যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগসহ গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে বেসরকারি অ্যাম্বুলেন্সের স্ট্যান্ড তৈরি করা হয়েছে। স্থানীয় কতিপয় প্রভাবশালীদের ছত্রছায়ায় চালকেরা দাপটের সঙ্গে অবৈধ ওই স্ট্যান্ড পরিচালনা করছেন। এতে হাসপাতালে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে।জানা গেছে, হাসপাতালে বিপদে পড়া মানুষের অসহায়ত্বকে পুঁজি করে চালকেরা বাড়তি অর্থ হাতিয়ে নিতে সরকারি হাসপাতালের মধ্যে বেসরকারি অ্যাম্বুলেন্স স্ট্যান্ড তৈরি করেছেন। বিগত দিনে প্রশাসন একাধিকবার স্ট্যান্ড উচ্ছেদ করলেও প্রভাব খাটিয়ে আবারো স্ট্যান্ড গড়ে তোলা হয়। বেসরকারি মালিকদের ব্যবসা চাঙ্গা রাখতে প্রাইভেট অ্যাম্বুলেন্স সরকারি হাসপাতাল চত্বরে গড়ে ওঠা অবৈধ স্ট্যান্ডে।সরকারি এই হাসপাতালের জরুরি বিভাগ ও করোনারি কেয়ার ইউনিটের সামনের জায়গা দখল করে অ্যাম্বুলেন্সের অবৈধ স্ট্যান্ড তৈরি করা হয়েছে। বেসরকারি একাধিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের অ্যাম্বুলেন্স সেখানে রাখা হয়। হাসপাতাল কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই বছরের পর বছর অ্যাম্বুলেন্স স্ট্যান্ডকে ঘিরে একটি চক্রের অর্থবাণিজ্য চলছে। স্ট্যান্ডের কারণে গুরুত্বপূর্ণ এ হাসপাতালে রোগী ও স্বজনেরা চলাফেরায় নানা সমস্যায় পড়েন। ওই অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতারণাসহ নানা ধরনের অভিযোগ শোনা যায়।সরেজমিনে দেখা যায়, অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের সদস্যরা হাসপাতালে যত্রতত্র অ্যাম্বুলেন্স রেখে বিভিন্ন ওয়ার্ড, লাশকাটা ঘরসহ জরুরি বিভাগের আশপাশে ঘোরাফেরা করে থাকে খরিদ্দার সংগ্রহের জন্য। এতে হাসপাতালে বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে। এছাড়া এখানে সব সময় মেডিকেল কলেজের শিক্ষার্থী, চিকিৎসক, সেবিকা ও রোগীর স্বজনেরা আসা-যাওয়া করেন। এলোমেলো অ্যাম্বুলেন্স রাখার কারণে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।সূত্র জানায়, স্থানীয় কতিপয় প্রভাবশালী ব্যক্তি রাজনৈতিক দলের পরিচয়ে সরকারি হাসপাতালের জায়গা দখলে নিয়ে অবৈধ অ্যাম্বুলেন্স স্ট্যান্ড তৈরি করে ব্যাপক চাঁদাবাজি করছে। ওই স্ট্যান্ডে কোনো অ্যাম্বুলেন্স যোগ করতে হলে সিন্ডিকেট প্রধানদের মোটা অঙ্কের টাকা দিতে হয় এককালীন। টাকা না দিলে ওই স্থানে অ্যাম্বুলেন্স রাখার সুযোগ পায় না কেউ। অবৈধ স্ট্যান্ড গড়ে সিন্ডিকেটের সদস্য ও অ্যাম্বুলেন্স চালকেরা লাভবান হচ্ছেন। আর আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন সাধারণ মানুষ। কেননা হাসপাতালে বিপদে পড়া মানুষদের জিম্মি করে বাড়তি ভাড়ার টাকা আদায় করা হচ্ছে।সূত্রটি আরও জানায়, কর্তৃপক্ষ ইচ্ছা করলে সরকারি জায়গায় বহিরাগত অ্যাম্বুলেন্স রাখা বন্ধ করতে পারেন কিন্তু রহস্যজনক কারণে তা করছেন না। সাধারণ মানুষের দাবি, সরকারি হাসপাতাল থেকে বেসরকারি প্রতিষ্ঠানের অ্যাম্বুলেন্স স্ট্যান্ড উচ্ছেদ করা হোক।এই বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত জানান, হাসপাতালে যত্রতত্র বেসরকারি অ্যাম্বুলেন্স না রাখার জন্য চালকদের নির্দেশনা দেয়া হয়েছিল। অবৈধ অ্যাম্বুলেন্স উচ্ছেদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজার জলসীমায় পৌঁছে গেছে সুমুদ ফ্লোটিলার নৌবহর
গাজার জলসীমায় পৌঁছে গেছে সুমুদ ফ্লোটিলার নৌবহর

ফিলিস্তিনের গাজা অভিমুখে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরের ২৪টি জাহাজ এখনও গাজার দিকে অগ্রযাত্রা অব্যাহত রেখেছে। এর মধ্যে একটি জাহাজ মিকেনো Read more

আমায় টাকায় চুলকায়, তাই টাকা দিয়া লোক আইনা বসায়
আমায় টাকায় চুলকায়, তাই টাকা দিয়া লোক আইনা বসায়

মেহেরপুরের গাংনীতে কৃষি অফিসারদের তুষ্ট করে নিজেদের পক্ষে সাফাই গাওয়ানোর অভিযোগ উঠেছে মাসুদ সিড নামক একটি কোম্পানির বিরুদ্ধে। এসম্পর্কে জানতে Read more

জীবননগরে পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার
জীবননগরে পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার

বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৬ আসামিকে গ্রেফতার করেছে জীবননগর থানা পুলিশ। সোমবার দিনগত রাতে উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে নিজ নিজ Read more

কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা আজ
কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা আজ

কৃষি বিষয়ে ডিগ্রি প্রদানকারী গুচ্ছভুক্ত ৯টি কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষা আজ শনিবার (৩ জানুয়ারি) Read more

এপ্রিলে ২৯৬টি গুজব ও ভুয়া খবর শনাক্ত করেছে রিউমার স্ক্যানার
এপ্রিলে ২৯৬টি গুজব ও ভুয়া খবর শনাক্ত করেছে রিউমার স্ক্যানার

গত এপ্রিল মাসে ইন্টারনেটে ছড়িয়ে পড়া ২৯৬টি ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার।বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া Read more

ঈদযাত্রায় দৌলতদিয়ায় ঘরমুখো মানুষের ঢল, স্বস্তিতে পারাপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ঘরমুখো মানুষের ঢল, স্বস্তিতে পারাপার

ঈদযাত্রায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে ঘরমুখো মানুষের ঢল। তবে নেই কোনো ভোগান্তি।বৃহস্পতিবার (০৫ জুন) দুপুর ১টার দিকে সরজমিনে গিয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন