশি কনফিডেন্স: খসরু

নির্বাচিত সরকারের ওপরই বিনিয়োগকারীদের বেশি কনফিডেন্স (আত্মবিশ্বাস) থাকে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।বুধবার (০৯ এপ্রিল) Read more

কক্সবাজারে পর্যটকদের টার্গেট করে অপরাধ, ১৩ যুবক-যুবতী আটক
কক্সবাজারে পর্যটকদের টার্গেট করে অপরাধ, ১৩ যুবক-যুবতী আটক

পর্যটকদের টার্গেট করে সংঘটিত অপরাধ নিয়ন্ত্রণে কক্সবাজারের কটেজ জোনে বিশেষ অভিযান চালিয়েছে ট্যুরিস্ট পুলিশ। এ সময় অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন