চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যের উদ্দেশে দেশ ছেড়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (০৯ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় আমিরাতের একটি ফ্লাইটে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বিষয়টি নিশ্চিত করেন।জানা গেছে, এই সফরে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি রাজা চার্লসের হাত থেকে গ্রহণ করবেন ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’।সফরসঙ্গী হিসেবে প্রধান উপদেষ্টার সঙ্গে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. আবদুল মোমেন।এ ছাড়া, দুই দেশের সম্পর্ককে নতুন করে পুনরুজ্জীবিত এবং অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে আরও ঘনিষ্ঠ সহযোগিতা গড়ার লক্ষ্যে এই সফর অনুষ্ঠিত হবে।পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী বলেন, ‘এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সফর। প্রধান উপদেষ্টা ৯ জুন ঢাকা থেকে লন্ডনের উদ্দেশে রওনা দেবেন এবং ১৪ জুন দেশে ফিরবেন।’এই সফরে অধ্যাপক ইউনূস ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ ছাড়াও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গেও তার দ্বিপক্ষীয় বৈঠক হবে। এর বাইরেও বিভিন্ন কর্মসূচি রয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবির সিদ্ধান্ত
বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবির সিদ্ধান্ত

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রবিবার (৪ জানুয়ারি) ১৭ জন বোর্ড পরিচালককে নিয়ে Read more

বালু ব্যবসায়ীকে ছুরিকাঘাত, গণধোলাই দিয়ে ডাকাতকে পুলিশে সোপর্দ
বালু ব্যবসায়ীকে ছুরিকাঘাত, গণধোলাই দিয়ে ডাকাতকে পুলিশে সোপর্দ

মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল গ্রামে রাতের আঁধারে ডাকাতের হামলায় খাইরুল ইসলাম (৩৪) নামের একজন বালু ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। রবিবার (২৭ Read more

যুক্তরাষ্ট্র বিশ্বব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে: জার্মানির প্রেসিডেন্ট
যুক্তরাষ্ট্র বিশ্বব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে: জার্মানির প্রেসিডেন্ট

জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ার আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক করে বলেছেন, বিশ্বের শক্তিশালী ও নিষ্ঠুর কয়েকটি দেশ বা নেতা যদি নিজের ইচ্ছামতো Read more

২৭ বছর পর বাকসু নির্বাচ‌নের দা‌বি‌তে গণ‌ভোট শুরু
২৭ বছর পর বাকসু নির্বাচ‌নের দা‌বি‌তে গণ‌ভোট শুরু

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (বাকসু) নির্বাচন দাবির পক্ষে জনমত গড়ে তোলার জন্য গণভোট শুরু হ‌য়ে‌ছে। ১২ দিনব‌্যাপী Read more

শীর্ষ সামরিক কর্মকর্তা শাদমানির মৃত্যুর খবর নিশ্চিত করল ইরান
শীর্ষ সামরিক কর্মকর্তা শাদমানির মৃত্যুর খবর নিশ্চিত করল ইরান

ইরান আনুষ্ঠানিকভাবে ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর বা আইআরজিসি’র খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার আলী শাদমানির মৃত্যুর কথা স্বীকার করেছে। Read more

২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে সূচি ঘোষণা
২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে সূচি ঘোষণা

২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের সূচি ঘোষণা করেছে আইসিসি। বাছাইয়ে ১০টি দলকে দুই ভাগে ভাগ করা হয়েছে, বাংলাদেশ আছে ‘এ’ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন